বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

চলে গেলেন জনপ্রিয় খল অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় সি‌নেমার দাপু‌টে অ‌ভি‌নেতা প্রদীপ রাওয়াত মারা গে‌ছেন। মঙ্গলবার ৪ আগস্ট সন্ধ‌্যা ৬টায় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'গজ‌নি'খ‌্যাত এই অ‌ভি‌নেতা। তার বয়স হ‌য়ে‌ছিল ৭৪ বছর। খবর এন‌ডি‌টি‌ভির। দীর্ঘদিন ধ‌রে ব্লাড ক্যানসা‌রের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা প্রদীপ রাওয়াত। তার মৃতু‌্যর খব‌রে শো‌কের ছায়া নে‌মে‌ছে ভারতীয় ফিল্ম ইন্ডা‌স্ট্রিতে।

চার দশকের বেশি সম‌য়ের অভিনয় ক‌্যা‌রিয়া‌রে হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম সি‌নেমায় অ‌ভিনয় ক‌রে নি‌জের জাত চেনান এই তারকা অ‌ভি‌নেতা। তবে ২০০৫ সালে তামিল ভাষার ‘গজনি’ সি‌নেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ ক‌রেন। তার অভিনয় এতটাই প্রশংসিত হ‌য়েছিল যে, ২০০৮ সালে আমির খান অভিনীত ‘গজনি’ সি‌নেমার হিন্দি রিমেকেও একই চরিত্রে নেওয়া হয় তা‌কে। কেবল তাই নয়, আমির খানের ‘লগান’ সি‌নেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অ‌ভিনয় ক‌রেন তি‌নি।

টি‌ভি দর্শক‌দের কাছে তিনি আজও পরিচিত বি. আর. চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এর অশ্বত্থামা হিসেবে। দ্রোণাচার্যের পুত্রের চরিত্রে তার অভিনয় তাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। ১৯৮৫ সালে ‘মেরি জং’ সি‌নেমার মাধ্যমে বড়পর্দায় পা রা‌খেন প্রদীপ রাওয়াত। এর পর ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘স্ট্যালিন’, ‘ভীরম’-সহ একাধিক জনপ্রিয় সি‌নেমায় অভিনয় করেন।

২০০৪ সালে এস. এস. রাজামৌলি পরিচালিত ‘সায়ে’ সি‌নেমার মাধ্যমে তেলেগু চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর দক্ষিণী সি‌নেমায় অন্যতম জনপ্রিয় খলনায়ক হিসেবে নিজের জায়গা পাকা করে নেন এই অভিনেতা। তার প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চলে গেলেন জনপ্রিয় খল অভিনেতা প্রদীপ রাওয়াত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

ভারতীয় সি‌নেমার দাপু‌টে অ‌ভি‌নেতা প্রদীপ রাওয়াত মারা গে‌ছেন। মঙ্গলবার ৪ আগস্ট সন্ধ‌্যা ৬টায় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'গজ‌নি'খ‌্যাত এই অ‌ভি‌নেতা। তার বয়স হ‌য়ে‌ছিল ৭৪ বছর। খবর এন‌ডি‌টি‌ভির। দীর্ঘদিন ধ‌রে ব্লাড ক্যানসা‌রের সঙ্গে লড়াই করছিলেন অভিনেতা প্রদীপ রাওয়াত। তার মৃতু‌্যর খব‌রে শো‌কের ছায়া নে‌মে‌ছে ভারতীয় ফিল্ম ইন্ডা‌স্ট্রিতে।

চার দশকের বেশি সম‌য়ের অভিনয় ক‌্যা‌রিয়া‌রে হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম সি‌নেমায় অ‌ভিনয় ক‌রে নি‌জের জাত চেনান এই তারকা অ‌ভি‌নেতা। তবে ২০০৫ সালে তামিল ভাষার ‘গজনি’ সি‌নেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ ক‌রেন। তার অভিনয় এতটাই প্রশংসিত হ‌য়েছিল যে, ২০০৮ সালে আমির খান অভিনীত ‘গজনি’ সি‌নেমার হিন্দি রিমেকেও একই চরিত্রে নেওয়া হয় তা‌কে। কেবল তাই নয়, আমির খানের ‘লগান’ সি‌নেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অ‌ভিনয় ক‌রেন তি‌নি।

টি‌ভি দর্শক‌দের কাছে তিনি আজও পরিচিত বি. আর. চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’-এর অশ্বত্থামা হিসেবে। দ্রোণাচার্যের পুত্রের চরিত্রে তার অভিনয় তাকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল। ১৯৮৫ সালে ‘মেরি জং’ সি‌নেমার মাধ্যমে বড়পর্দায় পা রা‌খেন প্রদীপ রাওয়াত। এর পর ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘স্ট্যালিন’, ‘ভীরম’-সহ একাধিক জনপ্রিয় সি‌নেমায় অভিনয় করেন।

২০০৪ সালে এস. এস. রাজামৌলি পরিচালিত ‘সায়ে’ সি‌নেমার মাধ্যমে তেলেগু চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর দক্ষিণী সি‌নেমায় অন্যতম জনপ্রিয় খলনায়ক হিসেবে নিজের জায়গা পাকা করে নেন এই অভিনেতা। তার প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চলে গেলেন জনপ্রিয় খল অভিনেতা প্রদীপ রাওয়াত
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন