বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

চট্টগ্রামে আইসিডি কাস্টম হাউসের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ১ আগস্ট

চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপো (অফডক) কেন্দ্রিক শুল্ক কার্যক্রম পরিচালনায় পৃথক কাস্টম হাউস আইসিডি, চট্টগ্রাম পুরোদমে কার্যক্রম শুরু করেছে। গত ১ আগস্ট থেকে নতুন ৩০৬ অফিস কোডে ৬৫ ধরনের আমদানি পণ্যের বিল অব এন্ট্রি এবং শতভাগ রপ্তানি পণ্যের বিল অব এক্সপোর্ট দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও সহকারী কমিশনার শরীফ আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, কাজের সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম কাস্টম হাউস থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বেসরকারি অফডকগামী ৬৫ ধরনের আমদানি পণ্য ও শতভাগ রপ্তানি পণ্যের শুল্ক কার্যক্রম নতুন কাস্টম হাউস আইসিডি, চট্টগ্রামের ওপর ন্যস্ত করা হয়েছে। এতে শুল্ক কার্যক্রম আরও গতিশীল হবে এবং রাজস্ব আদায় বাড়বে।

কাস্টম হাউস সূত্র জানায়, ১ আগস্ট থেকে অফডকে খালাস হওয়া ৬৫ ধরনের আমদানি পণ্যের বিল অব এন্ট্রি শুধু ৩০৬ অফিস কোডে গ্রহণ করা হচ্ছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সব আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়ন এবং চট্টগ্রাম বন্দরের শতভাগ রপ্তানি কার্যক্রমও এখন নতুন কমিশনারেট পরিচালনা করছে। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে অফডকভিত্তিক শুল্ক কার্যক্রম আরও দ্রুত, বিশেষায়িত ও কার্যকর হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্তে ২০২৫ সালে কাস্টম হাউস আইসিডি, চট্টগ্রাম গঠনের উদ্যোগ নেওয়া হয়। ওই বছরের ৩০ ডিসেম্বর কমিশনার হিসেবে আবুল বাসার মো. শফিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে আগ্রাবাদের বিএসটিআই ভবনের সপ্তম তলায় অস্থায়ী কার্যালয় থেকে কমিশনারেটের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নতুন আইসিডি কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, তাদের কার্যক্রম আগেই শুরু হয়েছে এবং এ বিষয়ে সব স্টেকহোল্ডারের সঙ্গে সভা করা হয়েছে। শুরুতে কিছু সমস্যা থাকলেও ১ আগস্ট থেকে একদম পুরোদমে কার্যক্রম চালু হয়েছে। সম্প্রতি জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, ৩১ জুলাইয়ের পর থেকে ৩০৬ অফিস কোড ছাড়া অন্য কোনো অফিস কোডে নির্ধারিত ৬৫ ধরনের আমদানি পণ্যের বিল অব এন্ট্রি গ্রহণ করা হবে না।

মাহবুব হাসান আরও বলেন, নতুন ব্যবস্থায় জেটি থেকে পণ্য খালাসের মূল প্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তন আসেনি। আগে যেসব চালানের নোটিং কাস্টম হাউসের স্টাফ শাখা করত, এখন সেগুলো আইসিডি কমিশনারেটের স্টাফ শাখা করছে। স্ক্যানিং, গেট যাচাই, কায়িক পরীক্ষা ও আনস্টাফিং কার্যক্রম আগের নিয়মেই চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে আইসিডি কাস্টম হাউসের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ১ আগস্ট

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপো (অফডক) কেন্দ্রিক শুল্ক কার্যক্রম পরিচালনায় পৃথক কাস্টম হাউস আইসিডি, চট্টগ্রাম পুরোদমে কার্যক্রম শুরু করেছে। গত ১ আগস্ট থেকে নতুন ৩০৬ অফিস কোডে ৬৫ ধরনের আমদানি পণ্যের বিল অব এন্ট্রি এবং শতভাগ রপ্তানি পণ্যের বিল অব এক্সপোর্ট দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র ও সহকারী কমিশনার শরীফ আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, কাজের সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম কাস্টম হাউস থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বেসরকারি অফডকগামী ৬৫ ধরনের আমদানি পণ্য ও শতভাগ রপ্তানি পণ্যের শুল্ক কার্যক্রম নতুন কাস্টম হাউস আইসিডি, চট্টগ্রামের ওপর ন্যস্ত করা হয়েছে। এতে শুল্ক কার্যক্রম আরও গতিশীল হবে এবং রাজস্ব আদায় বাড়বে।

কাস্টম হাউস সূত্র জানায়, ১ আগস্ট থেকে অফডকে খালাস হওয়া ৬৫ ধরনের আমদানি পণ্যের বিল অব এন্ট্রি শুধু ৩০৬ অফিস কোডে গ্রহণ করা হচ্ছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সব আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়ন এবং চট্টগ্রাম বন্দরের শতভাগ রপ্তানি কার্যক্রমও এখন নতুন কমিশনারেট পরিচালনা করছে। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে অফডকভিত্তিক শুল্ক কার্যক্রম আরও দ্রুত, বিশেষায়িত ও কার্যকর হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্তে ২০২৫ সালে কাস্টম হাউস আইসিডি, চট্টগ্রাম গঠনের উদ্যোগ নেওয়া হয়। ওই বছরের ৩০ ডিসেম্বর কমিশনার হিসেবে আবুল বাসার মো. শফিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে আগ্রাবাদের বিএসটিআই ভবনের সপ্তম তলায় অস্থায়ী কার্যালয় থেকে কমিশনারেটের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নতুন আইসিডি কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, তাদের কার্যক্রম আগেই শুরু হয়েছে এবং এ বিষয়ে সব স্টেকহোল্ডারের সঙ্গে সভা করা হয়েছে। শুরুতে কিছু সমস্যা থাকলেও ১ আগস্ট থেকে একদম পুরোদমে কার্যক্রম চালু হয়েছে। সম্প্রতি জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, ৩১ জুলাইয়ের পর থেকে ৩০৬ অফিস কোড ছাড়া অন্য কোনো অফিস কোডে নির্ধারিত ৬৫ ধরনের আমদানি পণ্যের বিল অব এন্ট্রি গ্রহণ করা হবে না।

মাহবুব হাসান আরও বলেন, নতুন ব্যবস্থায় জেটি থেকে পণ্য খালাসের মূল প্রক্রিয়ায় বড় কোনো পরিবর্তন আসেনি। আগে যেসব চালানের নোটিং কাস্টম হাউসের স্টাফ শাখা করত, এখন সেগুলো আইসিডি কমিশনারেটের স্টাফ শাখা করছে। স্ক্যানিং, গেট যাচাই, কায়িক পরীক্ষা ও আনস্টাফিং কার্যক্রম আগের নিয়মেই চলছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চট্টগ্রামে আইসিডি কাস্টম হাউসের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু ১ আগস্ট
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন