শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কবি হোসেন শাহরিয়ারের সাহিত্যকর্ম নিয়ে সেমিনার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে 'মোহাম্মদ হোসাইন শাহরিয়ারের কবিতায় নৈতিক ও মানবিক চেতনা' শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সিরাজী ব্লকে বিভাগের হল কক্ষে এই আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. আব্দুল আলিম ও অধ্যাপক ড. মামুনুর রশীদ এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন।​এছাড়া এতে 'গেস্ট অব অনার' হিসেবে অংশ নেন ঢাকাস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর মাহদি মৌলায়ী আরানি। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. তাহমিনা বেগমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক মো. কামাল হোসাইন। ​প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম ইরান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "ফারসি বিভাগ বহু বছর ধরে ইরানের সঙ্গে সাংস্কৃতিক, ভাষাগত, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে আসছে। নানা চ্যালেঞ্জ ও সংঘাতের মধ্য দিয়ে গিয়েও দেশটি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যার মূলে রয়েছে তাদের শক্তিশালী সাংস্কৃতিক ভিত্তি। ​তিনি আরও বলেন, রুমি, হাফিজ ও ফেরদৌসির মতো সাহিত্যিক এবং জাবের ইবনে হাইয়ান ও ইবনে সিনার মতো বিজ্ঞানীদের অবদান বিশ্বজুড়ে সমাদৃত। আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজ সংকল্পের বলে টিকে আছে, যা থেকে অনেক কিছু শেখার রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে শিগগিরই ইরানি রাষ্ট্রদূত রাবি পরিদর্শন করবেন বলে জানান তিনি।​সেমিনারে ইরানের প্রখ্যাত কবি হোসেন শহরিয়ারের সাহিত্যকর্ম ও জীবনদর্শন নিয়ে বিশেষ আলোচনা করা হয়। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ইরানি ভিজিটিং প্রফেসর ড. ইসমাঈল সাদেকি, অধ্যাপক ড. মো. নূরুল হুদা এবং অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। ​সমাপনী ও সভাপতিভিত্তিক বক্তব্যে অধ্যাপক ড. তাহমিনা বেগম স্বল্প সময়ের মধ্যে অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিভাগকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উর্দু বিভাগের অধ্যাপক মো. সামিউল ইসলাম, ফারসি বিভাগের শিক্ষক অধ্যাপক রিজওয়ানা ইসলাম শাম্মি, অধ্যাপক আতাউল্যাহ, অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ, অধ্যাপক নজরুল ইসলাম, সিনিয়র অধ্যাপক মো. শামীম খান, অধ্যাপক ওসমান গণি এবং প্রভাষক রুজন মন্ডল ও আতকিয়া বৃষ্টিসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ​আলোচনা সভা ও সেমিনার শেষে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফারসি গান, নাটক, কবিতা আবৃত্তি এবং গজল পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কবি হোসেন শাহরিয়ারের সাহিত্যকর্ম নিয়ে সেমিনার।

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে 'মোহাম্মদ হোসাইন শাহরিয়ারের কবিতায় নৈতিক ও মানবিক চেতনা' শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সিরাজী ব্লকে বিভাগের হল কক্ষে এই আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. আব্দুল আলিম ও অধ্যাপক ড. মামুনুর রশীদ এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন।​এছাড়া এতে 'গেস্ট অব অনার' হিসেবে অংশ নেন ঢাকাস্থ ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর মাহদি মৌলায়ী আরানি। ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. তাহমিনা বেগমের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক মো. কামাল হোসাইন। ​প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম ইরান ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "ফারসি বিভাগ বহু বছর ধরে ইরানের সঙ্গে সাংস্কৃতিক, ভাষাগত, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে আসছে। নানা চ্যালেঞ্জ ও সংঘাতের মধ্য দিয়ে গিয়েও দেশটি বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যার মূলে রয়েছে তাদের শক্তিশালী সাংস্কৃতিক ভিত্তি। ​তিনি আরও বলেন, রুমি, হাফিজ ও ফেরদৌসির মতো সাহিত্যিক এবং জাবের ইবনে হাইয়ান ও ইবনে সিনার মতো বিজ্ঞানীদের অবদান বিশ্বজুড়ে সমাদৃত। আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজ সংকল্পের বলে টিকে আছে, যা থেকে অনেক কিছু শেখার রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে শিগগিরই ইরানি রাষ্ট্রদূত রাবি পরিদর্শন করবেন বলে জানান তিনি।​সেমিনারে ইরানের প্রখ্যাত কবি হোসেন শহরিয়ারের সাহিত্যকর্ম ও জীবনদর্শন নিয়ে বিশেষ আলোচনা করা হয়। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ইরানি ভিজিটিং প্রফেসর ড. ইসমাঈল সাদেকি, অধ্যাপক ড. মো. নূরুল হুদা এবং অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। ​সমাপনী ও সভাপতিভিত্তিক বক্তব্যে অধ্যাপক ড. তাহমিনা বেগম স্বল্প সময়ের মধ্যে অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বিভাগকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উর্দু বিভাগের অধ্যাপক মো. সামিউল ইসলাম, ফারসি বিভাগের শিক্ষক অধ্যাপক রিজওয়ানা ইসলাম শাম্মি, অধ্যাপক আতাউল্যাহ, অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ, অধ্যাপক নজরুল ইসলাম, সিনিয়র অধ্যাপক মো. শামীম খান, অধ্যাপক ওসমান গণি এবং প্রভাষক রুজন মন্ডল ও আতকিয়া বৃষ্টিসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। ​আলোচনা সভা ও সেমিনার শেষে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফারসি গান, নাটক, কবিতা আবৃত্তি এবং গজল পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒