বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

ইন্দোনেশিয়ায় সমুদ্রে যাত্রীবাহী ফেরির আ/গুনে নি/হত ৫, নি/খোঁজ ৪১

ফাইল ছবি

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৭১ জন আরোহী নিয়ে চলাচলকারী একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পরপরই শুরু হয় ব্যাপক উদ্ধার অভিযান, যেখানে এখন পর্যন্ত ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসার্নাস-এর বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো।

বাসার্নাস জানায়, ‘কেএমপি মুতিয়ারা সেন্টোসা ২’ নামের ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া বন্দর থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরের উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রী ও ক্রুসহ মোট ২৭১ জন নিয়ে ফেরিটি জাভা সাগরের মাদুরা দ্বীপের কাছাকাছি পৌঁছালে হঠাৎ করেই জাহাজে আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের পর ফেরির ক্যাপ্টেন জরুরি সংকেত পাঠিয়ে সাহায্য চান। তবে কিছুক্ষণ পর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আগুন দ্রুত পুরো জাহাজে ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফেরির ওপরের অংশ ঘন কালো ধোঁয়া ও আগুনে ঢেকে গেছে। জীবন বাঁচাতে অনেক যাত্রী লাইফ জ্যাকেট পরে ডেকে অবস্থান নেন, আবার অনেকে বাধ্য হয়ে উত্তাল সমুদ্রে ঝাঁপ দেন।

দুর্ঘটনার খবর পেয়ে বাসার্নাস, নৌবাহিনী, কোস্টগার্ড এবং স্থানীয় উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আশপাশে থাকা বাণিজ্যিক জাহাজগুলোও উদ্ধারকাজে অংশ নেয়। লাইফবোট ও সমুদ্রে ভাসতে থাকা বহু যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো নিখোঁজ ৪১ জনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকাজে হেলিকপ্টার, টহল জাহাজ এবং বিশেষ উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের জীবিত উদ্ধারের আশায় সমুদ্রের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়ার সামুদ্রিক পরিবহন কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফেরিটির প্রযুক্তিগত অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়ায় নৌপথে যাত্রী পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত যাত্রী বহন, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটিতে প্রায়ই নৌ-দুর্ঘটনার ঘটনা ঘটে। সর্বশেষ এই অগ্নিকাণ্ডও দেশটির নৌ-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ইন্দোনেশিয়ায় সমুদ্রে যাত্রীবাহী ফেরির আ/গুনে নি/হত ৫, নি/খোঁজ ৪১

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৭১ জন আরোহী নিয়ে চলাচলকারী একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পরপরই শুরু হয় ব্যাপক উদ্ধার অভিযান, যেখানে এখন পর্যন্ত ২২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (২ আগস্ট) দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসার্নাস-এর বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো।

বাসার্নাস জানায়, ‘কেএমপি মুতিয়ারা সেন্টোসা ২’ নামের ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া বন্দর থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসার শহরের উদ্দেশে যাত্রা করেছিল। যাত্রী ও ক্রুসহ মোট ২৭১ জন নিয়ে ফেরিটি জাভা সাগরের মাদুরা দ্বীপের কাছাকাছি পৌঁছালে হঠাৎ করেই জাহাজে আগুন ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের পর ফেরির ক্যাপ্টেন জরুরি সংকেত পাঠিয়ে সাহায্য চান। তবে কিছুক্ষণ পর তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আগুন দ্রুত পুরো জাহাজে ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যম আইনিউজ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফেরির ওপরের অংশ ঘন কালো ধোঁয়া ও আগুনে ঢেকে গেছে। জীবন বাঁচাতে অনেক যাত্রী লাইফ জ্যাকেট পরে ডেকে অবস্থান নেন, আবার অনেকে বাধ্য হয়ে উত্তাল সমুদ্রে ঝাঁপ দেন।

দুর্ঘটনার খবর পেয়ে বাসার্নাস, নৌবাহিনী, কোস্টগার্ড এবং স্থানীয় উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আশপাশে থাকা বাণিজ্যিক জাহাজগুলোও উদ্ধারকাজে অংশ নেয়। লাইফবোট ও সমুদ্রে ভাসতে থাকা বহু যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো নিখোঁজ ৪১ জনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকাজে হেলিকপ্টার, টহল জাহাজ এবং বিশেষ উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের জীবিত উদ্ধারের আশায় সমুদ্রের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়ার সামুদ্রিক পরিবহন কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফেরিটির প্রযুক্তিগত অবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়ায় নৌপথে যাত্রী পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত যাত্রী বহন, নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটিতে প্রায়ই নৌ-দুর্ঘটনার ঘটনা ঘটে। সর্বশেষ এই অগ্নিকাণ্ডও দেশটির নৌ-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ইন্দোনেশিয়ায় সমুদ্রে যাত্রীবাহী ফেরির আ/গুনে নি/হত ৫, নি/খোঁজ ৪১
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন