বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

অভিজ্ঞ ড. সাহেদুল বিজিএমইএ’র নতুন মহাসচিব: পোশাক শিল্পে নতুন গতি

মেজর জেনারেল (অব.) ড. মো: সাহেদুল ইসলাম |ইউএনবি

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন মহাসচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল (অব.) ড. মো: সাহেদুল ইসলাম। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ এ তথ্য জানিয়েছে। দেশের তৈরি পোশাক খাতের শীর্ষ বাণিজ্য সংগঠনটির এই গুরুত্বপূর্ণ পদে তিনি যোগ দিলেন।

সামরিক নেতৃত্ব, আন্তর্জাতিক কূটনীতি ও শিক্ষাক্ষেত্রে ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন ড. সাহেদুল ইসলাম ওয়াশিংটন ডিসিতে ডিফেন্স অ্যাটাশে হিসেবে দায়িত্ব পালনকালে যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘লিজিওন অব মেরিট’ পদকে ভূষিত হন। এছাড়া তিনি জাতিসঙ্ঘের শান্তিরক্ষা মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘শ্রমিকদের দক্ষতা পর্যালোচনা ও উন্নয়ন’ বিষয়ে পিএইচডি, এমফিল ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তার মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ ডিগ্রি রয়েছে। পূর্বে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ডিন এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ট্রেজারার ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজিএমইএ’র নেতারা আশা প্রকাশ করেছেন যে, নতুন মহাসচিব তার মেধা, আন্তর্জাতিক কূটনৈতিক অভিজ্ঞতা ও উদ্ভাবনী নেতৃত্বের মাধ্যমে দেশের তৈরি পোশাক শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি নিশ্চিত করবেন। একইসাথে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দায়িত্ব গ্রহণের পর মেজর জেনারেল ড. সাহেদুল ইসলাম (অব.) জানান, বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতের প্রতিনিধিত্বকারী বিজিএমইএ’তে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা, পণ্য ও বাজার বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে তিনি বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ ও সকল উদ্যোক্তার সাথে সমন্বিতভাবে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

অভিজ্ঞ ড. সাহেদুল বিজিএমইএ’র নতুন মহাসচিব: পোশাক শিল্পে নতুন গতি

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নতুন মহাসচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল (অব.) ড. মো: সাহেদুল ইসলাম। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ এ তথ্য জানিয়েছে। দেশের তৈরি পোশাক খাতের শীর্ষ বাণিজ্য সংগঠনটির এই গুরুত্বপূর্ণ পদে তিনি যোগ দিলেন।

সামরিক নেতৃত্ব, আন্তর্জাতিক কূটনীতি ও শিক্ষাক্ষেত্রে ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন ড. সাহেদুল ইসলাম ওয়াশিংটন ডিসিতে ডিফেন্স অ্যাটাশে হিসেবে দায়িত্ব পালনকালে যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ‘লিজিওন অব মেরিট’ পদকে ভূষিত হন। এছাড়া তিনি জাতিসঙ্ঘের শান্তিরক্ষা মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘শ্রমিকদের দক্ষতা পর্যালোচনা ও উন্নয়ন’ বিষয়ে পিএইচডি, এমফিল ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তার মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ ডিগ্রি রয়েছে। পূর্বে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ডিন এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ট্রেজারার ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজিএমইএ’র নেতারা আশা প্রকাশ করেছেন যে, নতুন মহাসচিব তার মেধা, আন্তর্জাতিক কূটনৈতিক অভিজ্ঞতা ও উদ্ভাবনী নেতৃত্বের মাধ্যমে দেশের তৈরি পোশাক শিল্পের ধারাবাহিক প্রবৃদ্ধি নিশ্চিত করবেন। একইসাথে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং নতুন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দায়িত্ব গ্রহণের পর মেজর জেনারেল ড. সাহেদুল ইসলাম (অব.) জানান, বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাতের প্রতিনিধিত্বকারী বিজিএমইএ’তে যোগ দিতে পেরে তিনি আনন্দিত। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলা, পণ্য ও বাজার বহুমুখীকরণ, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে তিনি বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ ও সকল উদ্যোক্তার সাথে সমন্বিতভাবে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
অভিজ্ঞ ড. সাহেদুল বিজিএমইএ’র নতুন মহাসচিব: পোশাক শিল্পে নতুন গতি
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন