বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

শিক্ষার্থী আন্দোলনে সংহতি: সিডনি ও মেলবোর্নে প্রবাসীদের সমাবেশ

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ এবং গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও জবাবদিহির দাবিতে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসী ভারতীয়রা। স্থানীয় সময় গতকাল শুক্রবার সিডনির প্যারামাটায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে ৪০০ জনেরও বেশি মানুষ অংশ নেন বলে আয়োজকরা জানিয়েছেন।

ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস অস্ট্রেলিয়া, আম্বেদকারাইট গ্লোবাল ফেডারেশন অস্ট্রেলিয়া, ইন্ডিয়ান ক্রিসেন্ট সোসাইটি অব অস্ট্রেলিয়া, প্যাটকা এবং ক্রসওভার স্টোরিজসহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষাবিদ, পেশাজীবী, সমাজনেতা এবং প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ প্রতিবাদ ও ভিন্নমত প্রকাশ নাগরিকের মৌলিক অধিকার। এ সময় নিট (NEET) ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানানো হয়। অনুষ্ঠানে প্রশ্ন ফাঁস ও আত্মহত্যার ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এদিকে একই দিনে মেলবোর্নের ফেডারেশন স্কয়ারেও আন্দোলনরত ভারতীয় শিক্ষার্থীদের সমর্থনে সংহতি সমাবেশ ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, সিডনি ও মেলবোর্নের এই জোড়া কর্মসূচি দেখিয়েছে যে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রশ্নে প্রবাসী ভারতীয় সম্প্রদায় সবসময় ঐক্যবদ্ধ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শিক্ষার্থী আন্দোলনে সংহতি: সিডনি ও মেলবোর্নে প্রবাসীদের সমাবেশ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ এবং গণতান্ত্রিক অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও জবাবদিহির দাবিতে অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসী ভারতীয়রা। স্থানীয় সময় গতকাল শুক্রবার সিডনির প্যারামাটায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে ৪০০ জনেরও বেশি মানুষ অংশ নেন বলে আয়োজকরা জানিয়েছেন।

ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেস অস্ট্রেলিয়া, আম্বেদকারাইট গ্লোবাল ফেডারেশন অস্ট্রেলিয়া, ইন্ডিয়ান ক্রিসেন্ট সোসাইটি অব অস্ট্রেলিয়া, প্যাটকা এবং ক্রসওভার স্টোরিজসহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষাবিদ, পেশাজীবী, সমাজনেতা এবং প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ প্রতিবাদ ও ভিন্নমত প্রকাশ নাগরিকের মৌলিক অধিকার। এ সময় নিট (NEET) ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানানো হয়। অনুষ্ঠানে প্রশ্ন ফাঁস ও আত্মহত্যার ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এদিকে একই দিনে মেলবোর্নের ফেডারেশন স্কয়ারেও আন্দোলনরত ভারতীয় শিক্ষার্থীদের সমর্থনে সংহতি সমাবেশ ও প্রদীপ প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকদের মতে, সিডনি ও মেলবোর্নের এই জোড়া কর্মসূচি দেখিয়েছে যে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রশ্নে প্রবাসী ভারতীয় সম্প্রদায় সবসময় ঐক্যবদ্ধ।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
শিক্ষার্থী আন্দোলনে সংহতি: সিডনি ও মেলবোর্নে প্রবাসীদের সমাবেশ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন