বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

রূপগঞ্জে আলেমদের ওপর হামলা: সংবাদ সম্মেলনে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনার সময় হামলার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় আলেম-ওলামা ও তৌহিদী জনতা। বুধবার বিকেলে উপজেলার ভুলতা বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান গাজীপুরী। এতে অভিযোগ করা হয়, গত ২৭ জুন রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় বাউল গানের আসরের পাশ দিয়ে দাওয়াতি কাজ পরিচালনার সময় বাউল অনুসারীরা আলেম-ওলামাদের ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় কয়েকজন আহত হন।

ঘটনাটিকে পূর্বপরিকল্পিত দাবি করে বক্তারা এতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তারা রূপগঞ্জের ধর্মপ্রাণ মানুষের ক্ষোভ প্রশমনে স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু এবং উপজেলা প্রশাসনের অতিসত্বর হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী হুঁশিয়ারি দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ হাশেমীসহ অন্যান্য ওলামা-মাশায়েখ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে আলেমদের ওপর হামলা: সংবাদ সম্মেলনে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনার সময় হামলার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় আলেম-ওলামা ও তৌহিদী জনতা। বুধবার বিকেলে উপজেলার ভুলতা বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান গাজীপুরী। এতে অভিযোগ করা হয়, গত ২৭ জুন রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় বাউল গানের আসরের পাশ দিয়ে দাওয়াতি কাজ পরিচালনার সময় বাউল অনুসারীরা আলেম-ওলামাদের ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় কয়েকজন আহত হন।

ঘটনাটিকে পূর্বপরিকল্পিত দাবি করে বক্তারা এতে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে তারা রূপগঞ্জের ধর্মপ্রাণ মানুষের ক্ষোভ প্রশমনে স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু এবং উপজেলা প্রশাসনের অতিসত্বর হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী হুঁশিয়ারি দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ হাশেমীসহ অন্যান্য ওলামা-মাশায়েখ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
রূপগঞ্জে আলেমদের ওপর হামলা: সংবাদ সম্মেলনে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন