বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

আর্থিক সংকটে বন্ধ এস আলমের ১১টি কারখানা, হাজারো শ্রমিক ছাঁটাই

ব্যাংক ঋণ কেলেঙ্কারি ও তারল্য সংকটে জর্জরিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চট্টগ্রামের কর্ণফুলীর ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে এসব কারখানার হাজার হাজার শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংক থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়া এবং নতুন করে এলসি বা কাঁচামাল আমদানি বন্ধ থাকায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস (নফ), চেমন ইস্পাত, গ্যালকো স্টিল, এস আলম ব্যাগ লিমিটেড, এস আলম সিমেন্ট এবং এস আলম ভেজিটেবল অয়েলসহ ১১টি প্রতিষ্ঠান।

কারখানা সূত্রে জানা যায়, রাজনৈতিক পটপরিবর্তনের আগে সেখানে প্রায় ৪ হাজার শ্রমিক কর্মরত ছিলেন। এর মধ্যে প্রায় আড়াই হাজার স্থায়ী এবং দেড় হাজার ছিলেন অস্থায়ী শ্রমিক। মূলধন ও কাঁচামাল সংকটে উৎপাদন কমে যাওয়ায় আগে কয়েক দফায় শ্রমিক ছাঁটাই করা হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার নোটিশ বোর্ডে চূড়ান্ত তালিকা টাঙিয়ে শুক্রবার থেকে কারখানাগুলোর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

হঠাৎ ছাঁটাইয়ের নোটিশে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের ডিজিএম রফিকুল ইসলাম জানান, উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকদের নিজ দায়িত্বে ফিরে যেতে বলা হয়েছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের এক কর্মকর্তা জানান, এলসি বন্ধ থাকা এবং ব্যাংকে তারল্য সংকট চরম আকার ধারণ করায় বিশাল এই কর্মযজ্ঞ টিকিয়ে রাখা আর সম্ভব হচ্ছে না।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আর্থিক সংকটে বন্ধ এস আলমের ১১টি কারখানা, হাজারো শ্রমিক ছাঁটাই

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

ব্যাংক ঋণ কেলেঙ্কারি ও তারল্য সংকটে জর্জরিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চট্টগ্রামের কর্ণফুলীর ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে এসব কারখানার হাজার হাজার শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাংক থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়া এবং নতুন করে এলসি বা কাঁচামাল আমদানি বন্ধ থাকায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, এস আলম কোল্ড রোল্ড স্টিলস, ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ, এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস (নফ), চেমন ইস্পাত, গ্যালকো স্টিল, এস আলম ব্যাগ লিমিটেড, এস আলম সিমেন্ট এবং এস আলম ভেজিটেবল অয়েলসহ ১১টি প্রতিষ্ঠান।

কারখানা সূত্রে জানা যায়, রাজনৈতিক পটপরিবর্তনের আগে সেখানে প্রায় ৪ হাজার শ্রমিক কর্মরত ছিলেন। এর মধ্যে প্রায় আড়াই হাজার স্থায়ী এবং দেড় হাজার ছিলেন অস্থায়ী শ্রমিক। মূলধন ও কাঁচামাল সংকটে উৎপাদন কমে যাওয়ায় আগে কয়েক দফায় শ্রমিক ছাঁটাই করা হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার নোটিশ বোর্ডে চূড়ান্ত তালিকা টাঙিয়ে শুক্রবার থেকে কারখানাগুলোর সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

হঠাৎ ছাঁটাইয়ের নোটিশে শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের ডিজিএম রফিকুল ইসলাম জানান, উৎপাদন বন্ধ থাকায় শ্রমিকদের নিজ দায়িত্বে ফিরে যেতে বলা হয়েছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের এক কর্মকর্তা জানান, এলসি বন্ধ থাকা এবং ব্যাংকে তারল্য সংকট চরম আকার ধারণ করায় বিশাল এই কর্মযজ্ঞ টিকিয়ে রাখা আর সম্ভব হচ্ছে না।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
আর্থিক সংকটে বন্ধ এস আলমের ১১টি কারখানা, হাজারো শ্রমিক ছাঁটাই
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন