বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

তেজগাঁওয়ে রেস্টুরেন্টে তোপের মুখে ‘আওয়ামীপন্থী’ সাংবাদিকরা মুন্নি সাহা, শাওন ও জ ই মামুন।

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড

তেজগাঁওয়ে রেস্টুরেন্টে তোপের মুখে ‘আওয়ামীপন্থী’ সাংবাদিকরা মুন্নি সাহা, শাওন ও জ ই মামুন।
উপস্থিতি চিত্র

​ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে একটি রেস্টুরেন্টে নৈশভোজ করতে গিয়ে ছাত্রজনতার তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। গত বুধবার (১৫ জুলাই) রাতে তেজগাঁও ইমপালস হাসপাতাল সংলগ্ন 'আল মদিনা রেস্টুরেন্ট'-এ এই ঘটনা ঘটে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সেখানে তারা সরকারবিরোধী কোনো গোপন ও ষড়যন্ত্রমূলক বৈঠক করছিলেন। তোপের মুখে পড়া ব্যক্তিদের মধ্যে ছিলেন সাংবাদিক জ ই মামুন, মুন্নি সাহা, প্রভাষ আমিন এবং প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।​রেস্টুরেন্টের মালিক জিয়াউর রহমান খোকন জানান, রাত আনুমানিক পৌনে ১১টার দিকে মেহের আফরোজ শাওন, মুন্নি সাহা, জ ই মামুন ও প্রভাষ আমিনসহ কয়েকজন খাবার খেতে আসেন। তারা এর আগেও এই রেস্টুরেন্টে এসেছেন। ঘটনার সময় সেখানে আরও ৪০ থেকে ৪৫ জন গ্রাহক উপস্থিত ছিলেন।

​খাওয়ার এক পর্যায়ে রেস্টুরেন্টে থাকা অন্য গ্রাহকদের মধ্যে তাদের উপস্থিতি নিয়ে গুঞ্জন ও অসন্তোষ শুরু হয়। জুলাই অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য ও বিগত সরকারের পক্ষে ভূমিকার কারণে উপস্থিত ছাত্রজনতা তাদের ঘিরে ধরে জবাবদিহি চান। মুহূর্তের মধ্যে রেস্টুরেন্টের বাইরে প্রায় ২০০ থেকে ৩০০ মানুষ জড়ো হলে পরিস্থিতি থমথমে হয়ে ওঠে।

​ঘটনাস্থলের কিছু ভিডিওতে দেখা যায়, উত্তপ্ত পরিস্থিতির মুখে মেহের আফরোজ শাওন সাংবাদিক জ ই মামুনের পাশে বসা ছিলেন এবং ক্যামেরার দিক থেকে মুখ লুকিয়ে রাখছিলেন। পরবর্তীতে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময়ও তিনি চুল দিয়ে মুখ ঢেকে রাখেন। ​প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ জনতা একপর্যায়ে তাদের পুলিশে সোপর্দ করতে চাইলে তারা উপস্থিত সবার কাছে ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাংবাদিকরাই পুলিশে ফোন দেন। শেষ পর্যন্ত স্থানীয় এলাকাবাসীর মধ্যস্থতায়, নিজেদের আচরণের জন্য দুঃখ প্রকাশ ও মৌখিক মুচলেকা দিয়ে তারা স্থান ত্যাগ করার অনুমতি পান। ​এই বিষয়ে জানতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখান থেকে চলে যান। ​ঘটনাটি প্রসঙ্গে বক্তব্য জানতে সাংবাদিক জ ই মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

তেজগাঁওয়ে রেস্টুরেন্টে তোপের মুখে ‘আওয়ামীপন্থী’ সাংবাদিকরা মুন্নি সাহা, শাওন ও জ ই মামুন।

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

​ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে একটি রেস্টুরেন্টে নৈশভোজ করতে গিয়ে ছাত্রজনতার তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। গত বুধবার (১৫ জুলাই) রাতে তেজগাঁও ইমপালস হাসপাতাল সংলগ্ন 'আল মদিনা রেস্টুরেন্ট'-এ এই ঘটনা ঘটে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সেখানে তারা সরকারবিরোধী কোনো গোপন ও ষড়যন্ত্রমূলক বৈঠক করছিলেন। তোপের মুখে পড়া ব্যক্তিদের মধ্যে ছিলেন সাংবাদিক জ ই মামুন, মুন্নি সাহা, প্রভাষ আমিন এবং প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।​রেস্টুরেন্টের মালিক জিয়াউর রহমান খোকন জানান, রাত আনুমানিক পৌনে ১১টার দিকে মেহের আফরোজ শাওন, মুন্নি সাহা, জ ই মামুন ও প্রভাষ আমিনসহ কয়েকজন খাবার খেতে আসেন। তারা এর আগেও এই রেস্টুরেন্টে এসেছেন। ঘটনার সময় সেখানে আরও ৪০ থেকে ৪৫ জন গ্রাহক উপস্থিত ছিলেন।

​খাওয়ার এক পর্যায়ে রেস্টুরেন্টে থাকা অন্য গ্রাহকদের মধ্যে তাদের উপস্থিতি নিয়ে গুঞ্জন ও অসন্তোষ শুরু হয়। জুলাই অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য ও বিগত সরকারের পক্ষে ভূমিকার কারণে উপস্থিত ছাত্রজনতা তাদের ঘিরে ধরে জবাবদিহি চান। মুহূর্তের মধ্যে রেস্টুরেন্টের বাইরে প্রায় ২০০ থেকে ৩০০ মানুষ জড়ো হলে পরিস্থিতি থমথমে হয়ে ওঠে।

​ঘটনাস্থলের কিছু ভিডিওতে দেখা যায়, উত্তপ্ত পরিস্থিতির মুখে মেহের আফরোজ শাওন সাংবাদিক জ ই মামুনের পাশে বসা ছিলেন এবং ক্যামেরার দিক থেকে মুখ লুকিয়ে রাখছিলেন। পরবর্তীতে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময়ও তিনি চুল দিয়ে মুখ ঢেকে রাখেন। ​প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ জনতা একপর্যায়ে তাদের পুলিশে সোপর্দ করতে চাইলে তারা উপস্থিত সবার কাছে ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাংবাদিকরাই পুলিশে ফোন দেন। শেষ পর্যন্ত স্থানীয় এলাকাবাসীর মধ্যস্থতায়, নিজেদের আচরণের জন্য দুঃখ প্রকাশ ও মৌখিক মুচলেকা দিয়ে তারা স্থান ত্যাগ করার অনুমতি পান। ​এই বিষয়ে জানতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখান থেকে চলে যান। ​ঘটনাটি প্রসঙ্গে বক্তব্য জানতে সাংবাদিক জ ই মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
তেজগাঁওয়ে রেস্টুরেন্টে তোপের মুখে ‘আওয়ামীপন্থী’ সাংবাদিকরা মুন্নি সাহা, শাওন ও জ ই মামুন।
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন