বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

বিশ্বকাপের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কাছাকাছি নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে। তবে কানাডার বনাঞ্চলের দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে পুরো অ...

বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা, নিউইয়র্কে ‘রেড অ্যালার্ট’ জারি

বিশ্বকাপের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কাছাকাছি নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে। তবে কানাডার বনাঞ্চলের দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে পুরো অঞ্চলজুড়ে বায়ুর মান মারাত্মকভাবে খারাপ হয়ে পড়েছে। ফাইনালের ঠিক আগমুহূর্তে এমন পরিস্থিতি স্থানীয় প্রশাসন ও আয়োজকদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি করেছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, কানাডার দাবানলের ধোঁয়া এখন আমাদের শহরের ওপর রয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাতাস সবার জন্যই অস্বাস্থ্যকর। শুধু হাঁপানি বা হৃদরোগীদের জন্য নয়, শুধু বয়স্কদের জন্যও নয়-প্রত্যেকেই এর প্রভাব অনুভব করতে পারেন।বাসিন্দাদের সতর্ক করে তিনি আরও বলেন, এটি অত্যন্ত গুরুতর বিষয়। আমরা এমন একটি বায়ুমানের পর্যায়ে পৌঁছেছি, যা নিউইয়র্কের প্রতিটি বাসিন্দার জন্যই বিপজ্জনক। যদি ভেবে থাকেন আজ বাইরে দৌড়াতে বের হবেন, তাহলে সেটা আগামীকালের জন্য রেখে দিন। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন, বর্তমান পরিস্থিতিতে নিউইয়র্ক শহরের বাতাসে শ্বাস নেওয়া মানে ১০টি সিগারেট খাওয়ার সমান। এ অবস্থায় স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন। খুব প্রয়োজনে বাইরে বের হতে হলে সবাইকে মাস্ক পরারও আহ্বান জানানো হয়েছে। এই বায়ুদূষণের প্রভাব শুধু নিউইয়র্কেই নয়, যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাতেও পড়েছে। এরই মধ্যে খারাপ বায়ুমানের কারণে শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার একটি প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে। ম্যাচটি ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিশ্বকাপের ফাইনাল ঘনিয়ে আসার সময় এমন বৈরী পরিবেশ ও বায়ুদূষণ মেগা ফাইনাল আয়োজন এবং ফুটবলপ্রেমীদের উৎসবের আমেজে কিছুটা অনিশ্চয়তা ও উদ্বেগের ছায়া ফেলেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা, নিউইয়র্কে ‘রেড অ্যালার্ট’ জারি

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image
বিশ্বকাপের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কাছাকাছি নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে। তবে কানাডার বনাঞ্চলের দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে পুরো অঞ্চলজুড়ে বায়ুর মান মারাত্মকভাবে খারাপ হয়ে পড়েছে। ফাইনালের ঠিক আগমুহূর্তে এমন পরিস্থিতি স্থানীয় প্রশাসন ও আয়োজকদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি করেছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, কানাডার দাবানলের ধোঁয়া এখন আমাদের শহরের ওপর রয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাতাস সবার জন্যই অস্বাস্থ্যকর। শুধু হাঁপানি বা হৃদরোগীদের জন্য নয়, শুধু বয়স্কদের জন্যও নয়-প্রত্যেকেই এর প্রভাব অনুভব করতে পারেন।বাসিন্দাদের সতর্ক করে তিনি আরও বলেন, এটি অত্যন্ত গুরুতর বিষয়। আমরা এমন একটি বায়ুমানের পর্যায়ে পৌঁছেছি, যা নিউইয়র্কের প্রতিটি বাসিন্দার জন্যই বিপজ্জনক। যদি ভেবে থাকেন আজ বাইরে দৌড়াতে বের হবেন, তাহলে সেটা আগামীকালের জন্য রেখে দিন। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন, বর্তমান পরিস্থিতিতে নিউইয়র্ক শহরের বাতাসে শ্বাস নেওয়া মানে ১০টি সিগারেট খাওয়ার সমান। এ অবস্থায় স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন। খুব প্রয়োজনে বাইরে বের হতে হলে সবাইকে মাস্ক পরারও আহ্বান জানানো হয়েছে। এই বায়ুদূষণের প্রভাব শুধু নিউইয়র্কেই নয়, যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাতেও পড়েছে। এরই মধ্যে খারাপ বায়ুমানের কারণে শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার একটি প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে। ম্যাচটি ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিশ্বকাপের ফাইনাল ঘনিয়ে আসার সময় এমন বৈরী পরিবেশ ও বায়ুদূষণ মেগা ফাইনাল আয়োজন এবং ফুটবলপ্রেমীদের উৎসবের আমেজে কিছুটা অনিশ্চয়তা ও উদ্বেগের ছায়া ফেলেছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা, নিউইয়র্কে ‘রেড অ্যালার্ট’ জারি
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন