বন্ধ করুন
বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা, নিউইয়র্কে ‘রেড অ্যালার্ট’ জারি
ডিজাইন:
100%
ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ
দৈনিক পত্রিকা


দৈনিক পত্রিকা ১৫ অক্টোবর ২০২৬ ইপেপার সংস্করণ
Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

ইপেপার সংস্করণ ১৫ অক্টোবর ২০২৬ দৈনিক পত্রিকা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ


বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা, নিউইয়র্কে ‘রেড অ্যালার্ট’ জারি

বিশ্বকাপের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কাছাকাছি নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে। তবে কানাডার বনাঞ্চলের দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে পুরো অ...

মোঃ মেহেদী হাসান
মোঃ মেহেদী হাসান প্রধান প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ প্রিন্ট:
বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা, নিউইয়র্কে ‘রেড অ্যালার্ট’ জারি
বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা, নিউইয়র্কে ‘রেড অ্যালার্ট’ জারি
Featured Image বিশ্বকাপের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কাছাকাছি নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে। তবে কানাডার বনাঞ্চলের দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে পুরো অঞ্চলজুড়ে বায়ুর মান মারাত্মকভাবে খারাপ হয়ে পড়েছে। ফাইনালের ঠিক আগমুহূর্তে এমন পরিস্থিতি স্থানীয় প্রশাসন ও আয়োজকদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি করেছে। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক সংবাদ সম্মেলনে পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, কানাডার দাবানলের ধোঁয়া এখন আমাদের শহরের ওপর রয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাতাস সবার জন্যই অস্বাস্থ্যকর। শুধু হাঁপানি বা হৃদরোগীদের জন্য নয়, শুধু বয়স্কদের জন্যও নয়-প্রত্যেকেই এর প্রভাব অনুভব করতে পারেন।বাসিন্দাদের সতর্ক করে তিনি আরও বলেন, এটি অত্যন্ত গুরুতর বিষয়। আমরা এমন একটি বায়ুমানের পর্যায়ে পৌঁছেছি, যা নিউইয়র্কের প্রতিটি বাসিন্দার জন্যই বিপজ্জনক। যদি ভেবে থাকেন আজ বাইরে দৌড়াতে বের হবেন, তাহলে সেটা আগামীকালের জন্য রেখে দিন। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দূষণ বিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন, বর্তমান পরিস্থিতিতে নিউইয়র্ক শহরের বাতাসে শ্বাস নেওয়া মানে ১০টি সিগারেট খাওয়ার সমান। এ অবস্থায় স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের যতটা সম্ভব ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন। খুব প্রয়োজনে বাইরে বের হতে হলে সবাইকে মাস্ক পরারও আহ্বান জানানো হয়েছে। এই বায়ুদূষণের প্রভাব শুধু নিউইয়র্কেই নয়, যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকাতেও পড়েছে। এরই মধ্যে খারাপ বায়ুমানের কারণে শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার একটি প্রীতি ম্যাচ স্থগিত করা হয়েছে। ম্যাচটি ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিশ্বকাপের ফাইনাল ঘনিয়ে আসার সময় এমন বৈরী পরিবেশ ও বায়ুদূষণ মেগা ফাইনাল আয়োজন এবং ফুটবলপ্রেমীদের উৎসবের আমেজে কিছুটা অনিশ্চয়তা ও উদ্বেগের ছায়া ফেলেছে।