শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধ/র্ষণের অভিযোগ, বিএনপির কার্যালয়ে সালিস

নেত্রকোনা সদর উপজেলায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, থানায় মামলা না করে বিএনপির স্থানীয় কার্যালয়ে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। সালিসে রিপনকে ৫ লাখ টাকা জরিমানা ও এলাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেই সালিসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত শনিবার রাতে বাড়িতে একা থাকা অবস্থায় রিপন মিয়া ওই স্কুলছাত্রীকে জোর করে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরিবারের দাবি, ভিডিও বানানোর কথা বলে রিপন আগে থেকেই মেয়েটিকে উত্ত্যক্ত করতেন।সোমবার রাতে স্থানীয় একটি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে সালিস বসে। সেখানে রিপন অভিযোগ স্বীকার করে ক্ষমা চান বলে উপস্থিত ব্যক্তিদের দাবি। পরে তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সালিসের ভিডিও ভাইরাল হওয়ার পর ধর্ষণের মতো গুরুতর অপরাধের বিচার গ্রাম্য সালিসে করার ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হয়।এদিকে নেত্রকোনা মডেল থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীকে অভিযোগ দায়েরের জন্য থানায় পাঠানো হয়েছে এবং সালিসে উপস্থিত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত রিপন মিয়া বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধ/র্ষণের অভিযোগ, বিএনপির কার্যালয়ে সালিস
🔒