শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধ/র্ষণের অভিযোগ, বিএনপির কার্যালয়ে সালিস

ছবিঃ সংগৃহীত

নেত্রকোনা সদর উপজেলায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, থানায় মামলা না করে বিএনপির স্থানীয় কার্যালয়ে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। সালিসে রিপনকে ৫ লাখ টাকা জরিমানা ও এলাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেই সালিসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত শনিবার রাতে বাড়িতে একা থাকা অবস্থায় রিপন মিয়া ওই স্কুলছাত্রীকে জোর করে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরিবারের দাবি, ভিডিও বানানোর কথা বলে রিপন আগে থেকেই মেয়েটিকে উত্ত্যক্ত করতেন।

সোমবার রাতে স্থানীয় একটি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে সালিস বসে। সেখানে রিপন অভিযোগ স্বীকার করে ক্ষমা চান বলে উপস্থিত ব্যক্তিদের দাবি। পরে তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সালিসের ভিডিও ভাইরাল হওয়ার পর ধর্ষণের মতো গুরুতর অপরাধের বিচার গ্রাম্য সালিসে করার ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হয়।

এদিকে নেত্রকোনা মডেল থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীকে অভিযোগ দায়েরের জন্য থানায় পাঠানো হয়েছে এবং সালিসে উপস্থিত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত রিপন মিয়া বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধ/র্ষণের অভিযোগ, বিএনপির কার্যালয়ে সালিস

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

নেত্রকোনা সদর উপজেলায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, থানায় মামলা না করে বিএনপির স্থানীয় কার্যালয়ে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। সালিসে রিপনকে ৫ লাখ টাকা জরিমানা ও এলাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সেই সালিসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত শনিবার রাতে বাড়িতে একা থাকা অবস্থায় রিপন মিয়া ওই স্কুলছাত্রীকে জোর করে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরিবারের দাবি, ভিডিও বানানোর কথা বলে রিপন আগে থেকেই মেয়েটিকে উত্ত্যক্ত করতেন।

সোমবার রাতে স্থানীয় একটি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে সালিস বসে। সেখানে রিপন অভিযোগ স্বীকার করে ক্ষমা চান বলে উপস্থিত ব্যক্তিদের দাবি। পরে তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সালিসের ভিডিও ভাইরাল হওয়ার পর ধর্ষণের মতো গুরুতর অপরাধের বিচার গ্রাম্য সালিসে করার ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হয়।

এদিকে নেত্রকোনা মডেল থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীকে অভিযোগ দায়েরের জন্য থানায় পাঠানো হয়েছে এবং সালিসে উপস্থিত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযুক্ত রিপন মিয়া বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒