শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

শৈলকুপা উপজেলার ১২নং নিত‍্যান্দনপুর ইউনিয়ন নির্বাচনে, চেয়ারম্যান প্রার্থীতার ঘোষণা দিলেন, হাবিব আলী জোয়াদ্দার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ১২ নং নিত‍্যান্দনপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান (হাবিব জোয়াদ্দার)সম্প্রতি স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেন।হাবিব আলী জোয়াদ্দার জানান, ইতোমধ্যে তিনি ইউনিয়ন ৯টি ওয়ার্ডের সকল এলাকায় গণসংযোগ শুরু করেছেন। এবং সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। বর্তমানে শৈলকুপা উপজেলার মানুষ নেতৃত্বে পরিবর্তন চায়। আমি মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সুখ-দুঃখের কথা শুনছি।”নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করে তিনি আরও বলেন,“যদি শৈলকুপা উপজেলা বাসি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি পুরো ১২ নং নিত‍্যান্দনপুর ইউনিয়ন বাসির একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। এলাকার উন্নয়নমূলক কাজ অব্যাহত রাখার পাশাপাশি আমার প্রধান লক্ষ্য থাকবে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা।”তিনি আরও বলেন, যুবসমাজকে সাথে নিয়ে সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি শৈলকুপা ইউনিয়ন বাসির দোয়া ও পূর্ণ সহযোগিতা কামনা করেছেন।

শৈলকুপা উপজেলার ১২নং নিত‍্যান্দনপুর ইউনিয়ন নির্বাচনে, চেয়ারম্যান প্রার্থীতার ঘোষণা দিলেন, হাবিব আলী জোয়াদ্দার
🔒