শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

ঝিনাইদহের কোটচাঁদপুরে বৃক্ষমেলার উদ্বোধন

‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় শুরু হয়েছে ৫ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপন অভিযান। বৃহস্পতিবার ১৩ আগষ্ট পৌর লাইব্রেরি মাঠ প্রাঙ্গনে কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও কোটচঁদপুর সামাজিক বনায়ন নার্সারী প্রশিক্ষণ কেন্দ্রর আয়োজনে এ বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান কর্মসূচী ২০২৬ এর উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন,কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।এ সময় আরো উপস্থিত ছিলেন,কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান,কোটচাঁদপুর বনবিভাগের ডেপুটি বন রেঞ্জার প্রণব কুমার বিশ্বাস,উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক,স্থানীয় সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজের আগত শিক্ষার্থী,বিভিন্ন সুশীল সমাজে ব্যক্তিবর্গসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত মেলায়  ছিলেন। উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং স্টল উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।১৩ আগষ্ট থেকে ২৪ আগষ্ট পর্যন্ত চলবে এ বৃক্ষমেলা। মেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের মোট ১৬ টি স্টল রাখা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।মেলার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নিরাপত্তা কক্ষ ও কন্ট্রোল রুম চালু করা হয়েছে।প্রধান অতিথি জানান, সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এরই অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।মেলার আয়োজক কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস জানান,বর্তমান জলবায়ুর বিরূপ প্রভাব পড়ছে সারা বিশ্বে, সেই প্রভাব থেকে বাংলাদেশও ঝুঁকিমুক্ত  নয়। সে কারণে আমাদের সবার বেশি বেশি করে গাছ লাগানো উচিত।সামাজিক বন বিভাগ অতি স্বল্পমূল্যে গাছের চারা বিক্রি ও বিতরণ করে থাকে।আমরা কোটচাঁদপুর উপজেলাকে সবুজে সাজিয়ে দিতে চাই।সবমিলিয়ে মেলার সার্বিক পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন আগত দর্শনার্থীরা।

ঝিনাইদহের কোটচাঁদপুরে বৃক্ষমেলার উদ্বোধন
🔒