বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

রংপুরে পৌরসভার ভবন নির্মাণকালে ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু

রংপুরের পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের সাটারিং ভেঙে ছাদ ধসে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিন শ্রমিক। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের আরাজী গঙ্গারামপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত শ্রমিকরা হলেন—গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আছাদুল হক এবং রংপুরের বাসিন্দা শিহাব। দুর্ঘটনায় আহতরা হলেন—বাবলা মিয়া, লিটন মন্ডল ও সেলিম মিয়া। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকে পৌরসভার নির্মাণাধীন ভবনে ১৩ জন শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজে নিয়োজিত ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ ভবনের সাটারিং ধসে পড়লে নিচে কাজ করতে থাকা পাঁচ শ্রমিক মাটির নিচে ও ধ্বংসস্তূপে চাপা পড়েন।

​খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এছাড়া স্থানীয় জনতা ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আরও তিনজনকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আছাদুল ও শিহাবকে মৃত ঘোষণা করেন।

​দুর্ঘটনার পর পরই সরেজমিনে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ভিশন-২০২০’-এর কোনো কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে অবহেলা ও মানহীন সাটারিং ব্যবহারের কারণেই এই প্রাণহানি ঘটেছে।

​এ বিষয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার জানান, "খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্থানীয়াও তিনজনকে উদ্ধার করেছেন।"

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী উল বারি জানান, খবর পেয়েই উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রংপুরে পৌরসভার ভবন নির্মাণকালে ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

রংপুরের পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের সাটারিং ভেঙে ছাদ ধসে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিন শ্রমিক। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের আরাজী গঙ্গারামপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত শ্রমিকরা হলেন—গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আছাদুল হক এবং রংপুরের বাসিন্দা শিহাব। দুর্ঘটনায় আহতরা হলেন—বাবলা মিয়া, লিটন মন্ডল ও সেলিম মিয়া। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল থেকে পৌরসভার নির্মাণাধীন ভবনে ১৩ জন শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজে নিয়োজিত ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ ভবনের সাটারিং ধসে পড়লে নিচে কাজ করতে থাকা পাঁচ শ্রমিক মাটির নিচে ও ধ্বংসস্তূপে চাপা পড়েন।

​খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এছাড়া স্থানীয় জনতা ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় আরও তিনজনকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আছাদুল ও শিহাবকে মৃত ঘোষণা করেন।

​দুর্ঘটনার পর পরই সরেজমিনে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ভিশন-২০২০’-এর কোনো কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে অবহেলা ও মানহীন সাটারিং ব্যবহারের কারণেই এই প্রাণহানি ঘটেছে।

​এ বিষয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার জানান, "খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্থানীয়াও তিনজনকে উদ্ধার করেছেন।"

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী উল বারি জানান, খবর পেয়েই উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
রংপুরে পৌরসভার ভবন নির্মাণকালে ছাদ ধসে ২ শ্রমিকের মৃত্যু
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন