বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলা!

রংপুরের গঙ্গাচড়ায় দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের দায়ে সহকারী কমিশনার (ভূমি) এর অভিযান পরিচালনার সংবাদ প্রকাশের জেরে অবৈধ বালু কারবারিদের হামলার স্বীকার হয়েছেন একজন সাংবাদিক। 

২ অক্টোবর (শুকরবার) সন্ধ্যায় গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর এলাকায় দৈনিক লাখোকন্ঠ ও দৈনিক প্রতিদিনের বার্তা পত্রিকার গঙ্গাচড়া প্রতিনিধি এবং গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সহ - সভাপতি আব্দুল বারী দুলালকে  হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর দীর্ঘদিন দিন থেকে অবৈধ বালু উত্তোলন রোধে ভুমি ব্যবস্থাপনা ও পরিবেশ আইনে গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুর ইসলাম  গজঘণ্টা উমর এলাকায় অভিযান পরিচালনা করে  দায়ীদের ৩০,০০০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা গ্রহণ করেন। পরবর্তীতে সেই ঘটনা তুলে ধরে স্থানীয় দৈনিক প্রতিদিনের বার্তাসহ অন্যান্য পত্রিকাগুলো অভিযান পরিচালনার সংবাদ প্রকাশ করে। 

সংবাদ প্রকাশের জেরে জনসম্মুখে গজঘণ্টা উমর বাজারে সাংবাদিক আব্দুল বারী দুলালকে সন্ধ্যা ৭: ৩০ মি : হত্যার উদ্দেশ্যে একই এলাকার অবৈধ বালু কারবারি গোলজার হোসেনের ছেলে কামরুল হাসান ও তার ছোট ভাই আমানুল্লাহ আমানসহ সহযোগী সন্ত্রাসীরা দলবদ্ধভাবে হামলা করে। হামলায় সাংবাদিক দুলালকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত আহত হন। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। 

সত্য ও ন্যায় সংগত সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকের ওপর এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় রংপুরের সাংবাদিক সংগঠন

 আরপিইউজে, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব, গঙ্গাচড়া প্রেসক্লাব, রংপুর প্রেসক্লাব,রংপুর সদর উপজেলা প্রেসক্লাব, মিঠাপুর প্রেসক্লাব এবং অনলাইন নিউজ পোর্টাল সংগঠনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো প্রতিবাদ,  নিন্দা ও দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। 

সাংবাদিক দুলালের ওপর হামলার সাংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে,  গঙ্গাচড়ায় কর্মরত সাংবাদিক, দৈনিক প্রতিদিনের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক, গঙ্গাচড়া মডেল থানা (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ আব্দুছ সবুর, ইসলামি আন্দোলন গঙ্গাচড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ, সংসদ সদস্য রায়হান সিরাজী তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। 

এবিষয়ে গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামাণিক বলেন, সত্য সংবাদ প্রকাশের জন্য যদি সাংবাদিক এরকম ন্যাক্কারজনক হামলার স্বীকার হন এবং হামলাকারীদের যদি যথাযথ শাস্তির আওতায়  আনা না হয় তাহলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম মুখ থুবড়ে পড়বে। 

আরপিউজে সাধারণ সম্পাদক ও যমুনা টিভির ব্যুরো চিফ সরকার মাজহারুল মান্নান বলেন, সাংবাদিক দুলালকে হত্যার উদ্দেশ্যে এই অতর্কিত হামলা স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধের চেষ্টা। এই হামলায় শুধু সাংবাদিক আব্দুল বারী দুলালের রক্ত ঝরেনি রংপুরের  গোটা সাংবাদিক সমাজের হৃদয়ে রক্ত ক্ষরণ হয়েছে। আমরা দায়ীদের অনতি বিলম্বে গ্রেফতারের দাবী জানাই। সেই সাথে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলা!

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

রংপুরের গঙ্গাচড়ায় দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের দায়ে সহকারী কমিশনার (ভূমি) এর অভিযান পরিচালনার সংবাদ প্রকাশের জেরে অবৈধ বালু কারবারিদের হামলার স্বীকার হয়েছেন একজন সাংবাদিক। 

২ অক্টোবর (শুকরবার) সন্ধ্যায় গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর এলাকায় দৈনিক লাখোকন্ঠ ও দৈনিক প্রতিদিনের বার্তা পত্রিকার গঙ্গাচড়া প্রতিনিধি এবং গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সহ - সভাপতি আব্দুল বারী দুলালকে  হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর দীর্ঘদিন দিন থেকে অবৈধ বালু উত্তোলন রোধে ভুমি ব্যবস্থাপনা ও পরিবেশ আইনে গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুর ইসলাম  গজঘণ্টা উমর এলাকায় অভিযান পরিচালনা করে  দায়ীদের ৩০,০০০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা গ্রহণ করেন। পরবর্তীতে সেই ঘটনা তুলে ধরে স্থানীয় দৈনিক প্রতিদিনের বার্তাসহ অন্যান্য পত্রিকাগুলো অভিযান পরিচালনার সংবাদ প্রকাশ করে। 

সংবাদ প্রকাশের জেরে জনসম্মুখে গজঘণ্টা উমর বাজারে সাংবাদিক আব্দুল বারী দুলালকে সন্ধ্যা ৭: ৩০ মি : হত্যার উদ্দেশ্যে একই এলাকার অবৈধ বালু কারবারি গোলজার হোসেনের ছেলে কামরুল হাসান ও তার ছোট ভাই আমানুল্লাহ আমানসহ সহযোগী সন্ত্রাসীরা দলবদ্ধভাবে হামলা করে। হামলায় সাংবাদিক দুলালকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত আহত হন। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়। 

সত্য ও ন্যায় সংগত সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকের ওপর এমন ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলায় রংপুরের সাংবাদিক সংগঠন

 আরপিইউজে, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব, গঙ্গাচড়া প্রেসক্লাব, রংপুর প্রেসক্লাব,রংপুর সদর উপজেলা প্রেসক্লাব, মিঠাপুর প্রেসক্লাব এবং অনলাইন নিউজ পোর্টাল সংগঠনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলো প্রতিবাদ,  নিন্দা ও দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। 

সাংবাদিক দুলালের ওপর হামলার সাংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে,  গঙ্গাচড়ায় কর্মরত সাংবাদিক, দৈনিক প্রতিদিনের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক, গঙ্গাচড়া মডেল থানা (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ আব্দুছ সবুর, ইসলামি আন্দোলন গঙ্গাচড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ, সংসদ সদস্য রায়হান সিরাজী তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। 

এবিষয়ে গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামাণিক বলেন, সত্য সংবাদ প্রকাশের জন্য যদি সাংবাদিক এরকম ন্যাক্কারজনক হামলার স্বীকার হন এবং হামলাকারীদের যদি যথাযথ শাস্তির আওতায়  আনা না হয় তাহলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম মুখ থুবড়ে পড়বে। 

আরপিউজে সাধারণ সম্পাদক ও যমুনা টিভির ব্যুরো চিফ সরকার মাজহারুল মান্নান বলেন, সাংবাদিক দুলালকে হত্যার উদ্দেশ্যে এই অতর্কিত হামলা স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধের চেষ্টা। এই হামলায় শুধু সাংবাদিক আব্দুল বারী দুলালের রক্ত ঝরেনি রংপুরের  গোটা সাংবাদিক সমাজের হৃদয়ে রক্ত ক্ষরণ হয়েছে। আমরা দায়ীদের অনতি বিলম্বে গ্রেফতারের দাবী জানাই। সেই সাথে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করি।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলা!
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন