বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

মোল্লার বাজারে যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার মোল্লার বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মোড়কবিহীন ও লেবেলবিহীন খাদ্যপণ্য রাখা এবং নিষিদ্ধ দ্রব্য মেশানোর অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শরীয়তপুর জেলা কার্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মোল্লার বাজারের সংকর সুইটমিট ও বাছির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়মের বিষয় উঠে আসে। 

এর মধ্যে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য প্রস্তুত, মোড়কবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ, লেবেলবিহীন খাদ্যপণ্য বিক্রি, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ রয়েছে।

অভিযান সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠান দুটির মালিকরা এসব অনিয়মের দায় স্বীকার করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় প্রতিষ্ঠান মালিকদের নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি ভবিষ্যতে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্যসংক্রান্ত আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। 

এছাড়া সাপোর্ট স্টাফ ও বাংলাদেশ পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মোল্লার বাজারে যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার মোল্লার বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মোড়কবিহীন ও লেবেলবিহীন খাদ্যপণ্য রাখা এবং নিষিদ্ধ দ্রব্য মেশানোর অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের শরীয়তপুর জেলা কার্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মোল্লার বাজারের সংকর সুইটমিট ও বাছির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়মের বিষয় উঠে আসে। 

এর মধ্যে অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য প্রস্তুত, মোড়কবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ, লেবেলবিহীন খাদ্যপণ্য বিক্রি, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ রয়েছে।

অভিযান সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠান দুটির মালিকরা এসব অনিয়মের দায় স্বীকার করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় প্রতিষ্ঠান মালিকদের নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি ভবিষ্যতে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্যসংক্রান্ত আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। 

এছাড়া সাপোর্ট স্টাফ ও বাংলাদেশ পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মোল্লার বাজারে যৌথ অভিযান: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন