বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

গাইবান্ধায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

“অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে"এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদারের লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. কে. এম. হেদায়েতুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোঃ মনিরুজ্জামান।

সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ মুক্তার আলম গ্রাম আদালতের কার্যক্রম এর উদ্দেশ্য এবং সাধারণ মানুষের কাছে এ সেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় প্রচার-প্রচারণার বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনায় বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে স্থানীয় পর্যায়ে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফলে সাধারণ মানুষ যাতে গ্রাম আদালতের সেবা, এখতিয়ার ও কার্যক্রম সম্পর্কে সঠিকভাবে জানতে পারেন, সে জন্য ইউনিয়ন পর্যায়ে ব্যাপক জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা প্রয়োজন।

সভায় আরও বলা হয়, বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখতেও গ্রাম আদালত কার্যকর ভূমিকা রাখতে পারে। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে জনপ্রতিনিধি, প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

সভায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মপরিকল্পনা, প্রচার-প্রচারণার কৌশল এবং স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট অংশীজনদের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

“অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে"এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদারের লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ. কে. এম. হেদায়েতুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোঃ মনিরুজ্জামান।

সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ মুক্তার আলম গ্রাম আদালতের কার্যক্রম এর উদ্দেশ্য এবং সাধারণ মানুষের কাছে এ সেবা পৌঁছে দিতে প্রয়োজনীয় প্রচার-প্রচারণার বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনায় বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে স্থানীয় পর্যায়ে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ফলে সাধারণ মানুষ যাতে গ্রাম আদালতের সেবা, এখতিয়ার ও কার্যক্রম সম্পর্কে সঠিকভাবে জানতে পারেন, সে জন্য ইউনিয়ন পর্যায়ে ব্যাপক জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা প্রয়োজন।

সভায় আরও বলা হয়, বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখতেও গ্রাম আদালত কার্যকর ভূমিকা রাখতে পারে। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে জনপ্রতিনিধি, প্রশাসন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

সভায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মপরিকল্পনা, প্রচার-প্রচারণার কৌশল এবং স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট অংশীজনদের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
গাইবান্ধায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন