বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

পাবনার ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার

ফরিদপুর থানা পুলিশের এক বিশেষ অভিযানে চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি ও দেশীয় তৈরি একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ২৭ শে সেপ্টেম্বর (রবিবার) রাতে ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রাম এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে যে, গত ২৯ শে আগস্ট ফরিদপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো: মনজুরুল হাসান মাসুদ। যোগদানের পর থেকেই তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ উদ্যোগ নেন।

অনুসন্ধানে দেখা যায় যে, ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নে সর্বহারা নকশাল (লাল পতাকা) বাহিনীর সদস্যরা বিলে ঘেরা দুর্গম চরাঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে রাতে একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটিয়েছে। ওই এলাকার সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে খাল-বিল ও জলাশয় দখল, জমি দখল, চাঁদাবাজি, লুটপাট এবং ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল সন্ত্রাসী গ্রুপটি। এমনকি ইতিপূর্বে হাদল ইউনিয়ন এলাকায় হত্যা ও গুমের মতো একাধিক ঘটনাও ঘটেছে এবং ফরিদপুর থানায় জড়িতদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এ পরিস্থিতি মোকাবিলায় ওসি মো: মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক ও গোয়েন্দা দল গঠন করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নকশাল বাহিনীর একটি গ্রুপ হাদল ইউনিয়ন এলাকায় বিপুল অস্ত্র ও গোলাবারুদ মজুদ করছে। গোপন সংবাদের ভিত্তিতে ২৭ শে সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পুলিশ হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামের একটি পাকার রাস্তার পাশে বটগাছের নিচে বিশেষ কায়দায় লুকানো একটি বস্তা থেকে অস্ত্র ও গুলি জব্দ করে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিবরণ: চায়না রাইফেলের তাজা গুলি: ১৫ রাউন্ড, চাপাতি ১টি, বাটসহ ছুরি ১টি, ধারালো দা ৩টি।

ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনজুরুল হাসান মাসুদ জানান, “ফরিদপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। এবং সর্বসাধারণের নিরাপত্তার স্বার্থে আমাদের বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আসামিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। জনসাধারণকে আতঙ্কিত না হয়ে যেকোনো সন্দেহভাজন ব্যক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য ফরিদপুর থানা পুলিশকে জানানোর অনুরোধ করা হচ্ছে। হাদল এলাকাসহ পুরো ফরিদপুর উপজেলায় সন্ত্রাসী দমনে স্থানীয়দের সহযোগিতা কামনা করছি” এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অস্ত্র ও সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান চলছে বলে জানা গেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পাবনার ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফরিদপুর থানা পুলিশের এক বিশেষ অভিযানে চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি ও দেশীয় তৈরি একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ২৭ শে সেপ্টেম্বর (রবিবার) রাতে ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রাম এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে যে, গত ২৯ শে আগস্ট ফরিদপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো: মনজুরুল হাসান মাসুদ। যোগদানের পর থেকেই তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ উদ্যোগ নেন।

অনুসন্ধানে দেখা যায় যে, ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নে সর্বহারা নকশাল (লাল পতাকা) বাহিনীর সদস্যরা বিলে ঘেরা দুর্গম চরাঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে রাতে একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটিয়েছে। ওই এলাকার সাধারণ মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে খাল-বিল ও জলাশয় দখল, জমি দখল, চাঁদাবাজি, লুটপাট এবং ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল সন্ত্রাসী গ্রুপটি। এমনকি ইতিপূর্বে হাদল ইউনিয়ন এলাকায় হত্যা ও গুমের মতো একাধিক ঘটনাও ঘটেছে এবং ফরিদপুর থানায় জড়িতদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এ পরিস্থিতি মোকাবিলায় ওসি মো: মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক ও গোয়েন্দা দল গঠন করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নকশাল বাহিনীর একটি গ্রুপ হাদল ইউনিয়ন এলাকায় বিপুল অস্ত্র ও গোলাবারুদ মজুদ করছে। গোপন সংবাদের ভিত্তিতে ২৭ শে সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পুলিশ হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামের একটি পাকার রাস্তার পাশে বটগাছের নিচে বিশেষ কায়দায় লুকানো একটি বস্তা থেকে অস্ত্র ও গুলি জব্দ করে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিবরণ: চায়না রাইফেলের তাজা গুলি: ১৫ রাউন্ড, চাপাতি ১টি, বাটসহ ছুরি ১টি, ধারালো দা ৩টি।

ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনজুরুল হাসান মাসুদ জানান, “ফরিদপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। এবং সর্বসাধারণের নিরাপত্তার স্বার্থে আমাদের বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আসামিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। জনসাধারণকে আতঙ্কিত না হয়ে যেকোনো সন্দেহভাজন ব্যক্তি বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য ফরিদপুর থানা পুলিশকে জানানোর অনুরোধ করা হচ্ছে। হাদল এলাকাসহ পুরো ফরিদপুর উপজেলায় সন্ত্রাসী দমনে স্থানীয়দের সহযোগিতা কামনা করছি” এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অস্ত্র ও সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান চলছে বলে জানা গেছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পাবনার ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন