বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

ভেদরগঞ্জে খাল দখল-ভরাটে জলাবদ্ধতা বাড়ছে: হুইপ অপু

শরিয়তপুর জেলা প্রতিনিধি আলামিন সরদারের পাঠানো ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জে খাল দখল ও ভরাটের কারণে জলাবদ্ধতা বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেন, গত ১৭ বছরে দেশের বিভিন্ন স্থানে খাল দখল ও ভরাট হয়েছে। দখল হওয়া খাল উদ্ধারে প্রশাসন কাজ করছে। একই সঙ্গে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভেদরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে নিজ হাতে খালের ময়লা পরিষ্কার করার সময় সাংবাদিকদের এসব কথা বলেন হুইপ অপু।

তিনি বলেন, “খাল দখল ও ভরাটের কারণে জলাবদ্ধতা বাড়ছে—এটা সত্য। প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে আমরা কাজ করছি। দখল হওয়া খালগুলো উদ্ধার এবং ভরাট হওয়া খালগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব খাল পুনঃখনন করা হবে।”

এদিন ভেদরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ২০২৬-২০২৭ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০০ ডোজ অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়।

হুইপ অপু আরও বলেন, শরীয়তপুরের তরুণদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিগগিরই একটি ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এখনো স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। তারিখ ঘোষণা হলে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩৩-এর সংসদ সদস্য শওকত আরা আক্তার। শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাছির উদ্দীন কালুও উপস্থিত ছিলেন।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ান, আব্দুস সালাম সরদার, আব্দুল মালেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে যোগ দিতে ভেদরগঞ্জে যাওয়ার পথে হুইপ অপু সড়কের পাশে থাকা শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি এক শিশুকে কোলে তুলে নিয়ে চকলেট দেন। স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি একটি সেলুনে গিয়ে চুল কাটাতে থাকা দুই শিশুর সঙ্গেও কথা বলেন।

এরপর বিকেলে ভেদরগঞ্জ উপজেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং গাছের চারা প্রদান কর্মসূচিতে অংশ নেন হুইপ অপু।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ভেদরগঞ্জে খাল দখল-ভরাটে জলাবদ্ধতা বাড়ছে: হুইপ অপু

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শরীয়তপুরের ভেদরগঞ্জে খাল দখল ও ভরাটের কারণে জলাবদ্ধতা বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। তিনি বলেন, গত ১৭ বছরে দেশের বিভিন্ন স্থানে খাল দখল ও ভরাট হয়েছে। দখল হওয়া খাল উদ্ধারে প্রশাসন কাজ করছে। একই সঙ্গে ভরাট হয়ে যাওয়া খাল পুনরুদ্ধার ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভেদরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে নিজ হাতে খালের ময়লা পরিষ্কার করার সময় সাংবাদিকদের এসব কথা বলেন হুইপ অপু।

তিনি বলেন, “খাল দখল ও ভরাটের কারণে জলাবদ্ধতা বাড়ছে—এটা সত্য। প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে আমরা কাজ করছি। দখল হওয়া খালগুলো উদ্ধার এবং ভরাট হওয়া খালগুলো পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এসব খাল পুনঃখনন করা হবে।”

এদিন ভেদরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ২০২৬-২০২৭ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০০ ডোজ অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়।

হুইপ অপু আরও বলেন, শরীয়তপুরের তরুণদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিগগিরই একটি ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এখনো স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। তারিখ ঘোষণা হলে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩৩-এর সংসদ সদস্য শওকত আরা আক্তার। শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাছির উদ্দীন কালুও উপস্থিত ছিলেন।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ান, আব্দুস সালাম সরদার, আব্দুল মালেকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে যোগ দিতে ভেদরগঞ্জে যাওয়ার পথে হুইপ অপু সড়কের পাশে থাকা শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি এক শিশুকে কোলে তুলে নিয়ে চকলেট দেন। স্থানীয়দের সঙ্গে কথা বলার পাশাপাশি একটি সেলুনে গিয়ে চুল কাটাতে থাকা দুই শিশুর সঙ্গেও কথা বলেন।

এরপর বিকেলে ভেদরগঞ্জ উপজেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ এবং গাছের চারা প্রদান কর্মসূচিতে অংশ নেন হুইপ অপু।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ভেদরগঞ্জে খাল দখল-ভরাটে জলাবদ্ধতা বাড়ছে: হুইপ অপু
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন