বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

‎ডিএমখালীতে চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ ছৈয়ালের জনসম্পৃক্ততা বাড়ছে ‎

শরিয়তপুর জেলা প্রতিনিধি আলামিন সরদারের পাঠানো ছবি

‎শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন ডিএমখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন রাশেদ ছৈয়াল। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সামাজিক যোগাযোগ, বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং স্থানীয় সমস্যা সমাধানে ব্যক্তিগত উদ্যোগ নেওয়ায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁর তৎপরতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

‎‎বর্ষা মৌসুমে ডিএমখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার কাঁচা সড়কে মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে মুসলমান কান্দির রাস্তা মেরামত, মাল কান্দিতে কাঠের পুল নির্মাণ ও রাস্তা সংস্কার, উকিল কান্দির কাঁচা রাস্তা সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যক্তিগত উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন রাশেদ ছৈয়াল।

‎‎ডিএমখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গাজী কান্দিতে তাঁর ব্যক্তিগত অর্থায়নে কাঠের পুল নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের দাবি, পুলটি নির্মাণের ফলে ওই এলাকার মানুষের চলাচলে সুবিধা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে রাস্তা সংস্কার ও চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

‎স্থানীয় বাসিন্দা এনায়েত উল্লাহ বলেন, “এই জায়গায় দীর্ঘদিন ধরে একটি পুলের প্রয়োজন ছিল। পুলটি নির্মাণ হওয়ায় আমাদের চলাচলের অনেক সুবিধা হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও বয়স্ক মানুষের দুর্ভোগ কমেছে। এমপি কিরনের নির্দেশনা এবং রাশেদ ছৈয়ালের ব্যক্তিগত উদ্যোগে এই কাজ হওয়ায় আমরা এলাকাবাসী আনন্দিত।”

‎‎৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমজাত এবং চরপাইয়াতলীর সজিবসহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিভিন্ন সময় এলাকার সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেছেন রাশেদ ছৈয়াল।

‎‎চরপাইয়াতলী পুরোনো লঞ্চঘাট এলাকার মাটির রাস্তা চলাচলের উপযোগী করতে চার মাহিন্দা বালু সরবরাহের উদ্যোগও নেওয়া হয়েছে তাঁর পক্ষ থেকে। স্থানীয়দের ভাষ্য, বর্ষাকালে এসব সড়কে পানি-কাদা জমে চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। একইভাবে কাসিমপুর-সখিপুর সড়ক থেকে ডিএমখালীর হাওলাদার কান্দি সংযোগ সড়কসহ বিভিন্ন এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে।

‎শুধু রাস্তা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন নয়, অসহায় ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পাশেও দাঁড়িয়েছেন রাশেদ ছৈয়াল। তাঁর পক্ষ থেকে অসংখ্য অসহায় শিক্ষার্থীর ফরম পূরণের ব্যবস্থা করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার কথা জানা গেছে। এতে আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।

‎‎সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। হাজী ইউসুফ আলী সরকার কান্দিতে সখিপুর থানার কাঠমিস্ত্রি ও রাজমিস্ত্রিদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে খেলোয়াড়, আয়োজক ও স্থানীয় মুরব্বিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

‎‎স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় এলাকার রাস্তা, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য জনদুর্ভোগের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন রাশেদ ছৈয়াল। চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের যোগাযোগব্যবস্থা উন্নয়ন, বর্ষাকালীন দুর্ভোগ কমানো এবং সাধারণ মানুষের নাগরিক সেবা সহজ করার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তাঁর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

‎রাশেদ ছৈয়ালের ভাষ্য, এলাকার মানুষের পাশে থাকা এবং তাঁদের সমস্যাগুলো নিজের সমস্যা হিসেবে বিবেচনা করেই তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে যুক্ত হচ্ছেন। চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ডিএমখালী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চান তিনি।

‎‎এদিকে উত্তর ডিএমখালীর ঢালী কান্দির ঐতিহ্যবাহী খান বাড়ির মুরব্বি আহম্মদউল্যা খান অসুস্থ হয়ে সাজেদা জাব্বার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। সামাজিকভাবে মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অংশ হিসেবে তাঁর সুস্থতার জন্যও দোয়া কামনা করেছেন রাশেদ ছৈয়াল।

‎‎স্থানীয়দের অনেকের মতে, নির্বাচনের আগে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, অবকাঠামোগত সহায়তা, শিক্ষার্থীদের সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে রাশেদ ছৈয়ালের জনসম্পৃক্ততা বাড়ছে।

‎

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

‎ডিএমখালীতে চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ ছৈয়ালের জনসম্পৃক্ততা বাড়ছে ‎

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন ডিএমখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন রাশেদ ছৈয়াল। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সামাজিক যোগাযোগ, বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং স্থানীয় সমস্যা সমাধানে ব্যক্তিগত উদ্যোগ নেওয়ায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁর তৎপরতা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

‎‎বর্ষা মৌসুমে ডিএমখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার কাঁচা সড়কে মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে মুসলমান কান্দির রাস্তা মেরামত, মাল কান্দিতে কাঠের পুল নির্মাণ ও রাস্তা সংস্কার, উকিল কান্দির কাঁচা রাস্তা সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যক্তিগত উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন রাশেদ ছৈয়াল।

‎‎ডিএমখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গাজী কান্দিতে তাঁর ব্যক্তিগত অর্থায়নে কাঠের পুল নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের দাবি, পুলটি নির্মাণের ফলে ওই এলাকার মানুষের চলাচলে সুবিধা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে রাস্তা সংস্কার ও চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

‎স্থানীয় বাসিন্দা এনায়েত উল্লাহ বলেন, “এই জায়গায় দীর্ঘদিন ধরে একটি পুলের প্রয়োজন ছিল। পুলটি নির্মাণ হওয়ায় আমাদের চলাচলের অনেক সুবিধা হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও বয়স্ক মানুষের দুর্ভোগ কমেছে। এমপি কিরনের নির্দেশনা এবং রাশেদ ছৈয়ালের ব্যক্তিগত উদ্যোগে এই কাজ হওয়ায় আমরা এলাকাবাসী আনন্দিত।”

‎‎৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমজাত এবং চরপাইয়াতলীর সজিবসহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিভিন্ন সময় এলাকার সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেছেন রাশেদ ছৈয়াল।

‎‎চরপাইয়াতলী পুরোনো লঞ্চঘাট এলাকার মাটির রাস্তা চলাচলের উপযোগী করতে চার মাহিন্দা বালু সরবরাহের উদ্যোগও নেওয়া হয়েছে তাঁর পক্ষ থেকে। স্থানীয়দের ভাষ্য, বর্ষাকালে এসব সড়কে পানি-কাদা জমে চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। একইভাবে কাসিমপুর-সখিপুর সড়ক থেকে ডিএমখালীর হাওলাদার কান্দি সংযোগ সড়কসহ বিভিন্ন এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে।

‎শুধু রাস্তা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন নয়, অসহায় ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পাশেও দাঁড়িয়েছেন রাশেদ ছৈয়াল। তাঁর পক্ষ থেকে অসংখ্য অসহায় শিক্ষার্থীর ফরম পূরণের ব্যবস্থা করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার কথা জানা গেছে। এতে আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীরা উপকৃত হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।

‎‎সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। হাজী ইউসুফ আলী সরকার কান্দিতে সখিপুর থানার কাঠমিস্ত্রি ও রাজমিস্ত্রিদের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে খেলোয়াড়, আয়োজক ও স্থানীয় মুরব্বিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

‎‎স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় এলাকার রাস্তা, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য জনদুর্ভোগের বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন রাশেদ ছৈয়াল। চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের যোগাযোগব্যবস্থা উন্নয়ন, বর্ষাকালীন দুর্ভোগ কমানো এবং সাধারণ মানুষের নাগরিক সেবা সহজ করার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে তাঁর ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

‎রাশেদ ছৈয়ালের ভাষ্য, এলাকার মানুষের পাশে থাকা এবং তাঁদের সমস্যাগুলো নিজের সমস্যা হিসেবে বিবেচনা করেই তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে যুক্ত হচ্ছেন। চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ডিএমখালী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চান তিনি।

‎‎এদিকে উত্তর ডিএমখালীর ঢালী কান্দির ঐতিহ্যবাহী খান বাড়ির মুরব্বি আহম্মদউল্যা খান অসুস্থ হয়ে সাজেদা জাব্বার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। সামাজিকভাবে মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অংশ হিসেবে তাঁর সুস্থতার জন্যও দোয়া কামনা করেছেন রাশেদ ছৈয়াল।

‎‎স্থানীয়দের অনেকের মতে, নির্বাচনের আগে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, অবকাঠামোগত সহায়তা, শিক্ষার্থীদের সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে রাশেদ ছৈয়ালের জনসম্পৃক্ততা বাড়ছে।

‎

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
‎ডিএমখালীতে চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ ছৈয়ালের জনসম্পৃক্ততা বাড়ছে ‎
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন