বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

আহ্বায়ক পদ থেকে অব্যাহতির নোটিশ প্রত্যাহারের দাবি মিলন মোল্লার

শরিয়তপুর জেলা প্রতিনিধি আল-আমীন এর পাঠানো ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়ায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে এর পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন মো. মিলন মোল্লা।

বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের নেতা আলহাজ্ব শফিকুর রহমান কিরণ,এমপি, ও সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সরদার এবং সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাউল এর প্রতি এ আবেদন জানান।

বিবৃতিতে মিলন মোল্লা বলেন, দলের দুঃসময়ে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আসছেন। তার দাবি, তিনি ত্যাগী ও নির্যাতিত-নিপীড়িত কর্মী হিসেবে দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

তিনি আরও বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অভিযোগের ইঙ্গিত করা হয়েছে। তবে ওই ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন। এরপরও তাকে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মিলন মোল্লা বলেন, “আমার বিরুদ্ধে যে অপরাধের কথা বলা হয়েছে, সেটি সুষ্ঠুভাবে তদন্ত করে দেখার জন্য আমি অনুরোধ করছি। তদন্তে যদি আমি অপরাধের সঙ্গে জড়িত প্রমাণিত হই, তাহলে দলের সিদ্ধান্ত ও শাস্তি আমি মাথা পেতে নেব।”

তবে তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা না পাওয়া গেলে আহ্বায়ক পদ থেকে অব্যাহতির নোটিশ প্রত্যাহার করে তাকে পুনরায় দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্ট নেতাদের প্রতি আবেদন জানান তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, দলের দুঃসময়ে তার পরিবারের সদস্যরাও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও তিনি দলের জন্য কাজ করে যেতে চান বলে জানান।

মিলন মোল্লা আশা প্রকাশ করেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই করা হবে এবং তিনি নির্দোষ প্রমাণিত হলে তাকে পুনরায় দলের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হবে

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আহ্বায়ক পদ থেকে অব্যাহতির নোটিশ প্রত্যাহারের দাবি মিলন মোল্লার

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়ায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে এর পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন মো. মিলন মোল্লা।

বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের নেতা আলহাজ্ব শফিকুর রহমান কিরণ,এমপি, ও সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাইজুল ইসলাম সরদার এবং সদস্য সচিব ইমরান হোসেন বাবু বকাউল এর প্রতি এ আবেদন জানান।

বিবৃতিতে মিলন মোল্লা বলেন, দলের দুঃসময়ে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আসছেন। তার দাবি, তিনি ত্যাগী ও নির্যাতিত-নিপীড়িত কর্মী হিসেবে দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

তিনি আরও বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অভিযোগের ইঙ্গিত করা হয়েছে। তবে ওই ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন। এরপরও তাকে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মিলন মোল্লা বলেন, “আমার বিরুদ্ধে যে অপরাধের কথা বলা হয়েছে, সেটি সুষ্ঠুভাবে তদন্ত করে দেখার জন্য আমি অনুরোধ করছি। তদন্তে যদি আমি অপরাধের সঙ্গে জড়িত প্রমাণিত হই, তাহলে দলের সিদ্ধান্ত ও শাস্তি আমি মাথা পেতে নেব।”

তবে তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা না পাওয়া গেলে আহ্বায়ক পদ থেকে অব্যাহতির নোটিশ প্রত্যাহার করে তাকে পুনরায় দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত করার জন্য সংশ্লিষ্ট নেতাদের প্রতি আবেদন জানান তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, দলের দুঃসময়ে তার পরিবারের সদস্যরাও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও তিনি দলের জন্য কাজ করে যেতে চান বলে জানান।

মিলন মোল্লা আশা প্রকাশ করেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই করা হবে এবং তিনি নির্দোষ প্রমাণিত হলে তাকে পুনরায় দলের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হবে

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
আহ্বায়ক পদ থেকে অব্যাহতির নোটিশ প্রত্যাহারের দাবি মিলন মোল্লার
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন