বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা নারীর ওপর হামলা ও বসতঘর ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রাম,সিতাকুন্ড প্রতিনিধি মোঃ হোসেন এর পাঠানো ভিডিও চিত্র থেকে নেওয়া ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর সিডিএ আবাসিক এলাকার ব্লক-বি লেকের উত্তর পাশে একটি বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত অন্তঃসত্ত্বা নারী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে সলিমপুর সিডিএ আবাসিক এলাকার ব্লক-বি লেকের উত্তর পাশে মহিউদ্দিন ও জুয়েলের বাড়িতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে ওই বসতঘরে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় পরিবারের সদস্যদের ওপর হামলা করা হলে এক অন্তঃসত্ত্বা নারীসহ কয়েকজন আহত হন। হামলায় বসতঘরের বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অতর্কিত এ হামলার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. রুবেল আফ্রাদ বলেন, “সলিমপুর সিডিএ আবাসিক এলাকার ব্লক-বি লেকে হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা নারীর ওপর হামলা ও বসতঘর ভাঙচুরের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর সিডিএ আবাসিক এলাকার ব্লক-বি লেকের উত্তর পাশে একটি বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত অন্তঃসত্ত্বা নারী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে সলিমপুর সিডিএ আবাসিক এলাকার ব্লক-বি লেকের উত্তর পাশে মহিউদ্দিন ও জুয়েলের বাড়িতে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে ওই বসতঘরে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় পরিবারের সদস্যদের ওপর হামলা করা হলে এক অন্তঃসত্ত্বা নারীসহ কয়েকজন আহত হন। হামলায় বসতঘরের বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অতর্কিত এ হামলার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. রুবেল আফ্রাদ বলেন, “সলিমপুর সিডিএ আবাসিক এলাকার ব্লক-বি লেকে হামলার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা নারীর ওপর হামলা ও বসতঘর ভাঙচুরের অভিযোগ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন