বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

সেনবাগে কলাবাড়ীয়া দক্ষিণ-পশ্চিমপাড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড

সেনবাগে কলাবাড়ীয়া দক্ষিণ-পশ্চিমপাড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
নোয়াখালী, সেনবাগ উপজেলা প্রতিনিধির পাঠানো ছবি।

নোয়াখালীর সেনবাগ উপজেলার কলাবাড়ীয়া দক্ষিণ-পশ্চিমপাড়ায় স্থানীয় সামাজিক সংগঠন ‘সমাজ সেবা সংঘ’-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলাবাড়ীয়া দক্ষিণ-পশ্চিমপাড়া সমাজ সেবা সংঘের কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে সেনবাগের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে প্রায় দুই শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় অভিজ্ঞ চিকিৎসক ডাঃ শাহীন মোল্লা এবং ডাঃ আবু জাফর মোহাম্মদ ছালেহ (বিলাস) রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।

আয়োজকরা জানান, এলাকার সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় সহায়তা করাই এ মেডিকেল ক্যাম্প আয়োজনের মূল উদ্দেশ্য।

বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা সমাজ সেবা সংঘের এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত উপকারী। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন মেডিকেল ক্যাম্প আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

মেডিকেল ক্যাম্প পরিচালনায় উপস্থিত ছিলেন সমাজ সেবা সংঘের সহ-সভাপতি রাফিত হাসান সোহেল, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহ পরান, কোষাধ্যক্ষ মো. বেলাল, পরিচালনা কমিটির সদস্য আল আমিন সজল ও মোহাম্মদ ইসরাফিলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “সুস্থ মানুষই সুন্দর সমাজের ভিত্তি। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ৫/৫ (১ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সেনবাগে কলাবাড়ীয়া দক্ষিণ-পশ্চিমপাড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

নোয়াখালীর সেনবাগ উপজেলার কলাবাড়ীয়া দক্ষিণ-পশ্চিমপাড়ায় স্থানীয় সামাজিক সংগঠন ‘সমাজ সেবা সংঘ’-এর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলাবাড়ীয়া দক্ষিণ-পশ্চিমপাড়া সমাজ সেবা সংঘের কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে সেনবাগের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে প্রায় দুই শতাধিক রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এ সময় অভিজ্ঞ চিকিৎসক ডাঃ শাহীন মোল্লা এবং ডাঃ আবু জাফর মোহাম্মদ ছালেহ (বিলাস) রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।

আয়োজকরা জানান, এলাকার সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং অসহায় ও নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় সহায়তা করাই এ মেডিকেল ক্যাম্প আয়োজনের মূল উদ্দেশ্য।

বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা সমাজ সেবা সংঘের এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত উপকারী। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন মেডিকেল ক্যাম্প আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

মেডিকেল ক্যাম্প পরিচালনায় উপস্থিত ছিলেন সমাজ সেবা সংঘের সহ-সভাপতি রাফিত হাসান সোহেল, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহ পরান, কোষাধ্যক্ষ মো. বেলাল, পরিচালনা কমিটির সদস্য আল আমিন সজল ও মোহাম্মদ ইসরাফিলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “সুস্থ মানুষই সুন্দর সমাজের ভিত্তি। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সেনবাগে কলাবাড়ীয়া দক্ষিণ-পশ্চিমপাড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন