বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

দুই দিন পর নদী থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার

শরিয়তপুর জেলা প্রতিনিধি আলামিন সরদারের পাঠানো ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী শিশু ফারিয়া আক্তার হাবিবার মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সখিপুর থানার মাধু সরকারের কান্দি এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মানিক সরকারের বড় ব্রিজসংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফারিয়া আক্তার হাবিবা গোসাইরহাট উপজেলার বালুচর এলাকার কাশেম আখনের মেয়ে। সে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। গত মঙ্গলবার নানাবাড়িতে বেড়াতে এসেছিল সে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ফারিয়া আরও দুই শিশুর সঙ্গে স্থানীয় পদ্মার শাখা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তিন শিশু পানিতে ডুবে গেলে স্থানীয়রা দুজনকে উদ্ধার করতে সক্ষম হন। তবে ফারিয়াকে তখন খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদীতে তল্লাশি শুরু করে। পরে মাদারীপুর থেকে ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। তবে নদীতে তীব্র স্রোত, পানির গভীরতা এবং বালুবাহী নৌযান চলাচলের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়।

ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমিন হোসেন জানান, শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে তল্লাশি চালিয়ে আসছিলেন। পানির গভীরতা ও স্রোতের কারণে উদ্ধারকাজে কিছুটা সময় লাগে। দীর্ঘ সময় তল্লাশির পর শুক্রবার বিকেলে ফারিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, ‘শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছে। ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয়দের সহযোগিতায় নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। পরে শুক্রবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য বাচ্চু সরকার বলেন, নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে ফারিয়া নিখোঁজ হয়। এরপর থেকেই স্থানীয়রা উদ্ধার অভিযানে সহযোগিতা করেছেন। মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

ফারিয়ার বাবা কাশেম আখন বলেন, ‘আমার মেয়েকে আমাদের বাড়ি বালুচরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

দুই দিন পর ফারিয়ার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে স্থানীয় পরিবেশ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দুই দিন পর নদী থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী শিশু ফারিয়া আক্তার হাবিবার মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সখিপুর থানার মাধু সরকারের কান্দি এলাকার ৫ নম্বর ওয়ার্ডের মানিক সরকারের বড় ব্রিজসংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ফারিয়া আক্তার হাবিবা গোসাইরহাট উপজেলার বালুচর এলাকার কাশেম আখনের মেয়ে। সে বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। গত মঙ্গলবার নানাবাড়িতে বেড়াতে এসেছিল সে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে ফারিয়া আরও দুই শিশুর সঙ্গে স্থানীয় পদ্মার শাখা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তিন শিশু পানিতে ডুবে গেলে স্থানীয়রা দুজনকে উদ্ধার করতে সক্ষম হন। তবে ফারিয়াকে তখন খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদীতে তল্লাশি শুরু করে। পরে মাদারীপুর থেকে ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। তবে নদীতে তীব্র স্রোত, পানির গভীরতা এবং বালুবাহী নৌযান চলাচলের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়।

ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমিন হোসেন জানান, শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে তল্লাশি চালিয়ে আসছিলেন। পানির গভীরতা ও স্রোতের কারণে উদ্ধারকাজে কিছুটা সময় লাগে। দীর্ঘ সময় তল্লাশির পর শুক্রবার বিকেলে ফারিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, ‘শিশুটি নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছে। ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয়দের সহযোগিতায় নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। পরে শুক্রবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য বাচ্চু সরকার বলেন, নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে ফারিয়া নিখোঁজ হয়। এরপর থেকেই স্থানীয়রা উদ্ধার অভিযানে সহযোগিতা করেছেন। মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

ফারিয়ার বাবা কাশেম আখন বলেন, ‘আমার মেয়েকে আমাদের বাড়ি বালুচরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

দুই দিন পর ফারিয়ার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে স্থানীয় পরিবেশ।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দুই দিন পর নদী থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন