বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

এনসিপির শরীয়তপুর জেলা কমিটিতে সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ওয়ালী উল্লাহ জাবের

শরিয়তপুর জেলা প্রতিনিধি আলামিন সরদারের পাঠানো ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম-সদস্যসচিব পদে মনোনীত হয়েছেন মো. ওয়ালী উল্লাহ জাবের। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনের পর গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট রুহুল আমিন। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ও শওকত আলম গাজী। সদস্যসচিব করা হয়েছে সবুজ তালুকদারকে। আর সিনিয়র যুগ্ম-সদস্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন মো. ওয়ালী উল্লাহ জাবের।

ওয়ালী উল্লাহ জাবেরের বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার দক্ষিণ চরকুমারিয়া এলাকায়। তার ব্যক্তিগত পরিচিতিতে উল্লেখ করা হয়েছে, তিনি মাওলানা, এইচএসসি ও ডিপ্লোমা ইন প্যাথলজি সম্পন্ন করেছেন।

ব্যক্তিগত পরিচিতি অনুযায়ী, রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকা পল্লবী এলাকার যুব জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে ঢাকা মহানগর উত্তর যুব জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে তার পরিচিতিতে উল্লেখ রয়েছে।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত থাকার কথা জানিয়েছেন ওয়ালী উল্লাহ জাবের। তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন সময়ে তিনি ত্রাণ বিতরণ, মাদকবিরোধী কর্মসূচি, শিক্ষা সহায়তা এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর মো. ওয়ালী উল্লাহ জাবের বলেন, “দলের দেওয়া দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে চাই। শরীয়তপুরের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

দলীয় সূত্র আরও জানায়, অনুমোদিত জেলা আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

এনসিপির শরীয়তপুর জেলা কমিটিতে সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ওয়ালী উল্লাহ জাবের

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম-সদস্যসচিব পদে মনোনীত হয়েছেন মো. ওয়ালী উল্লাহ জাবের। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনের পর গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে শরীয়তপুর জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট রুহুল আমিন। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ও শওকত আলম গাজী। সদস্যসচিব করা হয়েছে সবুজ তালুকদারকে। আর সিনিয়র যুগ্ম-সদস্যসচিব পদে দায়িত্ব পেয়েছেন মো. ওয়ালী উল্লাহ জাবের।

ওয়ালী উল্লাহ জাবেরের বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার দক্ষিণ চরকুমারিয়া এলাকায়। তার ব্যক্তিগত পরিচিতিতে উল্লেখ করা হয়েছে, তিনি মাওলানা, এইচএসসি ও ডিপ্লোমা ইন প্যাথলজি সম্পন্ন করেছেন।

ব্যক্তিগত পরিচিতি অনুযায়ী, রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঢাকা পল্লবী এলাকার যুব জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে ঢাকা মহানগর উত্তর যুব জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে তার পরিচিতিতে উল্লেখ রয়েছে।

রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত থাকার কথা জানিয়েছেন ওয়ালী উল্লাহ জাবের। তার ভাষ্য অনুযায়ী, বিভিন্ন সময়ে তিনি ত্রাণ বিতরণ, মাদকবিরোধী কর্মসূচি, শিক্ষা সহায়তা এবং স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর মো. ওয়ালী উল্লাহ জাবের বলেন, “দলের দেওয়া দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে চাই। শরীয়তপুরের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

দলীয় সূত্র আরও জানায়, অনুমোদিত জেলা আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
এনসিপির শরীয়তপুর জেলা কমিটিতে সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ওয়ালী উল্লাহ জাবের
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন