বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

সখিপুরে আল-ইসলাহ ইসলামী সেবা সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

শরিয়তপুর জেলা প্রতিনিধি আলামিন সরদারের ধারণকৃত ছবি

শরীয়তপুরের সখিপুরে আল-ইসলাহ ইসলামী সেবা সংস্থার উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে সখিপুরের ডি.এম.খালী বাজারে মসজিদসংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশে আল-মানহাল ইসলামী একাডেমিতে এ চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও পান।

মেডিকেল ক্যাম্পে মেডিসিন, শিশু, গাইনি ও প্রসূতি এবং চক্ষু বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দেন। চিকিৎসকদের মধ্যে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আব্দুর রাজ্জাক, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জি.এম. রাজিব হোসাইন, গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. খাদিজা আক্তার সালমা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. জোবায়ের এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. হাসিন আহমেদ।

আল-ইসলাহ ইসলামী সেবা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।

আয়োজক জুবায়ের আহমেদ সাদ্দাম বলেন, “মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। অনেক অসচ্ছল মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

চিকিৎসাসেবা নিতে আসা রোগী মো. আসলাম বলেন, “বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়েছি এবং প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে। আমাদের মতো সাধারণ মানুষের জন্য এ ধরনের আয়োজন খুবই উপকারী। আয়োজকদের প্রতি আমরা কৃতজ্ঞ।”

আরেক রোগী বলেন, “দূরে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার খরচ অনেকের পক্ষেই বহন করা সম্ভব হয় না। এখানে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি ওষুধও পেয়েছি। এতে আমাদের অনেক উপকার হয়েছে।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে সখিপুরের বিভিন্ন এলাকায় এ ধরনের জনকল্যাণমূলক চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সখিপুরে আল-ইসলাহ ইসলামী সেবা সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

শরীয়তপুরের সখিপুরে আল-ইসলাহ ইসলামী সেবা সংস্থার উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে সখিপুরের ডি.এম.খালী বাজারে মসজিদসংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশে আল-মানহাল ইসলামী একাডেমিতে এ চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। ক্যাম্পে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও পান।

মেডিকেল ক্যাম্পে মেডিসিন, শিশু, গাইনি ও প্রসূতি এবং চক্ষু বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের চিকিৎসাসেবা ও পরামর্শ দেন। চিকিৎসকদের মধ্যে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আব্দুর রাজ্জাক, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জি.এম. রাজিব হোসাইন, গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. খাদিজা আক্তার সালমা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. জোবায়ের এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. হাসিন আহমেদ।

আল-ইসলাহ ইসলামী সেবা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।

আয়োজক জুবায়ের আহমেদ সাদ্দাম বলেন, “মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। অনেক অসচ্ছল মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের আয়োজন করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

চিকিৎসাসেবা নিতে আসা রোগী মো. আসলাম বলেন, “বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়েছি এবং প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে। আমাদের মতো সাধারণ মানুষের জন্য এ ধরনের আয়োজন খুবই উপকারী। আয়োজকদের প্রতি আমরা কৃতজ্ঞ।”

আরেক রোগী বলেন, “দূরে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার খরচ অনেকের পক্ষেই বহন করা সম্ভব হয় না। এখানে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি ওষুধও পেয়েছি। এতে আমাদের অনেক উপকার হয়েছে।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে সখিপুরের বিভিন্ন এলাকায় এ ধরনের জনকল্যাণমূলক চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সখিপুরে আল-ইসলাহ ইসলামী সেবা সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন