শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

সীতাকুণ্ডে গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ব্যবসায়ী নিহত

চট্টগ্রাম,সিতাকুন্ড প্রতিনিধি মোঃ হোসেন এর পাঠানো ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে আব্দুস সালাম (৬৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা ১৮টি গরুর মধ্যে ছয়টি মারা গেছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে সীতাকুণ্ড উপজেলার শেখপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গরুবাহী ট্রাকটি চট্টগ্রামের দিকে যাওয়ার সময় শেখপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় ট্রাকচালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে দুর্ঘটনায় ট্রাকে থাকা ১৮টি গরুর মধ্যে ছয়টি মারা যায়। পরে আরও ছয়টি গরু জবাই করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জবাই করা গরুগুলোর মাংস ব্যবসায়ীদের কাছে প্রায় চার লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

নিহত আব্দুস সালাম কক্সবাজারের উখিয়া উপজেলার মাদবরপাড়া এলাকার মৃত মীর আহমেদের ছেলে বলে জানা গেছে।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবছার বলেন, “সীতাকুণ্ডের শেখপাড়া এলাকায় ট্রাক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে গরুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, ব্যবসায়ী নিহত

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ডে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে আব্দুস সালাম (৬৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকে থাকা ১৮টি গরুর মধ্যে ছয়টি মারা গেছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে সীতাকুণ্ড উপজেলার শেখপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গরুবাহী ট্রাকটি চট্টগ্রামের দিকে যাওয়ার সময় শেখপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় ট্রাকচালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে দুর্ঘটনায় ট্রাকে থাকা ১৮টি গরুর মধ্যে ছয়টি মারা যায়। পরে আরও ছয়টি গরু জবাই করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জবাই করা গরুগুলোর মাংস ব্যবসায়ীদের কাছে প্রায় চার লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

নিহত আব্দুস সালাম কক্সবাজারের উখিয়া উপজেলার মাদবরপাড়া এলাকার মৃত মীর আহমেদের ছেলে বলে জানা গেছে।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবছার বলেন, “সীতাকুণ্ডের শেখপাড়া এলাকায় ট্রাক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।”

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒