বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

চরভয়রা উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজে ২০ লাখ টাকা বরাদ্দ

শরিয়তপুর জেলা প্রতিনিধি আলামিন সরদারের পাঠানো ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভয়রা উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কাজে ২০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ২০২৫-২৬ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় এ বরাদ্দ দেওয়া হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গত ২১ জুন ২০২৬ তারিখের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বরাদ্দের আওতায় বিদ্যালয়ের প্রধান ফটক, সীমানা প্রাচীর ও শহীদ মিনার নির্মাণসহ প্রয়োজনীয় মেরামত ও সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে।

চিঠিতে বলা হয়েছে, অনুমোদিত বরাদ্দের আওতায় নির্ধারিত কাজের প্রাক্কলন প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। পরবর্তী সময়ে ই-জিপি (e-GP) পদ্ধতিতে দরপত্র আহ্বানের মাধ্যমে উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে হবে।

এ বরাদ্দের ফলে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় থাকা বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চরভয়রা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বেনজীর আহমেদ বলেন, “চরভয়রা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে ২০ লাখ টাকা বরাদ্দ একটি অত্যন্ত আনন্দের ও গুরুত্বপূর্ণ খবর। এ বরাদ্দের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান ফটক, সীমানা প্রাচীর ও শহীদ মিনারসহ প্রয়োজনীয় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে। 

এ বরাদ্দের জন্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বিদ্যালয়ের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের সহযোগিতা ও আন্তরিকতা আমাদের জন্য অনুপ্রেরণার।”

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চরভয়রা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে শফিকুর রহমান কিরনের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। ১৯৯৫ সালে বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র স্থাপনের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া তাঁর নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ে ‘কিরন ভবন’ নির্মাণ করা হয়েছে।

সম্প্রতি বিদ্যালয়ের মূল ফটক ও শহীদ মিনার নির্মাণ এবং ‘কিরন ভবন’ সম্প্রসারণের জন্যও তিনি ডিও লেটার দিয়েছেন বলে বিদ্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নতুন এ বরাদ্দের মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন আরও এগিয়ে যাবে এবং শিক্ষার পরিবেশ উন্নত হবে বলে আশা করছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চরভয়রা উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজে ২০ লাখ টাকা বরাদ্দ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভয়রা উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কাজে ২০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ২০২৫-২৬ অর্থবছরের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় এ বরাদ্দ দেওয়া হয়েছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গত ২১ জুন ২০২৬ তারিখের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বরাদ্দের আওতায় বিদ্যালয়ের প্রধান ফটক, সীমানা প্রাচীর ও শহীদ মিনার নির্মাণসহ প্রয়োজনীয় মেরামত ও সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে।

চিঠিতে বলা হয়েছে, অনুমোদিত বরাদ্দের আওতায় নির্ধারিত কাজের প্রাক্কলন প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। পরবর্তী সময়ে ই-জিপি (e-GP) পদ্ধতিতে দরপত্র আহ্বানের মাধ্যমে উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে হবে।

এ বরাদ্দের ফলে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় থাকা বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চরভয়রা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বেনজীর আহমেদ বলেন, “চরভয়রা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে ২০ লাখ টাকা বরাদ্দ একটি অত্যন্ত আনন্দের ও গুরুত্বপূর্ণ খবর। এ বরাদ্দের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান ফটক, সীমানা প্রাচীর ও শহীদ মিনারসহ প্রয়োজনীয় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে। 

এ বরাদ্দের জন্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বিদ্যালয়ের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের সহযোগিতা ও আন্তরিকতা আমাদের জন্য অনুপ্রেরণার।”

বিদ্যালয় সূত্রে জানা গেছে, চরভয়রা উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে শফিকুর রহমান কিরনের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। ১৯৯৫ সালে বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র স্থাপনের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া তাঁর নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ে ‘কিরন ভবন’ নির্মাণ করা হয়েছে।

সম্প্রতি বিদ্যালয়ের মূল ফটক ও শহীদ মিনার নির্মাণ এবং ‘কিরন ভবন’ সম্প্রসারণের জন্যও তিনি ডিও লেটার দিয়েছেন বলে বিদ্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নতুন এ বরাদ্দের মাধ্যমে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন আরও এগিয়ে যাবে এবং শিক্ষার পরিবেশ উন্নত হবে বলে আশা করছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চরভয়রা উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজে ২০ লাখ টাকা বরাদ্দ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন