শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, রড ঢুকে প্রাণ গেল বিচারকের

ফাইল ছবি

এবার জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৭) নামে একজন বিচারক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (১০ আগস্ট) ভোর ৫টার দিকে জামালপুর–ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একেএম ছামিউল হক জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে।

জানা যায়– সামিউল হক প্রাইভেটকারে করে ঢাকার লালমাটিয়া থেকে জামালপুর ফিরছিলেন। পথে লাহিড়ীকান্দা এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকে পেছন থেকে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই  বিচারক সামিউল হক নিহত হন এবং প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়। পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় পেছন থেকে আসা প্রাইভেটকারটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ওই এলাকায় একটি ট্রাক বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ভোরে বিচারককে বহনকারী প্রাইভেট কারটি ট্রাকটির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এ সময় ট্রাকে থাকা রড প্রাইভেট কারের ভেতরে ঢুকে বিচারকের শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি জানান– খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত প্রাইভেটকারের চালক ইদ্রিস আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বিচারক ছামিউল হকের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, রড ঢুকে প্রাণ গেল বিচারকের

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

এবার জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক (২৭) নামে একজন বিচারক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেট কারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন। 

সোমবার (১০ আগস্ট) ভোর ৫টার দিকে জামালপুর–ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একেএম ছামিউল হক জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে।

জানা যায়– সামিউল হক প্রাইভেটকারে করে ঢাকার লালমাটিয়া থেকে জামালপুর ফিরছিলেন। পথে লাহিড়ীকান্দা এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকে পেছন থেকে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই  বিচারক সামিউল হক নিহত হন এবং প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়। পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় পেছন থেকে আসা প্রাইভেটকারটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ওই এলাকায় একটি ট্রাক বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ভোরে বিচারককে বহনকারী প্রাইভেট কারটি ট্রাকটির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এ সময় ট্রাকে থাকা রড প্রাইভেট কারের ভেতরে ঢুকে বিচারকের শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি জানান– খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত প্রাইভেটকারের চালক ইদ্রিস আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বিচারক ছামিউল হকের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒