বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

সম্পত্তি ভাগের পর মায়ের ঠাঁই হলো জরাজীর্ণ ঘরে, পায়ে শিকল

ফাইল ছবি

ঝকঝকে টাইলসে মোড়ানো ছেলের ভবন। আর তার পাশেই ঝোপঝাড়ে ঘেরা জরাজীর্ণ টিনের ঘর।

সেই ঘরের বারান্দায় প্রায় এক বছর ধরে পায়ে শিকল বাঁধা অবস্থায় দিন কাটছে ৮০ বছর বয়সী বৃদ্ধা মেহেরুন্নেছার।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুহাটি মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মেহেরুন্নেছা ওই গ্রামের মৃত আব্দুস সামেদ ভুইয়ার স্ত্রী।

রবিবার (৯ আগস্ট) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝোপঝাড়ে ঘেরা একটি ছোট টিনের ঘরের বারান্দায় মেঝেতে পড়ে আছেন তিনি।

শরীরে ছিল একটি ময়লাযুক্ত কাপড়। তাঁর ডান পায়ে মোটা শিকল বাঁধা। শিকলের অন্য প্রান্ত ঘরের ভেতরের একটি খুঁটির সঙ্গে আটকানো।

মেহেরুন্নেছাকে শিকলে বেঁধে রাখার বিষয়ে তাঁর পুত্রবধূ গেনেদা বেগম বলেন, শাশুড়ি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন।

তাঁর প্রস্রাব-পায়খানার নিয়ন্ত্রণ নেই। বাইরে চলে যাওয়ার আশঙ্কায় তাঁর স্বামী শিকল দিয়ে বেঁধে রাখার ব্যবস্থা করেছেন।

তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর মেহেরুন্নেছা মানসিকভাবে ভেঙে পড়েন। পরে পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে সন্তানদের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। বয়সের ভারে তিনি আগে থেকেই ঠিকমতো চলাফেরা করতে পারতেন না।

লাঠিতে ভর দিয়ে দু-এক কদম হাঁটতে পারতেন বলে জানায় স্থানীয়রা।

সরেজমিনে বৃদ্ধার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি সাংবাদিকের দিকে তাকিয়ে থাকেন। এ সময় তাঁর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে দেখা যায়। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে পুত্রবধূ গেনেদা বেগম দ্রুত তাঁর কাছে গিয়ে মুখ চেপে ধরেন এবং মুখ অন্যদিকে ঘুরিয়ে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সামেদ ভুইয়ার তিন ছেলের মধ্যে দুজন পৈতৃক সম্পত্তির ভাগ বুঝে নিয়ে তা বিক্রি করে অন্যত্র চলে গেছেন। বড় ছেলে ইকবাল হোসেন ঢাকায় ব্যবসা করেন। তিনি স্ত্রী-সন্তান নিয়ে বাবার বাড়িতেই বসবাস করছেন।

সম্পত্তি ভাগের পর মেহেরুন্নেছার থাকার জায়গা হয় বাড়ির সামনের ওই টিনের ঘরে। বিষয়টি নিয়ে ইকবাল হোসেনের বক্তব্য জানতে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী জানান, ইকবাল পাশের একটি বাজারে গেছেন। পরে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

স্থানীয় বাসিন্দারা বৃদ্ধা মেহেরুন্নেছাকে শিকল দিয়ে বেঁধে রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, বৃদ্ধার প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপদ আবাসনের ব্যবস্থা করা উচিত এবং তাঁকে এভাবে বেঁধে রাখার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক ও অমানবিক। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সম্পত্তি ভাগের পর মায়ের ঠাঁই হলো জরাজীর্ণ ঘরে, পায়ে শিকল

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

ঝকঝকে টাইলসে মোড়ানো ছেলের ভবন। আর তার পাশেই ঝোপঝাড়ে ঘেরা জরাজীর্ণ টিনের ঘর।

সেই ঘরের বারান্দায় প্রায় এক বছর ধরে পায়ে শিকল বাঁধা অবস্থায় দিন কাটছে ৮০ বছর বয়সী বৃদ্ধা মেহেরুন্নেছার।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুহাটি মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী মেহেরুন্নেছা ওই গ্রামের মৃত আব্দুস সামেদ ভুইয়ার স্ত্রী।

রবিবার (৯ আগস্ট) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝোপঝাড়ে ঘেরা একটি ছোট টিনের ঘরের বারান্দায় মেঝেতে পড়ে আছেন তিনি।

শরীরে ছিল একটি ময়লাযুক্ত কাপড়। তাঁর ডান পায়ে মোটা শিকল বাঁধা। শিকলের অন্য প্রান্ত ঘরের ভেতরের একটি খুঁটির সঙ্গে আটকানো।

মেহেরুন্নেছাকে শিকলে বেঁধে রাখার বিষয়ে তাঁর পুত্রবধূ গেনেদা বেগম বলেন, শাশুড়ি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন।

তাঁর প্রস্রাব-পায়খানার নিয়ন্ত্রণ নেই। বাইরে চলে যাওয়ার আশঙ্কায় তাঁর স্বামী শিকল দিয়ে বেঁধে রাখার ব্যবস্থা করেছেন।

তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর মেহেরুন্নেছা মানসিকভাবে ভেঙে পড়েন। পরে পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে সন্তানদের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। বয়সের ভারে তিনি আগে থেকেই ঠিকমতো চলাফেরা করতে পারতেন না।

লাঠিতে ভর দিয়ে দু-এক কদম হাঁটতে পারতেন বলে জানায় স্থানীয়রা।

সরেজমিনে বৃদ্ধার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি সাংবাদিকের দিকে তাকিয়ে থাকেন। এ সময় তাঁর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে দেখা যায়। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে পুত্রবধূ গেনেদা বেগম দ্রুত তাঁর কাছে গিয়ে মুখ চেপে ধরেন এবং মুখ অন্যদিকে ঘুরিয়ে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সামেদ ভুইয়ার তিন ছেলের মধ্যে দুজন পৈতৃক সম্পত্তির ভাগ বুঝে নিয়ে তা বিক্রি করে অন্যত্র চলে গেছেন। বড় ছেলে ইকবাল হোসেন ঢাকায় ব্যবসা করেন। তিনি স্ত্রী-সন্তান নিয়ে বাবার বাড়িতেই বসবাস করছেন।

সম্পত্তি ভাগের পর মেহেরুন্নেছার থাকার জায়গা হয় বাড়ির সামনের ওই টিনের ঘরে। বিষয়টি নিয়ে ইকবাল হোসেনের বক্তব্য জানতে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী জানান, ইকবাল পাশের একটি বাজারে গেছেন। পরে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

স্থানীয় বাসিন্দারা বৃদ্ধা মেহেরুন্নেছাকে শিকল দিয়ে বেঁধে রাখার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, বৃদ্ধার প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপদ আবাসনের ব্যবস্থা করা উচিত এবং তাঁকে এভাবে বেঁধে রাখার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক ও অমানবিক। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সম্পত্তি ভাগের পর মায়ের ঠাঁই হলো জরাজীর্ণ ঘরে, পায়ে শিকল
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন