বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

রাতে গানের আসর মাতালেন, সকালে আর বাড়ি ফেরা হলো না পেহেলি ভৈরবীর

ছবিঃ সংগৃহীত
সিলেটের বিশ্বনাথে মাজারের নিয়মিত গানের আসরে বৃহস্পতিবার রাতে গান পরিবেশন করেছিলেন ১৭ বছর বয়সী বাউল শিল্পী পেহেলি ভৈরবী। দর্শকদের মুগ্ধ করে সেই আসর শেষ করলেও বাড়ি ফেরা হয়নি তার। শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হন এই তরুণ শিল্পী। পেহেলি ভৈরবী কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চণ্ডীবের এলাকার বাবুল মিয়ার মেয়ে। ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ইউনিক ও বেঙ্গল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত নয়জনের মধ্যে তিনি একজন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বাবার সঙ্গে বিশ্বনাথের হযরত ছাবাল শাহ (রহ.) মাজারে গানের অনুষ্ঠানে এসেছিলেন পেহেলি। এর আগেও তিনি ওই মাজারে গান পরিবেশন করেছেন। রাতের আসরে তার গান শুনে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। অনেকে তার গান ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করেন। মাজারের শৃঙ্খলার দায়িত্বে থাকা সোহেল আহমদ জানান, প্রতি মাসে মাজারে দোয়া মাহফিলের পর দূর-দূরান্ত থেকে আসা মানুষের জন্য গানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পেহেলি বাবার সঙ্গে সেখানে গান গাইতে আসেন। ভোরের দিকে অন্য শিল্পীদের সঙ্গে গাড়িতে করে সিলেট থেকে রওনা হন তারা। পরে সড়ক দুর্ঘটনায় পেহেলির মৃত্যুর খবর পান তারা। গানের আসরে উপস্থিত থাকা স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, পেহেলির গান পরিবেশনের বেশ কিছু ভিডিও তিনি ধারণ করেছিলেন এবং লাইভও করেছিলেন। সকালে তার মৃত্যুর খবর শুনে তিনি মর্মাহত হন। এদিকে, পেহেলির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করছেন তার গান শুনতে আসা মানুষজন ও পরিচিতরা। মাত্র ১৭ বছর বয়সে তার এমন মৃত্যুতে শোক নেমে এসেছে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। দুর্ঘটনায় নিহত অপর আটজন হলেন—কিশোরগঞ্জের কুলিয়ারচরের সাইফুল ইসলাম, সিলেটের দক্ষিণ সুরমার তিন বছর বয়সী ফাইজা, সিলেট নগরীর সপ্তম রায় প্রিতম, ব্রাহ্মণবাড়িয়ার আবুল হোসেন, সিলেটের জৈন্তাপুরের আরমান, কুমিল্লার সানিয়াদ জাহাঙ্গীর সৌরভ, ব্রাহ্মণবাড়িয়ার মো. সাইফুল ইসলাম ইমন এবং কিশোরগঞ্জের রুবেল সূত্রধর। শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত নয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রাতে গানের আসর মাতালেন, সকালে আর বাড়ি ফেরা হলো না পেহেলি ভৈরবীর

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image
সিলেটের বিশ্বনাথে মাজারের নিয়মিত গানের আসরে বৃহস্পতিবার রাতে গান পরিবেশন করেছিলেন ১৭ বছর বয়সী বাউল শিল্পী পেহেলি ভৈরবী। দর্শকদের মুগ্ধ করে সেই আসর শেষ করলেও বাড়ি ফেরা হয়নি তার। শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় নিহত হন এই তরুণ শিল্পী। পেহেলি ভৈরবী কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চণ্ডীবের এলাকার বাবুল মিয়ার মেয়ে। ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ইউনিক ও বেঙ্গল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত নয়জনের মধ্যে তিনি একজন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বাবার সঙ্গে বিশ্বনাথের হযরত ছাবাল শাহ (রহ.) মাজারে গানের অনুষ্ঠানে এসেছিলেন পেহেলি। এর আগেও তিনি ওই মাজারে গান পরিবেশন করেছেন। রাতের আসরে তার গান শুনে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা। অনেকে তার গান ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারও করেন। মাজারের শৃঙ্খলার দায়িত্বে থাকা সোহেল আহমদ জানান, প্রতি মাসে মাজারে দোয়া মাহফিলের পর দূর-দূরান্ত থেকে আসা মানুষের জন্য গানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পেহেলি বাবার সঙ্গে সেখানে গান গাইতে আসেন। ভোরের দিকে অন্য শিল্পীদের সঙ্গে গাড়িতে করে সিলেট থেকে রওনা হন তারা। পরে সড়ক দুর্ঘটনায় পেহেলির মৃত্যুর খবর পান তারা। গানের আসরে উপস্থিত থাকা স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, পেহেলির গান পরিবেশনের বেশ কিছু ভিডিও তিনি ধারণ করেছিলেন এবং লাইভও করেছিলেন। সকালে তার মৃত্যুর খবর শুনে তিনি মর্মাহত হন। এদিকে, পেহেলির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে স্মরণ করছেন তার গান শুনতে আসা মানুষজন ও পরিচিতরা। মাত্র ১৭ বছর বয়সে তার এমন মৃত্যুতে শোক নেমে এসেছে স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। দুর্ঘটনায় নিহত অপর আটজন হলেন—কিশোরগঞ্জের কুলিয়ারচরের সাইফুল ইসলাম, সিলেটের দক্ষিণ সুরমার তিন বছর বয়সী ফাইজা, সিলেট নগরীর সপ্তম রায় প্রিতম, ব্রাহ্মণবাড়িয়ার আবুল হোসেন, সিলেটের জৈন্তাপুরের আরমান, কুমিল্লার সানিয়াদ জাহাঙ্গীর সৌরভ, ব্রাহ্মণবাড়িয়ার মো. সাইফুল ইসলাম ইমন এবং কিশোরগঞ্জের রুবেল সূত্রধর। শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত নয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
রাতে গানের আসর মাতালেন, সকালে আর বাড়ি ফেরা হলো না পেহেলি ভৈরবীর
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন