শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, মেয়েটিকেই টিসি দিল স্কুল কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে চলার পথে উত্ত্যক্ত ও লাথি মারার ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই শিক্ষার্থী উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ে পড়তেন বলে জানা গেছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে বখাটের দ্বারা নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীকে বিদ্যালয় কর্তৃপক্ষ টিসি দিয়ে বের করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরের পর থেকে সামাজিকযোগাযোগ মাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে অভিযুক্ত বখাটের যথাযথ শাস্তির দাবি তোলেন জনতা। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, শীতলক্ষ্যা নদীর ওয়াকওয়ে দিয়ে বিদ্যালয়ের পোশাক পরিহিত তানিসা আক্তার ও মিম আক্তার নামের দুই শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এ সময় ওয়াকওয়েতে থাকা বখাটে এক কিশোর পেছন থেকে দুই শিক্ষার্থীর একজনকে সজোরে লাথি মারে। বখাটের লাথির প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীকে পেছন থেকে আবারও লাথি মারে। এমন অমানবিক ঘটনাটির ভিডিও কেউ একজন তার মুঠোফোনে ধারণ করেন। ধারণ করা ভিডিওটি বৃহস্পতিবার থেকে সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা গেছে। এরপর থেকেই ঘটনাটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। বখাটের দ্বারা নির্যাতিত মেয়েটি কাঁচপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকার শাহীন মিয়ার ছেলে আর অভিযুক্ত কিশোরের নাম দিলসাদ হোসেন। সে কাঁচপুর রায়েরটেক এলাকার লিটন খানের বাড়ির ভাড়াটিয়া রিকশাচালক সাফিউল ইসলামের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, গত এক মাস আগে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তানিসা আক্তার ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার কাঁচপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়ের পাশে হাঁটতে যান। এ সময় দিলশাদ হোসেন পেছন থেকে তানিসাকে পরপর দুইবার লাথি মারেন। ছেলেটির সঙ্গে কেউ একজন সেটি মুঠোফোনে ভিডিও ধারণ করে। গত বৃহস্পতিবার সেটি সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এদিকে এ ঘটনায় অভিযুক্ত ওই কিশোরকে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে কান ধরে উঠবস করানোর আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে ওই ছেলেকে বলতে শোনা যায়, ‘একটি মেয়েকে আমি লাথি মেরেছি, সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেজন্য আমি মাফ চাচ্ছি। এই ভুল আমার দ্বারা আর হবে না, আমি কাঁচপুর ছেড়ে চলে যাচ্ছি। এ বিষয়ে স্কুলছাত্রীর বাবা শাহীন মিয়া বলেন, আমার মেয়েকে লাথি মারার ভাইরাল ভিডিওটি আরও এক মাস আগের। স্কুল চলাকালীন বাইরে ঘোরাফেরা করায় স্কুলের স্যাররা বিচার করে আমার মেয়ে তানিসাকে টিসি দিয়ে বের করে দিয়েছে। তবে বখাটে ছেলেকে কি বিচার করেছে তা আমার জানা নেই।তিনি বলেন, আমরা গরিব মানুষ। অল্প উপার্জনে কর্ম করে খাই। এখন আর এই স্কুলে পড়তে পারবে না। মেয়েকে অন্য স্কুলে ভর্তি করতে হবে। কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, স্কুল কমিটি সিদ্ধান্ত নিয়ে ওই দুই স্কুল ছাত্রীকে টিসি দেওয়া হয়েছে। যেহেতু ঘটনাটি স্কুলের বাইরে তাই স্থানীয় লোকজন ছেলে ও ছাত্রীদের বিচার করেছে। সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ভাইরাল ভিডিও আমাদের নজরে এসেছে। তবে পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দেয়নি। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১১৮০

২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া ও ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ

সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

দুই দিন পর নদী থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার

নেপাল-চীন সীমান্তে নতুন হ্রদের কারণে বন্যার আশঙ্কা

এনসিপির শরীয়তপুর জেলা কমিটিতে সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ওয়ালী উল্লাহ জাবের

সুন্দরগঞ্জে শিক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ, তদন্তের দাবি ভুক্তভোগী দের

পর্যটকে মুখরিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

পর্যটকে মুখরিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

গাইবান্ধা পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে পানির সংকট, চরম দুর্ভোগে বাসিন্দারা

কুড়ি বছর পেরিয়ে গেল চঞ্চল চৌধুরীর দাম্পত্য জীবন

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল, মেয়েটিকেই টিসি দিল স্কুল কর্তৃপক্ষ

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে চলার পথে উত্ত্যক্ত ও লাথি মারার ভিডিও সামাজিকযোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই শিক্ষার্থী উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ে পড়তেন বলে জানা গেছে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে বখাটের দ্বারা নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীকে বিদ্যালয় কর্তৃপক্ষ টিসি দিয়ে বের করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরের পর থেকে সামাজিকযোগাযোগ মাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে অভিযুক্ত বখাটের যথাযথ শাস্তির দাবি তোলেন জনতা। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, শীতলক্ষ্যা নদীর ওয়াকওয়ে দিয়ে বিদ্যালয়ের পোশাক পরিহিত তানিসা আক্তার ও মিম আক্তার নামের দুই শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এ সময় ওয়াকওয়েতে থাকা বখাটে এক কিশোর পেছন থেকে দুই শিক্ষার্থীর একজনকে সজোরে লাথি মারে। বখাটের লাথির প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীকে পেছন থেকে আবারও লাথি মারে। এমন অমানবিক ঘটনাটির ভিডিও কেউ একজন তার মুঠোফোনে ধারণ করেন। ধারণ করা ভিডিওটি বৃহস্পতিবার থেকে সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা গেছে। এরপর থেকেই ঘটনাটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। বখাটের দ্বারা নির্যাতিত মেয়েটি কাঁচপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকার শাহীন মিয়ার ছেলে আর অভিযুক্ত কিশোরের নাম দিলসাদ হোসেন। সে কাঁচপুর রায়েরটেক এলাকার লিটন খানের বাড়ির ভাড়াটিয়া রিকশাচালক সাফিউল ইসলামের ছেলে। খোঁজ নিয়ে জানা গেছে, গত এক মাস আগে কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তানিসা আক্তার ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার কাঁচপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শীতলক্ষ্যা নদীর পাড়ের ওয়াকওয়ের পাশে হাঁটতে যান। এ সময় দিলশাদ হোসেন পেছন থেকে তানিসাকে পরপর দুইবার লাথি মারেন। ছেলেটির সঙ্গে কেউ একজন সেটি মুঠোফোনে ভিডিও ধারণ করে। গত বৃহস্পতিবার সেটি সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এদিকে এ ঘটনায় অভিযুক্ত ওই কিশোরকে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে কান ধরে উঠবস করানোর আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে ওই ছেলেকে বলতে শোনা যায়, ‘একটি মেয়েকে আমি লাথি মেরেছি, সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেজন্য আমি মাফ চাচ্ছি। এই ভুল আমার দ্বারা আর হবে না, আমি কাঁচপুর ছেড়ে চলে যাচ্ছি। এ বিষয়ে স্কুলছাত্রীর বাবা শাহীন মিয়া বলেন, আমার মেয়েকে লাথি মারার ভাইরাল ভিডিওটি আরও এক মাস আগের। স্কুল চলাকালীন বাইরে ঘোরাফেরা করায় স্কুলের স্যাররা বিচার করে আমার মেয়ে তানিসাকে টিসি দিয়ে বের করে দিয়েছে। তবে বখাটে ছেলেকে কি বিচার করেছে তা আমার জানা নেই।তিনি বলেন, আমরা গরিব মানুষ। অল্প উপার্জনে কর্ম করে খাই। এখন আর এই স্কুলে পড়তে পারবে না। মেয়েকে অন্য স্কুলে ভর্তি করতে হবে। কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, স্কুল কমিটি সিদ্ধান্ত নিয়ে ওই দুই স্কুল ছাত্রীকে টিসি দেওয়া হয়েছে। যেহেতু ঘটনাটি স্কুলের বাইরে তাই স্থানীয় লোকজন ছেলে ও ছাত্রীদের বিচার করেছে। সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ভাইরাল ভিডিও আমাদের নজরে এসেছে। তবে পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দেয়নি। আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒