বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

পাকিস্তানে থানার ভেতরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ৭৮ কর্মকর্তা বরখাস্ত

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের গাজীবাদ থানার ভেতরে ২০ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাজীবাদ থানার এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তদারকিতে চরম ব্যর্থতা ও দায়িত্বে অবহেলার দায়ে স্টেশন হাউস অফিসারসহ (এসএইচও) থানার মোট ৭৮ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, গত রোববার ৩ আগস্ট এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত এএসআই ইমরান ওই তরুণীকে মামলার অজুহাত দেখিয়ে রাস্তা থেকে মোটরসাইকেলে করে থানায় নিয়ে যান এবং থানার দ্বিতীয় তলার একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।  লাহোর পুলিশের ডিআইজি (অপারেশনস) ফয়সাল কামরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী তরুণী জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সামনে থানার দোতলার নির্দিষ্ট রুমটি শনাক্ত করেছেন, যেখানে তাকে ধর্ষণ করা হয়েছিল। তিনি জানান, এ ঘটনায় থানার এসএইচও, ২ জন সাব-ইনস্পেক্টর, ৮ জন এএসআই এবং ফ্রন্ট ডেস্ক স্টাফসহ কর্মরত সমস্ত ৭৮ জন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। কারণ পুলিশ সদস্য না থাকা সত্ত্বেও এএসআই কেন একটি মেয়েকে থানায় নিয়ে এসেছিলেন, তা তাদের পক্ষ থেকে কেউ খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি। পুলিশের নিয়ম অনুযায়ী, সেখানে নিযুক্ত প্রত্যেকেই তাদের কর্মস্থলের এখতিয়ারের মধ্যে যেকোনো ধরনের আইন লঙ্ঘনের ওপর নজর রাখার জন্য দায়ী ছিল। এদিকে ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত এএসআইকে গ্রেফতার করা হয়েছে এবং আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মামলার এফআইআরে বলা হয়েছে, রোববার দুপুরে ওই তরুণী বাড়ি থেকে বেরিয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে ফেরেনি। খোঁজাখুজির এক পর্যায়ে এক ব্যক্তি জানান, সাদা পোশাকে থাকা এক পুলিশ সদস্য তাকে মোটরসাইকেলে করে নিয়ে গেছেন। রাত ৯টার দিকে পরিবার গাজিয়াবাদ থানায় ছুটে যায়, তবে সেখানে পৌঁছানোর আগেই মেয়েটি বাড়ি ফিরে আসে বলে খবর আসে। পরে পরিবারের কাছে কান্নায় ভেঙে পড়ে নিজের ওপর হওয়া পাশবিক নির্যাতনের কথা প্রকাশ করে মানসিক প্রতিবন্ধী তরুণী। এক পুলিশ কর্মকর্তা জানান, লাহোর পুলিশের ডিআইজি (ইনভেস্টিগেশন) জিশান রাজা সর্বপ্রথম ঘটনাটির বিষয়ে অবগত হন এবং এএসআইকে গ্রেফতারের নির্দেশ দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

পাকিস্তানে থানার ভেতরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ৭৮ কর্মকর্তা বরখাস্ত

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image
পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরের গাজীবাদ থানার ভেতরে ২০ বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাজীবাদ থানার এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তদারকিতে চরম ব্যর্থতা ও দায়িত্বে অবহেলার দায়ে স্টেশন হাউস অফিসারসহ (এসএইচও) থানার মোট ৭৮ জন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, গত রোববার ৩ আগস্ট এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত এএসআই ইমরান ওই তরুণীকে মামলার অজুহাত দেখিয়ে রাস্তা থেকে মোটরসাইকেলে করে থানায় নিয়ে যান এবং থানার দ্বিতীয় তলার একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।  লাহোর পুলিশের ডিআইজি (অপারেশনস) ফয়সাল কামরান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী তরুণী জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সামনে থানার দোতলার নির্দিষ্ট রুমটি শনাক্ত করেছেন, যেখানে তাকে ধর্ষণ করা হয়েছিল। তিনি জানান, এ ঘটনায় থানার এসএইচও, ২ জন সাব-ইনস্পেক্টর, ৮ জন এএসআই এবং ফ্রন্ট ডেস্ক স্টাফসহ কর্মরত সমস্ত ৭৮ জন সদস্যকে বরখাস্ত করা হয়েছে। কারণ পুলিশ সদস্য না থাকা সত্ত্বেও এএসআই কেন একটি মেয়েকে থানায় নিয়ে এসেছিলেন, তা তাদের পক্ষ থেকে কেউ খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি। পুলিশের নিয়ম অনুযায়ী, সেখানে নিযুক্ত প্রত্যেকেই তাদের কর্মস্থলের এখতিয়ারের মধ্যে যেকোনো ধরনের আইন লঙ্ঘনের ওপর নজর রাখার জন্য দায়ী ছিল। এদিকে ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত এএসআইকে গ্রেফতার করা হয়েছে এবং আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মামলার এফআইআরে বলা হয়েছে, রোববার দুপুরে ওই তরুণী বাড়ি থেকে বেরিয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে ফেরেনি। খোঁজাখুজির এক পর্যায়ে এক ব্যক্তি জানান, সাদা পোশাকে থাকা এক পুলিশ সদস্য তাকে মোটরসাইকেলে করে নিয়ে গেছেন। রাত ৯টার দিকে পরিবার গাজিয়াবাদ থানায় ছুটে যায়, তবে সেখানে পৌঁছানোর আগেই মেয়েটি বাড়ি ফিরে আসে বলে খবর আসে। পরে পরিবারের কাছে কান্নায় ভেঙে পড়ে নিজের ওপর হওয়া পাশবিক নির্যাতনের কথা প্রকাশ করে মানসিক প্রতিবন্ধী তরুণী। এক পুলিশ কর্মকর্তা জানান, লাহোর পুলিশের ডিআইজি (ইনভেস্টিগেশন) জিশান রাজা সর্বপ্রথম ঘটনাটির বিষয়ে অবগত হন এবং এএসআইকে গ্রেফতারের নির্দেশ দেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
পাকিস্তানে থানার ভেতরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ৭৮ কর্মকর্তা বরখাস্ত
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন