বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নবীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জের নবীগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০৫ আগষ্ট) বিকেলে নবীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে নতুন বাজার (গাজীরটেক) মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আশরাফ আলী। তিনি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী প্রতিনিধিদের ওপর হামলা, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয় উল্লেখ করে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গণভোট বাস্তবায়নের মাধ্যমে জুলাই সনদ কার্যকরের দাবি জানান তিনি।

সমাবেশে পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল হাদী রোম্মান ও বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা যুব মজলিশের সভাপতি মুফতি ফরহাদুল ইসলাম সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা এমদাদুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল হক চৌধুরী সাদিক এবং বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা সেক্রেটারি মুফতি আবু ইউসুফ। 

এ ছাড়া বক্তব্য দেন এনসিপির জেলা সদস্য আরিফ আহমদ, হবিগঞ্জ জেলার সাবেক ইসলামী ছাত্রশিবির সভাপতি হুসাইন আহমদ, খেলাফত মজলিশের নেতা মামুনুর রশিদ ও আদনান রশিদ।

গণমিছিল ও সমাবেশে উপজেলা জামায়াত, পৌর জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন, খেলাফত মজলিশসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নবীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জের নবীগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০৫ আগষ্ট) বিকেলে নবীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে নতুন বাজার (গাজীরটেক) মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আশরাফ আলী। তিনি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী প্রতিনিধিদের ওপর হামলা, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয় উল্লেখ করে সরকারের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গণভোট বাস্তবায়নের মাধ্যমে জুলাই সনদ কার্যকরের দাবি জানান তিনি।

সমাবেশে পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল হাদী রোম্মান ও বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা যুব মজলিশের সভাপতি মুফতি ফরহাদুল ইসলাম সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা এমদাদুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল হক চৌধুরী সাদিক এবং বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা সেক্রেটারি মুফতি আবু ইউসুফ। 

এ ছাড়া বক্তব্য দেন এনসিপির জেলা সদস্য আরিফ আহমদ, হবিগঞ্জ জেলার সাবেক ইসলামী ছাত্রশিবির সভাপতি হুসাইন আহমদ, খেলাফত মজলিশের নেতা মামুনুর রশিদ ও আদনান রশিদ।

গণমিছিল ও সমাবেশে উপজেলা জামায়াত, পৌর জামায়াত, শ্রমিক কল্যাণ ফেডারেশন, খেলাফত মজলিশসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নবীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন