শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ!

ফাইল ছবি

দুর্ঘটনায় আহতদের উদ্ধারে ছুটে গিয়ে নিজেই প্রাণ হারালেন হবিগঞ্জের এক পুলিশ সদস্য। কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে পড়ে কনস্টেবল পারভেজ মিয়া (৩০) নিহত হয়েছেন। তিনি ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।

মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত প্রায় ১২টার দিকে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশার একটি দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল উদ্ধার অভিযানে রওনা দেয়। পথে দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে পুলিশের পিকআপ ভ্যানটির একটি চাকায় বাতাস কম থাকায় সেটি সড়কের পাশে থামানো হয়। চালক চাকায় বাতাস দেওয়ার সময় পেছন দিক থেকে আসা ধানের খোসা বোঝাই একটি মালবাহী ট্রাক একটি সিএনজিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের পিকআপের ওপর উল্টে পড়ে।

এতে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যদের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। পরে ট্রাকের নিচ থেকে পারভেজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, উদ্ধার অভিযানে যাওয়ার পথে পিকআপের চাকায় বাতাস নেওয়ার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ির ওপর উল্টে পড়ে। এতে কনস্টেবল পারভেজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কর্তব্যরত অবস্থায় পারভেজ মিয়ার এমন মর্মান্তিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে হবিগঞ্জে ও স্বজন, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১১৮০

২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া ও ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ

সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

দুই দিন পর নদী থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার

নেপাল-চীন সীমান্তে নতুন হ্রদের কারণে বন্যার আশঙ্কা

এনসিপির শরীয়তপুর জেলা কমিটিতে সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ওয়ালী উল্লাহ জাবের

সুন্দরগঞ্জে শিক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ, তদন্তের দাবি ভুক্তভোগী দের

পর্যটকে মুখরিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

পর্যটকে মুখরিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

গাইবান্ধা পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে পানির সংকট, চরম দুর্ভোগে বাসিন্দারা

কুড়ি বছর পেরিয়ে গেল চঞ্চল চৌধুরীর দাম্পত্য জীবন

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ!

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

দুর্ঘটনায় আহতদের উদ্ধারে ছুটে গিয়ে নিজেই প্রাণ হারালেন হবিগঞ্জের এক পুলিশ সদস্য। কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে পড়ে কনস্টেবল পারভেজ মিয়া (৩০) নিহত হয়েছেন। তিনি ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।

মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত প্রায় ১২টার দিকে ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশার একটি দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল উদ্ধার অভিযানে রওনা দেয়। পথে দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে পুলিশের পিকআপ ভ্যানটির একটি চাকায় বাতাস কম থাকায় সেটি সড়কের পাশে থামানো হয়। চালক চাকায় বাতাস দেওয়ার সময় পেছন দিক থেকে আসা ধানের খোসা বোঝাই একটি মালবাহী ট্রাক একটি সিএনজিকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের পিকআপের ওপর উল্টে পড়ে।

এতে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যদের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। পরে ট্রাকের নিচ থেকে পারভেজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, উদ্ধার অভিযানে যাওয়ার পথে পিকআপের চাকায় বাতাস নেওয়ার সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ির ওপর উল্টে পড়ে। এতে কনস্টেবল পারভেজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কর্তব্যরত অবস্থায় পারভেজ মিয়ার এমন মর্মান্তিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে হবিগঞ্জে ও স্বজন, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒