বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় একটি পরিত্যক্ত কাভার্ডভ্যান থেকে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ আগস্ট) সকালে পরিচালিত বিশেষ অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সোমবার রাত ১০টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় চোরাই পণ্যবাহী একটি কাভার্ডভ্যান সীমান্ত এলাকা অতিক্রম করে মাধবপুরের দিকে যাচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

সকাল আনুমানিক ১০টার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যানে থাকা চোরাকারবারিরা সেটি মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত কাভার্ডভ্যানটি জব্দ করে তল্লাশি চালান। এ সময় কার্টনের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী, ফুচকা, কিটক্যাট চকলেট ও বিভিন্ন ধরনের বিস্কুট উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৬২ লাখ টাকা। উদ্ধার করা মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণকে চোরাচালানবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় একটি পরিত্যক্ত কাভার্ডভ্যান থেকে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ আগস্ট) সকালে পরিচালিত বিশেষ অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সোমবার রাত ১০টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় চোরাই পণ্যবাহী একটি কাভার্ডভ্যান সীমান্ত এলাকা অতিক্রম করে মাধবপুরের দিকে যাচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

সকাল আনুমানিক ১০টার দিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাভার্ডভ্যানে থাকা চোরাকারবারিরা সেটি মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত কাভার্ডভ্যানটি জব্দ করে তল্লাশি চালান। এ সময় কার্টনের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী, ফুচকা, কিটক্যাট চকলেট ও বিভিন্ন ধরনের বিস্কুট উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৬২ লাখ টাকা। উদ্ধার করা মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হবে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণকে চোরাচালানবিরোধী কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান তিনি

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন