বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার

ফাইল ছবি

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় হবিগঞ্জের পৈল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জের পৈল সড়ক এলাকায় অভিযান চালিয়ে কামাল উদ্দিনকে আটক করে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মৃত আব্দুছ ছাত্তারের ছেলে। বর্তমানে তিনি হবিগঞ্জ শহরতলীর শায়েস্তানগর এলাকায় বসবাস করছেন।

পুলিশ, আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি চার লাখ এক টাকা দেনমোহরে কামাল উদ্দিনের সঙ্গে এক নারীর বিয়ে হয়। বর্তমানে ওই নারী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দেওয়া হয়। একপর্যায়ে ব্যবসার জন্য ১০ লাখ টাকা দাবি করা হয়। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া স্ত্রীর উপার্জনের অর্থ দীর্ঘদিন ধরে স্বামী নিজেই উত্তোলন করতেন বলেও অভিযোগে বলা হয়েছে।

নির্যাতনের অভিযোগে ভুক্তভোগী গত ১০ জুন হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। আদালত প্রথমে আসামির বিরুদ্ধে সমন জারি করেন। পরে তিনি আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানা কার্যকর করতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী শিক্ষিকা বলেন, দীর্ঘদিন ধরে তিনি নির্যাতনের শিকার হয়েছেন। পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

তবে মামলার অভিযোগ সম্পর্কে গ্রেপ্তার হওয়া শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, মামলার এজাহারে উত্থাপিত অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তা অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় হবিগঞ্জের পৈল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা-পুলিশ। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জের পৈল সড়ক এলাকায় অভিযান চালিয়ে কামাল উদ্দিনকে আটক করে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মৃত আব্দুছ ছাত্তারের ছেলে। বর্তমানে তিনি হবিগঞ্জ শহরতলীর শায়েস্তানগর এলাকায় বসবাস করছেন।

পুলিশ, আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি চার লাখ এক টাকা দেনমোহরে কামাল উদ্দিনের সঙ্গে এক নারীর বিয়ে হয়। বর্তমানে ওই নারী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দেওয়া হয়। একপর্যায়ে ব্যবসার জন্য ১০ লাখ টাকা দাবি করা হয়। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া স্ত্রীর উপার্জনের অর্থ দীর্ঘদিন ধরে স্বামী নিজেই উত্তোলন করতেন বলেও অভিযোগে বলা হয়েছে।

নির্যাতনের অভিযোগে ভুক্তভোগী গত ১০ জুন হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। আদালত প্রথমে আসামির বিরুদ্ধে সমন জারি করেন। পরে তিনি আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানা কার্যকর করতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী শিক্ষিকা বলেন, দীর্ঘদিন ধরে তিনি নির্যাতনের শিকার হয়েছেন। পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

তবে মামলার অভিযোগ সম্পর্কে গ্রেপ্তার হওয়া শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, মামলার এজাহারে উত্থাপিত অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তা অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন