বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

ফাইল ছবি

দেশের চলমান জ্বালানি ও গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার পর এবার প্রতিবেশী মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি প্রাকৃতিক গ্যাস আমদানির আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-এর সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ে সৌজন্য সাক্ষাৎ করলে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে জ্বালানি মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ক্রমবর্ধমান প্রাকৃতিক গ্যাসের চাহিদা পূরণে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির বিষয়ে বাংলাদেশ বিশেষ আগ্রহ প্রকাশ করেছে। এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন মিয়ানমারের রাষ্ট্রদূত।

আলোচনায় অতীতে মিয়ানমার থেকে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ নিয়ে যে প্রাথমিক আলোচনা হয়েছিল, সেটি নতুন করে শুরু করার আগ্রহের কথাও জানায় বাংলাদেশ। পাশাপাশি মিয়ানমারের পক্ষ থেকে পাইপলাইনের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আকারেও বাংলাদেশে গ্যাস সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করার প্রস্তাব দেওয়া হয়। জ্বালানিমন্ত্রী এ বিষয়েও ইতিবাচক সাড়া দেন।

দ্বিপক্ষীয় জ্বালানি সহযোগিতাকে আরও এগিয়ে নিতে দুই দেশের জ্বালানিমন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রস্তাব দেন ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, মিয়ানমারের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে। প্রয়োজনে তিনি নিজেও মিয়ানমার সফর করে আলোচনা এগিয়ে নিতে আগ্রহী।

জ্বালানি মন্ত্রণালয় জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় আলোচিত চীন–মিয়ানমার–বাংলাদেশ করিডোর গঠনের বিষয়ও উঠে আসে। জ্বালানিমন্ত্রীর মতে, মিয়ানমার থেকে বাংলাদেশে গ্যাস পাইপলাইন স্থাপন করা গেলে ওই আঞ্চলিক করিডোর বাস্তবায়নেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং জ্বালানি খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনাও আলোচনা হয়। মিয়ানমারের রাষ্ট্রদূত প্রস্তাব দেন, বাংলাদেশ-মিয়ানমার যৌথ কারিগরি কমিটির বৈঠক আয়োজন করে পাইপলাইন নির্মাণ, গ্যাস সরবরাহ, মূল্য নির্ধারণ এবং অন্যান্য কারিগরি ও বাণিজ্যিক বিষয় পর্যালোচনা করা যেতে পারে।

সরকারের আশা, দ্বিপক্ষীয় আলোচনা সফল হলে ভবিষ্যতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির পাশাপাশি এলএনজি সরবরাহের নতুন সুযোগ তৈরি হবে, যা দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

দেশের চলমান জ্বালানি ও গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার পর এবার প্রতিবেশী মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি প্রাকৃতিক গ্যাস আমদানির আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-এর সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মোয়ে সৌজন্য সাক্ষাৎ করলে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে জ্বালানি মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ক্রমবর্ধমান প্রাকৃতিক গ্যাসের চাহিদা পূরণে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির বিষয়ে বাংলাদেশ বিশেষ আগ্রহ প্রকাশ করেছে। এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন মিয়ানমারের রাষ্ট্রদূত।

আলোচনায় অতীতে মিয়ানমার থেকে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণ নিয়ে যে প্রাথমিক আলোচনা হয়েছিল, সেটি নতুন করে শুরু করার আগ্রহের কথাও জানায় বাংলাদেশ। পাশাপাশি মিয়ানমারের পক্ষ থেকে পাইপলাইনের পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আকারেও বাংলাদেশে গ্যাস সরবরাহের সম্ভাবনা নিয়ে আলোচনা করার প্রস্তাব দেওয়া হয়। জ্বালানিমন্ত্রী এ বিষয়েও ইতিবাচক সাড়া দেন।

দ্বিপক্ষীয় জ্বালানি সহযোগিতাকে আরও এগিয়ে নিতে দুই দেশের জ্বালানিমন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রস্তাব দেন ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, মিয়ানমারের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে। প্রয়োজনে তিনি নিজেও মিয়ানমার সফর করে আলোচনা এগিয়ে নিতে আগ্রহী।

জ্বালানি মন্ত্রণালয় জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় আলোচিত চীন–মিয়ানমার–বাংলাদেশ করিডোর গঠনের বিষয়ও উঠে আসে। জ্বালানিমন্ত্রীর মতে, মিয়ানমার থেকে বাংলাদেশে গ্যাস পাইপলাইন স্থাপন করা গেলে ওই আঞ্চলিক করিডোর বাস্তবায়নেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং জ্বালানি খাতে যৌথ বিনিয়োগের সম্ভাবনাও আলোচনা হয়। মিয়ানমারের রাষ্ট্রদূত প্রস্তাব দেন, বাংলাদেশ-মিয়ানমার যৌথ কারিগরি কমিটির বৈঠক আয়োজন করে পাইপলাইন নির্মাণ, গ্যাস সরবরাহ, মূল্য নির্ধারণ এবং অন্যান্য কারিগরি ও বাণিজ্যিক বিষয় পর্যালোচনা করা যেতে পারে।

সরকারের আশা, দ্বিপক্ষীয় আলোচনা সফল হলে ভবিষ্যতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির পাশাপাশি এলএনজি সরবরাহের নতুন সুযোগ তৈরি হবে, যা দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন