বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

ইরান যাওয়ার পথে মরুভূমিতে ১৯ আফগান অভিবাসীর মৃ/ত্যু

ফাইল ছবি

ইরানে প্রবেশের চেষ্টাকালে তীব্র গরম, পানির সংকট এবং দীর্ঘ মরুভূমির পথ পাড়ি দিতে গিয়ে অন্তত ১৯ জন আফগান অভিবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় তারা মরুভূমিতে আটকা পড়ে প্রাণ হারান বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

নিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিমরোজ প্রদেশের কর্মকর্তারা জানান, নিহতরা সবাই উত্তর-পশ্চিমাঞ্চলের বাদঘিস প্রদেশের বাসিন্দা। তারা উন্নত জীবনের আশায় ও কাজের সন্ধানে অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে সীমান্তবর্তী দুর্গম মরুভূমি অতিক্রম করার সময় প্রচণ্ড তাপদাহ ও পানির অভাবে একে একে তাদের মৃত্যু হয়।

নিমরোজ প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক হাবিবুল্লাহ এলহাম জানান, নিখোঁজদের খুঁজে বের করতে স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়। অভিযানে নিমরোজের রিগ লালো মরুভূমি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে দাশ্ত-এ মার্গো, যা স্থানীয়ভাবে ‘মৃত্যুর উপত্যকা’ নামে পরিচিত, সেখান থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। সব মিলিয়ে ওই দলের ১৯ জনেরই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

প্রাদেশিক মুখপাত্র আব্দুল মুতাওয়াকিল তাওয়াহিদি বলেন, দুর্গম বালিয়াড়ি ও প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার অভিযান ছিল অত্যন্ত কঠিন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। নিহতরা সবাই একই গ্রামের বাসিন্দা ছিলেন এবং জীবিকার সন্ধানে ইরানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন।

আফগানিস্তানের নিমরোজ প্রদেশ দীর্ঘদিন ধরেই ইরান ও পাকিস্তরমুখী অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে বিস্তীর্ণ মরুভূমি, দুর্গম পথ, বালুঝড় এবং গ্রীষ্মকালে ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রার কারণে এই পথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রয়োজনীয় খাবার ও পানির অভাবে অনেক অভিবাসী পথেই অসুস্থ হয়ে পড়েন বা প্রাণ হারান।

মানবাধিকার ও মানবিক সহায়তা সংস্থাগুলো বহুদিন ধরেই সতর্ক করে আসছে যে, নিরাপদ ও বৈধ অভিবাসনের সুযোগ সীমিত হওয়ায় বহু মানুষ বাধ্য হয়ে জীবন ঝুঁকিতে ফেলে এসব মরুভূমির রুট ব্যবহার করছেন। প্রতি বছরই তীব্র গরম, পানিশূন্যতা, ক্লান্তি এবং দুর্গম পরিবেশের কারণে বহু অভিবাসীর মৃত্যুর ঘটনা ঘটছে। সর্বশেষ এই ঘটনাটি আবারও সেই ভয়াবহ মানবিক সংকটকে সামনে নিয়ে এলো।

তথ্যসূত্রঃ গালফ নিউজ

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ইরান যাওয়ার পথে মরুভূমিতে ১৯ আফগান অভিবাসীর মৃ/ত্যু

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

ইরানে প্রবেশের চেষ্টাকালে তীব্র গরম, পানির সংকট এবং দীর্ঘ মরুভূমির পথ পাড়ি দিতে গিয়ে অন্তত ১৯ জন আফগান অভিবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় তারা মরুভূমিতে আটকা পড়ে প্রাণ হারান বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

নিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিমরোজ প্রদেশের কর্মকর্তারা জানান, নিহতরা সবাই উত্তর-পশ্চিমাঞ্চলের বাদঘিস প্রদেশের বাসিন্দা। তারা উন্নত জীবনের আশায় ও কাজের সন্ধানে অবৈধভাবে ইরানে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে সীমান্তবর্তী দুর্গম মরুভূমি অতিক্রম করার সময় প্রচণ্ড তাপদাহ ও পানির অভাবে একে একে তাদের মৃত্যু হয়।

নিমরোজ প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক হাবিবুল্লাহ এলহাম জানান, নিখোঁজদের খুঁজে বের করতে স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হয়। অভিযানে নিমরোজের রিগ লালো মরুভূমি থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে দাশ্ত-এ মার্গো, যা স্থানীয়ভাবে ‘মৃত্যুর উপত্যকা’ নামে পরিচিত, সেখান থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। সব মিলিয়ে ওই দলের ১৯ জনেরই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

প্রাদেশিক মুখপাত্র আব্দুল মুতাওয়াকিল তাওয়াহিদি বলেন, দুর্গম বালিয়াড়ি ও প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধার অভিযান ছিল অত্যন্ত কঠিন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। নিহতরা সবাই একই গ্রামের বাসিন্দা ছিলেন এবং জীবিকার সন্ধানে ইরানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন।

আফগানিস্তানের নিমরোজ প্রদেশ দীর্ঘদিন ধরেই ইরান ও পাকিস্তরমুখী অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে বিস্তীর্ণ মরুভূমি, দুর্গম পথ, বালুঝড় এবং গ্রীষ্মকালে ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রার কারণে এই পথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রয়োজনীয় খাবার ও পানির অভাবে অনেক অভিবাসী পথেই অসুস্থ হয়ে পড়েন বা প্রাণ হারান।

মানবাধিকার ও মানবিক সহায়তা সংস্থাগুলো বহুদিন ধরেই সতর্ক করে আসছে যে, নিরাপদ ও বৈধ অভিবাসনের সুযোগ সীমিত হওয়ায় বহু মানুষ বাধ্য হয়ে জীবন ঝুঁকিতে ফেলে এসব মরুভূমির রুট ব্যবহার করছেন। প্রতি বছরই তীব্র গরম, পানিশূন্যতা, ক্লান্তি এবং দুর্গম পরিবেশের কারণে বহু অভিবাসীর মৃত্যুর ঘটনা ঘটছে। সর্বশেষ এই ঘটনাটি আবারও সেই ভয়াবহ মানবিক সংকটকে সামনে নিয়ে এলো।

তথ্যসূত্রঃ গালফ নিউজ

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ইরান যাওয়ার পথে মরুভূমিতে ১৯ আফগান অভিবাসীর মৃ/ত্যু
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন