শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

স্কুলছাত্রীকে ঘরের জানালা ভেঙে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ!

ফাইল ছবি

ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ভেঙে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী কিশোরীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের ঘটনাটি ঘটে। আটক দুজন হলেন হেলাল মৃধা (২০) ও রইস শিকদার (১৬)।

ভুক্তভোগীর পরিবার জানায়, কিশোরীর দাদির চিকিৎসার জন্য তার মা ও পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে ছিলেন। বাড়িতে সে তার ছোট ভাই ও বোনকে নিয়ে অবস্থান করছিল। এ সময় ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ঘিরে ফেলে। দরজা খুলতে ব্যর্থ হয়ে তারা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে এবং কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। বাধা দিতে গেলে স্বজন ও প্রতিবেশীদের ভয়ভীতি দেখানো হয়।

পরিবারের দাবি, পাশের গ্রামের একটি নির্জন পুকুরপাড়ে তিনজন মিলে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। রাত ৩টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে দুই সন্দেহভাজনকে মোটরসাইকেলসহ আটক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগীর মা বলেন, শাশুড়ির অপারেশনের কারণে তিনি হাসপাতালে ছিলেন। খবর পেয়ে বাড়ি ফিরে মেয়ের এমন অবস্থা দেখে তিনি ভেঙে পড়েন। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ভুক্তভোগীর খালা অভিযোগ করেন, জানালা ভেঙে কিশোরীকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামছুল আজম বলেন, ঘটনাযর একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এলাকাবাসীর হাতে আটক দুই ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

নওগাঁয় শান্তনার চতুর চাল: অর্থ-গহনা নিয়ে সাবেক স্বামীর ঘরে।

শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: অভিযুক্ত স্বামী গ্রেপ্তার

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক দিয়ে শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন।

হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১১৮০

২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া ও ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ

সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

দুই দিন পর নদী থেকে ফারিয়ার মরদেহ উদ্ধার

নেপাল-চীন সীমান্তে নতুন হ্রদের কারণে বন্যার আশঙ্কা

এনসিপির শরীয়তপুর জেলা কমিটিতে সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ওয়ালী উল্লাহ জাবের

সুন্দরগঞ্জে শিক্ষার্থীকে ফেল করানোর অভিযোগ, তদন্তের দাবি ভুক্তভোগী দের

পর্যটকে মুখরিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

পর্যটকে মুখরিত বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত

গাইবান্ধা পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে পানির সংকট, চরম দুর্ভোগে বাসিন্দারা

কুড়ি বছর পেরিয়ে গেল চঞ্চল চৌধুরীর দাম্পত্য জীবন

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

স্কুলছাত্রীকে ঘরের জানালা ভেঙে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ!

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের জানালা ভেঙে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী কিশোরীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের ঘটনাটি ঘটে। আটক দুজন হলেন হেলাল মৃধা (২০) ও রইস শিকদার (১৬)।

ভুক্তভোগীর পরিবার জানায়, কিশোরীর দাদির চিকিৎসার জন্য তার মা ও পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে ছিলেন। বাড়িতে সে তার ছোট ভাই ও বোনকে নিয়ে অবস্থান করছিল। এ সময় ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ঘিরে ফেলে। দরজা খুলতে ব্যর্থ হয়ে তারা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে এবং কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। বাধা দিতে গেলে স্বজন ও প্রতিবেশীদের ভয়ভীতি দেখানো হয়।

পরিবারের দাবি, পাশের গ্রামের একটি নির্জন পুকুরপাড়ে তিনজন মিলে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। রাত ৩টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে দুই সন্দেহভাজনকে মোটরসাইকেলসহ আটক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগীর মা বলেন, শাশুড়ির অপারেশনের কারণে তিনি হাসপাতালে ছিলেন। খবর পেয়ে বাড়ি ফিরে মেয়ের এমন অবস্থা দেখে তিনি ভেঙে পড়েন। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ভুক্তভোগীর খালা অভিযোগ করেন, জানালা ভেঙে কিশোরীকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামছুল আজম বলেন, ঘটনাযর একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এলাকাবাসীর হাতে আটক দুই ব্যক্তি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒