বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

সাফের আগে ফারহান-জায়ানসহ পাঁচ প্রবাসী ফুটবলারকে চায় বাফুফে!

ছবিঃ সংগৃহীত

এবার সাফ চ্যাম্পিয়নশিপের আগে অন্তত পাঁচজন প্রবাসী ফুটবলারকে বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে চূড়ান্ত দল নির্বাচন করবেন জাতীয় দলের হেড কোচ। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ফুলহ্যামের সঙ্গে প্রাক–মৌসুম প্রস্তুতিতে থাকা ফারহান আলী ওয়াহিদ এবং যুক্তরাজ্যপ্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমকে দলে পাওয়ার খুব কাছাকাছি রয়েছে ফেডারেশন। অন্যদিকে, নারী দলের এশিয়ান গেমসের প্রস্তুতি ক্যাম্প হতে পারে চীন কিংবা থাইল্যান্ডে।

ইংলিশ ফুটবলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হামজা চৌধুরীর পর আরও কয়েকজন প্রবাসী ফুটবলার লাল–সবুজের জার্সি গায়ে তুলেছেন। তবে ইউরোপের শীর্ষ লিগে খেলা নতুন কোনো ফুটবলার এখনও জাতীয় দলে যোগ দেননি। সে প্রত্যাশা পূরণে এগিয়ে আছেন যুক্তরাজ্যপ্রবাসী উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। যদিও এখনও ইংলিশ লিগে তার অভিষেক হয়নি, তবে ফুলহ্যামের হয়ে প্রাক–মৌসুমের প্রস্তুতি ম্যাচে খেলেছেন তিনি। বাফুফে চায় যত দ্রুত সম্ভব তাকে বাংলাদেশের জার্সিতে দেখতে। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে সম্ভব না হলেও নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে তাকে দলে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন।

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, ওনার বায়োমেট্রিক্স সম্পন্ন হওয়ার পরই পাসপোর্টের কাজ এগোবে। আগেও বলেছিলাম, গতকাল উনার বাবার সঙ্গে কথা বলেছি, আজ উনার এজেন্টকেও জানিয়েছি। আমরা চাই, ইনশাআল্লাহ, সেপ্টেম্বর উইন্ডোতেই তাকে পাই। সাফ চ্যাম্পিয়নশিপের সূচিও তাদের জানানো হয়েছে এবং পরিকল্পনায় যেন সাফকে বিবেচনায় রাখা হয়, সেটাও বলা হয়েছে। নভেম্বরের মধ্যে পাঁচজন নতুন প্রবাসী ফুটবলারকে দলে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে বাফুফে। তাদের একজন যুক্তরাজ্যপ্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিম। বর্তমানে সপ্তম স্তরের নর্দার্ন প্রিমিয়ার লিগের ক্লাব বারওয়েল এফসিতে খেলছেন তিনি। অ্যান্টিগা অ্যান্ড বারবুডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেললেও, ফিফার অনুমতি পাওয়া নিয়ে কোনো শঙ্কা দেখছে না ফেডারেশন। তবে তার জাতীয়তা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করতে এখনও কিছু কাগজপত্রের কাজ বাকি রয়েছে।

ফাহাদ করিম বলেন, আমরা ফিফা ও এএফসি থেকে আনঅফিশিয়াল ক্লিয়ারেন্স চেয়েছিলাম, যাতে বুঝতে পারি এই প্রক্রিয়ায় এগোনো যাবে কি না। সেই ক্লিয়ারেন্স আমরা পেয়েছি। এখন কাগজপত্রের কাজ শুরু হবে। আমাদের ফেডারেশন অফিস বলেছে, ন্যূনতম দুই মাস সময় লাগতে পারে। তবে আমি বিশ্বাস করি, প্রায় ৪৫ দিনের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে। ইনশাআল্লাহ, সাফ চ্যাম্পিয়নশিপের আগেই পাঁচজন অরিজিন প্লেয়ারকে পাওয়া যাবে, যার মধ্যে জায়ান হাকিম ও ফারহান ওয়াহিদও থাকবেন। এদিকে, জাতীয় দলের পাশাপাশি নারী দলের এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়েও ব্যস্ত বাফুফে। জাপানে যাওয়ার আগে সেপ্টেম্বরের শুরুতে চীন অথবা থাইল্যান্ডে ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকারদের জন্য প্রস্তুতি ক্যাম্প ও কয়েকটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে ফেডারেশন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সাফের আগে ফারহান-জায়ানসহ পাঁচ প্রবাসী ফুটবলারকে চায় বাফুফে!

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

এবার সাফ চ্যাম্পিয়নশিপের আগে অন্তত পাঁচজন প্রবাসী ফুটবলারকে বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে চূড়ান্ত দল নির্বাচন করবেন জাতীয় দলের হেড কোচ। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ফুলহ্যামের সঙ্গে প্রাক–মৌসুম প্রস্তুতিতে থাকা ফারহান আলী ওয়াহিদ এবং যুক্তরাজ্যপ্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমকে দলে পাওয়ার খুব কাছাকাছি রয়েছে ফেডারেশন। অন্যদিকে, নারী দলের এশিয়ান গেমসের প্রস্তুতি ক্যাম্প হতে পারে চীন কিংবা থাইল্যান্ডে।

ইংলিশ ফুটবলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হামজা চৌধুরীর পর আরও কয়েকজন প্রবাসী ফুটবলার লাল–সবুজের জার্সি গায়ে তুলেছেন। তবে ইউরোপের শীর্ষ লিগে খেলা নতুন কোনো ফুটবলার এখনও জাতীয় দলে যোগ দেননি। সে প্রত্যাশা পূরণে এগিয়ে আছেন যুক্তরাজ্যপ্রবাসী উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। যদিও এখনও ইংলিশ লিগে তার অভিষেক হয়নি, তবে ফুলহ্যামের হয়ে প্রাক–মৌসুমের প্রস্তুতি ম্যাচে খেলেছেন তিনি। বাফুফে চায় যত দ্রুত সম্ভব তাকে বাংলাদেশের জার্সিতে দেখতে। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে সম্ভব না হলেও নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে তাকে দলে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফেডারেশন।

বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, ওনার বায়োমেট্রিক্স সম্পন্ন হওয়ার পরই পাসপোর্টের কাজ এগোবে। আগেও বলেছিলাম, গতকাল উনার বাবার সঙ্গে কথা বলেছি, আজ উনার এজেন্টকেও জানিয়েছি। আমরা চাই, ইনশাআল্লাহ, সেপ্টেম্বর উইন্ডোতেই তাকে পাই। সাফ চ্যাম্পিয়নশিপের সূচিও তাদের জানানো হয়েছে এবং পরিকল্পনায় যেন সাফকে বিবেচনায় রাখা হয়, সেটাও বলা হয়েছে। নভেম্বরের মধ্যে পাঁচজন নতুন প্রবাসী ফুটবলারকে দলে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে বাফুফে। তাদের একজন যুক্তরাজ্যপ্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিম। বর্তমানে সপ্তম স্তরের নর্দার্ন প্রিমিয়ার লিগের ক্লাব বারওয়েল এফসিতে খেলছেন তিনি। অ্যান্টিগা অ্যান্ড বারবুডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেললেও, ফিফার অনুমতি পাওয়া নিয়ে কোনো শঙ্কা দেখছে না ফেডারেশন। তবে তার জাতীয়তা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করতে এখনও কিছু কাগজপত্রের কাজ বাকি রয়েছে।

ফাহাদ করিম বলেন, আমরা ফিফা ও এএফসি থেকে আনঅফিশিয়াল ক্লিয়ারেন্স চেয়েছিলাম, যাতে বুঝতে পারি এই প্রক্রিয়ায় এগোনো যাবে কি না। সেই ক্লিয়ারেন্স আমরা পেয়েছি। এখন কাগজপত্রের কাজ শুরু হবে। আমাদের ফেডারেশন অফিস বলেছে, ন্যূনতম দুই মাস সময় লাগতে পারে। তবে আমি বিশ্বাস করি, প্রায় ৪৫ দিনের মধ্যেই কাজ শেষ করা সম্ভব হবে। ইনশাআল্লাহ, সাফ চ্যাম্পিয়নশিপের আগেই পাঁচজন অরিজিন প্লেয়ারকে পাওয়া যাবে, যার মধ্যে জায়ান হাকিম ও ফারহান ওয়াহিদও থাকবেন। এদিকে, জাতীয় দলের পাশাপাশি নারী দলের এশিয়ান গেমসের প্রস্তুতি নিয়েও ব্যস্ত বাফুফে। জাপানে যাওয়ার আগে সেপ্টেম্বরের শুরুতে চীন অথবা থাইল্যান্ডে ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকারদের জন্য প্রস্তুতি ক্যাম্প ও কয়েকটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে ফেডারেশন।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সাফের আগে ফারহান-জায়ানসহ পাঁচ প্রবাসী ফুটবলারকে চায় বাফুফে!
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন