বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২
ছবিঃ সংগৃহীত
রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে কলেজের সীমানাপ্রাচীর ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশুও রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানাপ্রাচীর (লাভ রোড-মন্দির রোড এলাকায়) ধসে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত মোট দুজন নিহত হয়েছেন। এর মধ্যে নাছিমা বেগম পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তি পুরুষ। তাঁর পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টিসিবির পণ্য কিনতে নারী-পুরুষসহ অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ কলেজের পেছনের সীমানাপ্রাচীরটি ধসে তাদের ওপর পড়ে কয়েকজন আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে পঙ্গু হাসপাতাল, ঢামেক হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ওসি হাফিজুর রহমান জানান, এ ঘটনায় আটজন আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশু রয়েছে। শিশুটি আশঙ্কামুক্ত থাকলেও আহত ব্যক্তিদের মধ্যে এখনো এক-দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান। ঘটনার পর কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে পুলিশ। ওসি হাফিজুর রহমান বলেন, ‘আমরা যেটা জানতে পেরেছি, এই ওয়ালটি দীর্ঘদিনের পুরোনো এবং এটি তেমন মজবুত ছিল না। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আমরা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করছি, যাতে বাকি অংশের দেয়াল ধসে আর কোনো হতাহতের ঘটনা না ঘটে। আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। এর আগে বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার জানান, টিসিবির পণ্য বিতরণের সময় কলেজের পেছনের সীমানাপ্রাচীর ধসে সাত থেকে আটজন আহত হন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image
রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে কলেজের সীমানাপ্রাচীর ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশুও রয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানাপ্রাচীর (লাভ রোড-মন্দির রোড এলাকায়) ধসে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত মোট দুজন নিহত হয়েছেন। এর মধ্যে নাছিমা বেগম পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওই ব্যক্তি পুরুষ। তাঁর পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টিসিবির পণ্য কিনতে নারী-পুরুষসহ অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ কলেজের পেছনের সীমানাপ্রাচীরটি ধসে তাদের ওপর পড়ে কয়েকজন আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে পঙ্গু হাসপাতাল, ঢামেক হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ওসি হাফিজুর রহমান জানান, এ ঘটনায় আটজন আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশু রয়েছে। শিশুটি আশঙ্কামুক্ত থাকলেও আহত ব্যক্তিদের মধ্যে এখনো এক-দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান। ঘটনার পর কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে পুলিশ। ওসি হাফিজুর রহমান বলেন, ‘আমরা যেটা জানতে পেরেছি, এই ওয়ালটি দীর্ঘদিনের পুরোনো এবং এটি তেমন মজবুত ছিল না। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আমরা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করছি, যাতে বাকি অংশের দেয়াল ধসে আর কোনো হতাহতের ঘটনা না ঘটে। আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। এর আগে বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার জানান, টিসিবির পণ্য বিতরণের সময় কলেজের পেছনের সীমানাপ্রাচীর ধসে সাত থেকে আটজন আহত হন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মিরপুরে টিসিবি পণ্য কেনার সময় দেয়াল ধসে নিহতের সংখ্যা বেড়ে ২
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন