বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক!

ছবিঃ সোস্যাল মিডিয়া থেকে সংগৃহীত
ভারতের বেঙ্গালুরুতে স্থানীয় এক চিকিৎসকের হাতে বেদম মারধরের শিকার হয়েছে বাংলাদেশি এক দম্পতি। এ ঘটনায় ড. নাগেন্দ্র নামে স্থানীয় সাই ক্লিনিক-এর ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, আদালতে তোলার পর জামিনে মুক্তি পেয়ে গেছেন তিনি। শনিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। পুলিশ জানায়, বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের কাছাকাছি বেত্তাদাসাপুরা এলাকায় বসবাসকারী ২৩ বছর বয়সী নাসরিনা বিলাল ও তার স্বামী মোহাম্মদ বিলালের ওপর এই হামলা চালানো হয়। বাংলাদেশ থেকে যাওয়া এই দম্পতির অভিযোগ, সকালে রাস্তায় দেখা হলে চিকিৎসক নাগেন্দ্র হুট করেই তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন এবং কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের ওপর হামলা করেন। পরে নাসরিনা বিলালের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে এবং ওই চিকিৎসককে হেফাজতে নেয়। নিজের অভিযোগে নাসরিনা দাবি করেন, ওই চিকিৎসক তাকে টেনেহিঁচড়ে নিয়ে মারধর করার আগে তাদের বাংলাদেশি জাতীয়তা নিয়ে হিন্দিতে গালিগালাজ করেন। এরপর ডা. নাগেন্দ্র বিলালের দিকে ফিরে তার মাথায় ও পিঠে বারবার আঘাত করেন এবং তাকে মাটিতে ফেলে বেশ কয়েকটি লাথি মারেন। এমনকি ঘটনাটি কাউকে জানালে তাদের মেরে ফেলার হুমকিও দেন ডা. নাগেন্দ্র। জিজ্ঞাসাবাদে ডা. নাগেন্দ্র নামে অভিযুক্ত সেই চিকিৎসক জানান, ওই এলাকায় অবৈধ বিদেশি নাগরিকদের বসবাসের কারণে তিনি সন্দেহবশত ওই দম্পতিকে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ মনে করেছিলেন। তবে, পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, নাগরিকত্ব বা অবৈধ অনুপ্রবেশসংক্রান্ত কোনও সন্দেহ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো উচিত; নিজের হাতে আইন তুলে নেওয়া কিংবা গায়ে হাত তুলে সমাধান করা যায় না। বর্তমানে ওই বাংলাদেশি দম্পতির ভারতে প্রবেশের কাগজপত্র ও অভিবাসন সংক্রান্ত আইনি অবস্থা যাচাই করার জন্য তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা। একইসঙ্গে মারধরের ঘটনায় দায়ের করা মামলাটির তদন্ত কার্যক্রমও অব্যাহত রয়েছে। তথ্যসুত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ৪/৫ (১ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক!

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image
ভারতের বেঙ্গালুরুতে স্থানীয় এক চিকিৎসকের হাতে বেদম মারধরের শিকার হয়েছে বাংলাদেশি এক দম্পতি। এ ঘটনায় ড. নাগেন্দ্র নামে স্থানীয় সাই ক্লিনিক-এর ওই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে, আদালতে তোলার পর জামিনে মুক্তি পেয়ে গেছেন তিনি। শনিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। পুলিশ জানায়, বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের কাছাকাছি বেত্তাদাসাপুরা এলাকায় বসবাসকারী ২৩ বছর বয়সী নাসরিনা বিলাল ও তার স্বামী মোহাম্মদ বিলালের ওপর এই হামলা চালানো হয়। বাংলাদেশ থেকে যাওয়া এই দম্পতির অভিযোগ, সকালে রাস্তায় দেখা হলে চিকিৎসক নাগেন্দ্র হুট করেই তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন এবং কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের ওপর হামলা করেন। পরে নাসরিনা বিলালের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে এবং ওই চিকিৎসককে হেফাজতে নেয়। নিজের অভিযোগে নাসরিনা দাবি করেন, ওই চিকিৎসক তাকে টেনেহিঁচড়ে নিয়ে মারধর করার আগে তাদের বাংলাদেশি জাতীয়তা নিয়ে হিন্দিতে গালিগালাজ করেন। এরপর ডা. নাগেন্দ্র বিলালের দিকে ফিরে তার মাথায় ও পিঠে বারবার আঘাত করেন এবং তাকে মাটিতে ফেলে বেশ কয়েকটি লাথি মারেন। এমনকি ঘটনাটি কাউকে জানালে তাদের মেরে ফেলার হুমকিও দেন ডা. নাগেন্দ্র। জিজ্ঞাসাবাদে ডা. নাগেন্দ্র নামে অভিযুক্ত সেই চিকিৎসক জানান, ওই এলাকায় অবৈধ বিদেশি নাগরিকদের বসবাসের কারণে তিনি সন্দেহবশত ওই দম্পতিকে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ মনে করেছিলেন। তবে, পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, নাগরিকত্ব বা অবৈধ অনুপ্রবেশসংক্রান্ত কোনও সন্দেহ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো উচিত; নিজের হাতে আইন তুলে নেওয়া কিংবা গায়ে হাত তুলে সমাধান করা যায় না। বর্তমানে ওই বাংলাদেশি দম্পতির ভারতে প্রবেশের কাগজপত্র ও অভিবাসন সংক্রান্ত আইনি অবস্থা যাচাই করার জন্য তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা। একইসঙ্গে মারধরের ঘটনায় দায়ের করা মামলাটির তদন্ত কার্যক্রমও অব্যাহত রয়েছে। তথ্যসুত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন ভারতীয় চিকিৎসক!
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন