বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

মাধবপুরে ধানক্ষেত থেকে তরুণের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ।

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড

মাধবপুরে ধানক্ষেত থেকে তরুণের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ।
নিহত আলি হোসেন

​হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর আলী হোসেন (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

​নিহত আলী হোসেন মহাদেবপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কাজের পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করতেন। ​পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি আলী হোসেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনেরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরবর্তীতে সন্ধান চেয়ে রোববার এলাকায় মাইকিং করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট দেওয়া হয়।

​সোমবার সকাল ৭টার দিকে মহাদেবপুর গ্রামের একটি ধানক্ষেতের জমে থাকা বর্ষার পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় কৃষকেরা মাধবপুর থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করলে পরিবারের সদস্যরা সেটি আলী হোসেনের বলে শনাক্ত করেন।

​নিহতের বাবা আব্দুল আহাদ জানান, তাঁর ছেলে নিয়মিত কাজ করতেন এবং কারো সঙ্গে কোনো ধরনের বিরোধ ছিল না। কী ঘটেছিল তা তাঁরা বুঝতে পারছেন না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন। ​মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ​তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মাধবপুরে ধানক্ষেত থেকে তরুণের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ।

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

​হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর আলী হোসেন (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

​নিহত আলী হোসেন মহাদেবপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলে কাজের পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করতেন। ​পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি আলী হোসেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনেরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরবর্তীতে সন্ধান চেয়ে রোববার এলাকায় মাইকিং করা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট দেওয়া হয়।

​সোমবার সকাল ৭টার দিকে মহাদেবপুর গ্রামের একটি ধানক্ষেতের জমে থাকা বর্ষার পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় কৃষকেরা মাধবপুর থানা-পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করলে পরিবারের সদস্যরা সেটি আলী হোসেনের বলে শনাক্ত করেন।

​নিহতের বাবা আব্দুল আহাদ জানান, তাঁর ছেলে নিয়মিত কাজ করতেন এবং কারো সঙ্গে কোনো ধরনের বিরোধ ছিল না। কী ঘটেছিল তা তাঁরা বুঝতে পারছেন না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন। ​মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ​তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মাধবপুরে ধানক্ষেত থেকে তরুণের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ।
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন