বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

সাতক্ষীরায় মাছের ঘেরে পড়ে ছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা

ছবিঃ সংগৃহীত
ঘটনাস্থল থেকে রড কাটার দুটি ব্লেড, একটি মোবাইল ফোন এবং পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের কাটা তার পেয়েছে পুলিশ। সুমনকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘাতকরা লাশ ফেলে রেখে গেছে বলে দাবি বাবা আব্দুল হামিদের। ওসি মাসুদুর বলেন, লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। সাতক্ষীরা সদরে একটি মাছের ঘের থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে রড কাটার দুটি ব্লেড, একটি মোবাইল ফোন এবং পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের কাটা তার উদ্ধার করা হয়। সোমবার সকালে উপজেলার মাগুরা-কৈখালী বিলে কেসমত আলীর মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ওসি মুহা. মাসুদুর রহমান। নিহত মো. সুমন (৩৫) কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন। লাবসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা মনোয়ার হোসাইন মোমিন বলেন, সুমন দীর্ঘদিন তার ব্যবহৃত মাইক্রোবাসটি চালাতেন। সুমন অসুস্থতার কারণে চার দিন আগে ছুটি নিয়ে বাড়িতে ছিলেন। সকালে তিনি জানতে পারেন সুমনকে কারা যেন হত্যা করে ঘেরে ফেলে রেখেছে। ওসি মাসুদুর রহমান বলেন, সকাল ৬টার দিকে কেসমত আলী তার ঘেরের লাইট বন্ধ করতে গিয়ে এক যুবকের বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীদের খবর দেন। গ্রামবাসীরা এসে লাশটি সুমনের বলে শনাক্ত করেন। এ সময় ঘের থেকে রড কাটার দুটি ব্লেড, একটি বাটন মোবাইল ফোন (সিমবিহীন), সিগারেটের প্যাকেট এবং পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের কাটা তার উদ্ধার করা হয় বলে জানান তিনি। সুমনের বোন রেশমা খাতুন বলেন, রোববার রাতে খাওয়া শেষ তার ভাই মোবাইলে কল পেয়ে বাড়ি থেকে বের হন। তারা মনে করেন বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে গেছে। ভোরে ঘরের দরজা খোলা দেখে ভিতরে গিয়ে দেখা যায় সুমন নেই। মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়। তিনি বলেন, “কিছুক্ষণ পর প্রতিবেশীরা জানান ঘেরে একজনের লাশ পাওয়া গেছে। এরপর জানতে পারি লাশটি ভাইয়ের। ঘটনাস্থলে গিয়ে দেখি, ভাইয়ের পরনের পোষাক পাশে পড়ে আছে। এ ছাড়া মোবাইল ফোনটিও পাশে পড়ে ছিল; তবে সিম নেই।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় মাছের ঘেরে পড়ে ছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image
ঘটনাস্থল থেকে রড কাটার দুটি ব্লেড, একটি মোবাইল ফোন এবং পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের কাটা তার পেয়েছে পুলিশ। সুমনকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘাতকরা লাশ ফেলে রেখে গেছে বলে দাবি বাবা আব্দুল হামিদের। ওসি মাসুদুর বলেন, লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। সাতক্ষীরা সদরে একটি মাছের ঘের থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে রড কাটার দুটি ব্লেড, একটি মোবাইল ফোন এবং পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের কাটা তার উদ্ধার করা হয়। সোমবার সকালে উপজেলার মাগুরা-কৈখালী বিলে কেসমত আলীর মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ওসি মুহা. মাসুদুর রহমান। নিহত মো. সুমন (৩৫) কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন। লাবসা ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা মনোয়ার হোসাইন মোমিন বলেন, সুমন দীর্ঘদিন তার ব্যবহৃত মাইক্রোবাসটি চালাতেন। সুমন অসুস্থতার কারণে চার দিন আগে ছুটি নিয়ে বাড়িতে ছিলেন। সকালে তিনি জানতে পারেন সুমনকে কারা যেন হত্যা করে ঘেরে ফেলে রেখেছে। ওসি মাসুদুর রহমান বলেন, সকাল ৬টার দিকে কেসমত আলী তার ঘেরের লাইট বন্ধ করতে গিয়ে এক যুবকের বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও গ্রামবাসীদের খবর দেন। গ্রামবাসীরা এসে লাশটি সুমনের বলে শনাক্ত করেন। এ সময় ঘের থেকে রড কাটার দুটি ব্লেড, একটি বাটন মোবাইল ফোন (সিমবিহীন), সিগারেটের প্যাকেট এবং পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের কাটা তার উদ্ধার করা হয় বলে জানান তিনি। সুমনের বোন রেশমা খাতুন বলেন, রোববার রাতে খাওয়া শেষ তার ভাই মোবাইলে কল পেয়ে বাড়ি থেকে বের হন। তারা মনে করেন বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে গেছে। ভোরে ঘরের দরজা খোলা দেখে ভিতরে গিয়ে দেখা যায় সুমন নেই। মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়। তিনি বলেন, “কিছুক্ষণ পর প্রতিবেশীরা জানান ঘেরে একজনের লাশ পাওয়া গেছে। এরপর জানতে পারি লাশটি ভাইয়ের। ঘটনাস্থলে গিয়ে দেখি, ভাইয়ের পরনের পোষাক পাশে পড়ে আছে। এ ছাড়া মোবাইল ফোনটিও পাশে পড়ে ছিল; তবে সিম নেই।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সাতক্ষীরায় মাছের ঘেরে পড়ে ছিল যুবকের লাশ, পরিবারের দাবি হত্যা
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন