বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

সুন্দরগঞ্জ পৌরসভার শ্মশান চুল্লির কাজ ১০ বছরেও শেষ না হওয়ায় নকশা বদলে কাজ করছেন স্থানীয়রা

সাম্প্রতি তোলা ছবি

দীর্ঘ এক দশক পার হলেও শেষ হয়নি গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার একমাত্র কেন্দ্রীয় শ্মশানের আধুনিক চুল্লি নির্মাণ কাজ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কোনো সাড়া না পাওয়ায় নিরুপায় হয়ে শেষ পর্যন্ত শ্মশানের আদি নকশা (ডিজাইন) পরিবর্তন করে নিজেদের অর্থ ও উদ্যোগে চুল্লি সচল করার কাজ শুরু করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। 

গত বৃহস্পতিবার সকাল থেকে শ্মশানে চুল্লির কাজ শুরু করেন। অসমাপ্ত কাঠামোর ওপর বাঁশের মাচা বেঁধে স্থানীয়দের উদ্যোগে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। 

স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০ বছর আগে সুন্দরগঞ্জ পৌর এলাকায় এই শ্মশান চুল্লিটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হলেও তা মাঝপথে থমকে যায়। বছরের পর বছর ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সরকারিভাবে বরাদ্দ বা কাজ শেষ না হওয়ায়, মৃতদেহ সৎকারে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছিল স্থানীয়দের। বাধ্য হয়ে তারা সরকারি মূল নকশা পরিবর্তন করে, বর্তমান কাঠামোর ওপর ভিত্তি করে চুল্লিটি ব্যবহারোপযোগী করার চেষ্টা করছেন। পৌরসভার কাছ থেকে দৃশ্যত কোনো টেকসই সমাধান না পেয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা  নিজেদের তহবিল ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই সংস্কার কাজে হাত দিয়েছেন।

স্থানীয় বাসিন্দা শংকর সরকার বলেন, একটি পৌরসভার কেন্দ্রীয় শ্মশানের চুল্লি ১০ বছর ধরে অবহেলায় পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। মৃতদেহ সৎকারের মতো একটি সংবেদনশীল বিষয়ে বাধ্য হয়ে তাদের নিজেদের পকেটের টাকা খরচ করে এবং বাধ্য হয়ে নকশা পরিবর্তন করে কাজ করতে হচ্ছে। 

শ্মশান কমিটির সদস্য বাপ্পী সরকার জানান, আমরা দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবগত করি তাতে কোনো সাড়া না পেয়ে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত শ্মশানের আদি নকশা পরিবর্তন করে নিজেদের অর্থ ও উদ্যোগে চুল্লি সচল করার কাজ শুরু করেছি। তিনি আরো জানান, পৌরসভার কর্তৃপক্ষের অবহেলা এই প্রকল্পটির কাজটি নানা জটিলতায় ১০ বছর ধরে আটকে আছে, মৃতদেহ সৎকারের মতো একটি সংবেদনশীল বিষয় তারা বিভিন্ন সময় বিভিন্ন তালবাহানা করেছেন। তাই স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ হয়ে নিজেদের অর্থ ও উদ্যোগে এই চুল্লির কাজ শুরু করছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষরা। এদিকে স্থানীয় সাংসদ মোঃ মাজেদুর রহমানের সাথে বিষয়টি নিয়ে কথা হলে তিনি বলেন,যথাযথ নিয়ম মেনে শ্মশান চুল্লির কাজ করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ফুটবল খেলা নিয়ে বিরোধ: সাভারে দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি।

বিজয়ের আগস্ট শুরু: গণঅভ্যুত্থানের ৩২ জুলাইয়ে নিষিদ্ধ জামায়াত, চারিদিকে লাশের মিছিল

দলের পেছনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব কর্মী, টাকার অভাবে নিজ বাড়িতেই শয্যাগত হামিদুল।

বাংলাদেশের মেরিটাইম সেক্টরে নতুন দিগন্ত: ‘অ্যাসোসিয়েশন অব মেরিটাইম প্রফেশনালস’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন!

১৭ বছর রাজপথে থেকে আজ ষড়যন্ত্রের শিকার! অষ্টগ্রাম বিএনপির কান্ডারি সাঈদ আহমেদ।

​গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আজ কুড়িগ্রামে এনসিপির ‘জুলাই পদযাত্রা।

পাথালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে রেইনকোট বিতরণ।

লালবাগে জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

রাষ্ট্র প্রতিষ্ঠায় গবেষণার ভূমিকা: বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সীতাকুণ্ড উপজেলা কমিটি ঘোষণা

শরীয়তপুর জেলা প্রশাসনের ইলিশ রক্ষায় ধারাবাহিক অভিযান

এআই ও বিকৃত কনটেন্ট নিয়ে মেহজাবীনের প্রশ্ন: আমরা কোথায় দাঁড়িয়ে?

রাজধানীতে ডিএমপির অভিযানে ৭৫৯ জন গ্রেপ্তার

পাটগ্রামে অবৈধ ভুট্টাবীজ প্যাকেটজাতের অভিযোগ ও গোডাউন সিলগালা

এইচপিভি টিকা: ৪ বছরের মেয়েদেরও সুপারিশ ডব্লিউএইচওর

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস, রাতের তাপমাত্রা কমার আভাস

বার্নিকাটের গাড়িবহরে হামলা: আদালতে পুলিশ পরিদর্শকের সাক্ষ্য

যুক্তরাষ্ট্রে বাড়ল মূল্যস্ফীতি, ফের সুদের হার বৃদ্ধির শঙ্কা

দুই বছর পর পর্দায় ফিরছে চঞ্চল চৌধুরীর আলোচিত সিরিজ ‘ফেউ’

শাহজালালে শাড়ির নিচে মিলল ৪ কেজি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সুন্দরগঞ্জ পৌরসভার শ্মশান চুল্লির কাজ ১০ বছরেও শেষ না হওয়ায় নকশা বদলে কাজ করছেন স্থানীয়রা

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

দীর্ঘ এক দশক পার হলেও শেষ হয়নি গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার একমাত্র কেন্দ্রীয় শ্মশানের আধুনিক চুল্লি নির্মাণ কাজ। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কোনো সাড়া না পাওয়ায় নিরুপায় হয়ে শেষ পর্যন্ত শ্মশানের আদি নকশা (ডিজাইন) পরিবর্তন করে নিজেদের অর্থ ও উদ্যোগে চুল্লি সচল করার কাজ শুরু করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ। 

গত বৃহস্পতিবার সকাল থেকে শ্মশানে চুল্লির কাজ শুরু করেন। অসমাপ্ত কাঠামোর ওপর বাঁশের মাচা বেঁধে স্থানীয়দের উদ্যোগে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। 

স্থানীয়দের অভিযোগ, প্রায় ১০ বছর আগে সুন্দরগঞ্জ পৌর এলাকায় এই শ্মশান চুল্লিটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হলেও তা মাঝপথে থমকে যায়। বছরের পর বছর ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। সরকারিভাবে বরাদ্দ বা কাজ শেষ না হওয়ায়, মৃতদেহ সৎকারে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছিল স্থানীয়দের। বাধ্য হয়ে তারা সরকারি মূল নকশা পরিবর্তন করে, বর্তমান কাঠামোর ওপর ভিত্তি করে চুল্লিটি ব্যবহারোপযোগী করার চেষ্টা করছেন। পৌরসভার কাছ থেকে দৃশ্যত কোনো টেকসই সমাধান না পেয়ে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা  নিজেদের তহবিল ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই সংস্কার কাজে হাত দিয়েছেন।

স্থানীয় বাসিন্দা শংকর সরকার বলেন, একটি পৌরসভার কেন্দ্রীয় শ্মশানের চুল্লি ১০ বছর ধরে অবহেলায় পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। মৃতদেহ সৎকারের মতো একটি সংবেদনশীল বিষয়ে বাধ্য হয়ে তাদের নিজেদের পকেটের টাকা খরচ করে এবং বাধ্য হয়ে নকশা পরিবর্তন করে কাজ করতে হচ্ছে। 

শ্মশান কমিটির সদস্য বাপ্পী সরকার জানান, আমরা দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবগত করি তাতে কোনো সাড়া না পেয়ে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত শ্মশানের আদি নকশা পরিবর্তন করে নিজেদের অর্থ ও উদ্যোগে চুল্লি সচল করার কাজ শুরু করেছি। তিনি আরো জানান, পৌরসভার কর্তৃপক্ষের অবহেলা এই প্রকল্পটির কাজটি নানা জটিলতায় ১০ বছর ধরে আটকে আছে, মৃতদেহ সৎকারের মতো একটি সংবেদনশীল বিষয় তারা বিভিন্ন সময় বিভিন্ন তালবাহানা করেছেন। তাই স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ হয়ে নিজেদের অর্থ ও উদ্যোগে এই চুল্লির কাজ শুরু করছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষরা। এদিকে স্থানীয় সাংসদ মোঃ মাজেদুর রহমানের সাথে বিষয়টি নিয়ে কথা হলে তিনি বলেন,যথাযথ নিয়ম মেনে শ্মশান চুল্লির কাজ করা হবে।

Mahakallol News | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মেহেদী হাসান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সুন্দরগঞ্জ পৌরসভার শ্মশান চুল্লির কাজ ১০ বছরেও শেষ না হওয়ায় নকশা বদলে কাজ করছেন স্থানীয়রা
0:00 / 0:00
1x
অ্যাপ ডাউনলোড করুন