বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর

ফটোগ্যালারী

নওগাঁ মাদক বিরোধী অভিযানে ৪০০ পিচ ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেট সহ চার জন মাদক কারবারি গ্রেফতার, মাদক পরিবহনে মোটরসাইকেল জব্দ

পুলিশ সুপার, নওগাঁ  মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা টীম ১০/১০/২৬ তারিখে  মহাদেপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম জানতে পারে যে, মহাদেপ থানাধীন  হোসেন পুর গ্রামের জনৈক ইমন হোসেনের বাড়ির উত্তর পাশে রাস্তার উপর কয়েকজন ব্যাক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে।  উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক টীম রাত ০৯.১৫ ঘটিকার সময় পৌছালে মোটর সাইকেলে থাকা দুইজন ব্যাক্তি  এবং অপর দুইজন ব্যাক্তির আচারন সন্দেহ জনক হলে  অভিযানিক টীম আটক করে তাদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসা বাদে মোটোর সাইকেল চালক আসামি তার নাম ১।  সোহাগ হোসেন (২৮) পিতা খাজামুদ্দিন  গ্রাম রাইগা থানা মহাদেপুর জেলা নওগাঁ, ০১ নং আসামির মোটর সাইকেলের পিছনে বসা  আসামি ২। রনি হাসান (২০) পিতা নুরুজ্জামান গ্রাম কৃশ্নপুর হঠাৎ পাড়া থানা মহাদেপুর জেলা নওগাঁ বলে জানায়।  উপস্থিত লোকজনের সামনে ১ নং আসামির মোটর সাইকেলের হ্যান্ডলে থাকা কালো পলিথিনের ব্যাগে ৪০ পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।  প্রতি পাতায় ১০ টি করে ৪০ পাতায় ৪০×১০ মোট ৪০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। এসময়ে ১ং আসামি বিক্রয়ের কাজে সহায়তাকারি ০৩ নং আসামি জুয়েল ( ৩৬) ও তার আপন ভাই ৪নং আসামি রুবেল হোসেন (৩০) উভয় পিতা সেকেন্দার আলী গ্রাম দক্ষিন হোসেন পুর থানা মহাদেপুর জেলা নওগাঁ দের গ্রেফ করা হয়।  উপস্থিত লোকজনের সামনে ০১নং আসামি জানায় ২, ৩,ও ৪নং আসামির সহায়তায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করে।  অভিযান কালে ১ নং আসামির মোটর সাইকেলেও জব্দ করা হয়। আসামি দের বিরুদ্ধে মহাদেপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নওগাঁ জেলায় মাদক প্রতিরোধে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে,  আপনিও পুলিশকে সহযোগিতা করুন।

নওগাঁ  মাদক বিরোধী অভিযানে ৪০০ পিচ ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেট সহ চার জন মাদক কারবারি গ্রেফতার, মাদক পরিবহনে মোটরসাইকেল জব্দ
অ্যাপ ডাউনলোড করুন