শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
LIVE ENGLISH

বানিয়াচংয়ে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের উদ্বোধন

 বানিয়াচং উপজেলায় নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ জিকে গউছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজটির উদ্বোধন করেন।পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর বাবা নজির উদ্দিন আহমদ চৌধুরীর নামে কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছে। শরফ উদ্দিন আহমদ চৌধুরী কলেজটির প্রতিষ্ঠাতা।উদ্বোধনী অনুষ্ঠানে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী, কলেজ পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক মারুফ ও সাধারণ সম্পাদক ফজলে নকিব মাখনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে কলেজ প্রাঙ্গণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বানিয়াচংয়ে নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের উদ্বোধন
🔒